ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ইমান উদ্দিন নামের এক চা বিক্রেতাকে রাস্তায় আটকিয়ে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে একদল মাদকচক্র। এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগি ইউনিয়নের সাহেবনগর গ্রামে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাহেবনগর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র ইমান উদ্দিন (৩৫) স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের একজন চা বিক্রেতা। ৩০ অক্টোবর দিবাগত রাতে ব্যবসা শেষে বাড়ি সামনে পৌঁছলে একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাশিদের পুত্র সুমন মিয়া (৩০) তার সহযোগি শহিদ মিয়ার পুত্র সাব্বির (২৫) লাল মিয়ার পুত্র আমানুল্লাহ (২২) ও আরো কয়েকজন তার উপর সশস্ত্র হামলা চালিয়ে মারপিট করে ইমান উদ্দিনের সাথে থাকা…
Author: Niloy Roy
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের নামে দীর্ঘদিন ধরে পড়ে আছে বেহাল দশায়। প্রায় আট মাস আগে মাঠ সংস্কারের কাজ শুরু হলেও, কাজের চরম ধীরগতির কারণে তা এখনও খেলার উপযোগী হয়ে ওঠেনি। বরং মাঠজুড়ে কেবল বালু আর বালুর স্তূপ জমায় এটিকে শিক্ষার্থীরা এখন ‘বালু খেকো মাঠ’ হিসেবেই আখ্যায়িত করছেন। সংস্কার কাজ শেষ না হওয়ায় দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র মাঠে খেলাধুলা ও নিয়মিত অনুশীলন কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এছাড়া পূ্র্বে মাঠের যে সৌন্দর্য ছিল সেটিও নষ্ট হয়েছে বলুর স্তুপের কারণে। অনেকে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জুড়ীতে সিলেট বিভাগের একমাত্র প্রাকৃতিক বন-পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের অন্তর্গত লাঠিটিলা বনে এখন বেঁচে আছে মাত্র পাঁচটি বন্য মাদী হাতি। পুরুষ হাতি না থাকায় প্রজনন বন্ধ হয়ে গেছে বহু বছর আগেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খুব শিগগিরই বিলুপ্ত হতে পারে লাঠিটিলার এই হাতির দলটি—আর তার সঙ্গে হারিয়ে যাবে বনের একটি অনন্য প্রাণবৈচিত্র্য। পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতায় লাঠিটিলা, সমনভাগ, বড়লেখা ও মাধবছড়া—এ চারটি বিট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিস্তৃত লাঠিটিলা বনবিটের আয়তন প্রায় ৫ হাজার ৬৩১ একর। একসময় এই বনে নিয়মিত বিচরণ করত নয় সদস্যের একটি হাতির দল—আটটি মাদী ও একটি পুরুষ হাতি। স্থানীয়দের…
মৌলভীবাজার প্রতিনিধি: হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন মনা বাঁ হাত,বাঁ পা ও কোমরে শক্তি না থাকায় দাঁড়াতে পারেন না মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের তরুণী মনা (১৮)। জন্মের পর থেকেই তাঁর শরীরে এই প্রতিবন্ধকতা দেখা দেয়। ডান হাত ও ডান পায়ের শক্তিতে হামাগুড়ি দিয়েই জীবনের প্রতিটি ধাপ পেরিয়েছেন তিনি। কিন্তু জীবনের সবচেয়ে বড় সংগ্রাম এখন-স্নাতকে ভর্তি হওয়ার খরচ জোগাড় করা। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে গিয়ে বাসে উঠতেন মনা। এভাবেই তিনি স্কুল ও কলেজে যাতায়াত করেছেন। প্রতিদিনের কষ্ট ছিল তাঁর জীবনের অংশ, কিন্তু থেমে যাননি কখনো, দমাতে পারেনি তাকে। অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এবার…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ চার দশক পর ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’ এর পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯শে অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো: রেজা-উন-নবী। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো: ইউসুফ হোসেন খান প্রমুখ। স্থানীয়রা জানান, চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত এ লাইব্রেরিটি গত ১৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এছাড়া টানা ৮ বছর ‘উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ’ এর নামে পাবলিক লাইব্রেরির ভবনটি…
মৌলভীবাজার প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পকেটে পাওয়া একটি ব্যাংক চেকের সূত্র ধরে বেরিয়ে আসে হারিয়ে যাওয়া এক জীবনের করুণ পরিসমাপ্তি। শনাক্ত হয় ছয় বছর আগে চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তা আব্দুল আহাদের (৪৬) মরদেহ। পরিবারের দাবি, অপহরণের পর তখন মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেয়ার পরও তাকে ফেরত পায়নি তারা। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার, বুধবার (২৯শে অক্টোবর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ছাগলনাইয়া…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী – গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের ফাসিতলা ও কোমরপুর এলাকায় গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পাইকারি কলার হাট। এই হাট এখন উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রতিদিন ভোর থেকে বিকাল পর্যন্ত চলে দরদাম,ট্রাকে কলা বোঝাইয়ের ধুম। এই মহাসড়কসংলগ্ন হাটকে ঘিরে এখন জমজমাট গাইবান্ধার কৃষি বাণিজ্য খাত । সপ্তাহে দুই দিন মূল হাট বসলেও প্রায় প্রতিদিনই চলে কলা কেনাবেচা। কৃষক, ব্যবসায়ী, শ্রমিক ও পাইকারদের আনাগোনায় পুরো এলাকা থাকে উৎসবমুখর। প্রতিদিন এই হাট থেকে শতাধিক ট্রাক ভর্তি কলা চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, এমনকি কক্সবাজার সহ দেশের প্রায় সব জেলায় পাঠানো হয়। বেচাকেনার পরিমাণ প্রতিদিন কয়েক কোটি টাকায় গিয়ে পৌঁছায়।…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বাবার বিরুদ্ধে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি মেয়েটির ছোট বোন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে অভিযুক্ত বাবাকে আটক করে। পরে বিক্ষুদ্ধ এলকাবাসী তাকে মারধর ও পিটুনি দিয়ে পুলিশের হাতে দেন তুলে দেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরকডাঙ্গা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বুধবার রাতেই ভুক্তভোগী শিশুটির নানা বাদী হয়ে পলাশবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৪২ বছরের ব্যক্তি বুজরকডাঙ্গা গ্রামের বাসিন্দা। পেশায় বাদাম বিক্রেতা ও গ্রাম ঘুরে হকারি করেন তিনি। ঘটনার…
মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের দোকানে তালা প্রবাসীর স্ত্রী’র”প্রেমিক তুহিন লাপাত্তা! ঘটনাটি ঘটেছে উপজেলার ফুটানীর বাজার এলাকায়। শাস্তি হিসেবে পরকীয়া করার কারণে প্রবাসীর স্ত্রী’কে সমাজের লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দিলো,আর পরকীয়া প্রেমিক তুহিন বহাল লাপাত্তা হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ফুটানীর বাজার সংলগ্ন ছোট ভগবানপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মো, দুদু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার রামজীবন গ্রামের মৃত খাজু ব্যাপারীর কন্যা পারভীন বেগমের সাথে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়। ঘর সংসার করাকালে পারভীন ও রাশিদুল দম্পতি ২ সন্তানের জনক হয়। এদিকে,স্ত্রী সন্তানদের বাড়িতে রেখে রাশিদুল…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে পরকীয়ার জেরে সংসারে ভাঙন ধরার পর অভিমান করে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন রায়হান মিয়া (৩৫) নামের দুই সন্তানের জনক। গতকাল (২৮ অক্টোবর) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান মিয়া সম্প্রতি অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী এক মাস আগে অভিমান করে বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই রায়হান ও তার পিতা চান মিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনায় রায়হানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার সময় তার পিতা চান মিয়া দ্রুত জামাতা সবুজ…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার বাসিন্দা সুজন মিয়া (৩৫) নামের এক যুবক গাজীপুর জেলায় এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও ধারণ করেছেন। এ ঘটনার মামলায় আসামি সুজন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৯ অক্টোবর) র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। গ্রেফতার আসামি সুজন মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) গ্রামের শুক্কুর আলী ও মালেকা বেগম দম্পতির ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে সুজন মিয়ার পূর্বপরিচয় থাকার সুবাদে প্রায়ই গাজীপুরের বাসায় যাতায়াত করতেন। সেই সুবাদে গত ১৮ মে সকালের দিকে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায়…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের শিকার বিকাশ ও কম্পিউটার যন্ত্রাংশ ব্যবসায়ী ইসাহাক আলীর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জাবরহাট বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আব্দুস সফির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ডলার, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, নিহত ইসাহাকের মা সফিলা খাতুন, বড় ভাই ইউনুস আলী, বড় বোন সামসুন নাহার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে খুঁনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শতশত…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসন এখন সরগরম। রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. এ.কে.এম আব্দুল হামিদ। মানবিকতা, সততা, সেবাধর্মী নেতৃত্ব ও অগণিত মানুষের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ মনোভাব তাঁকে আজ দুই উপজেলার মানুষের প্রিয় মুখে পরিণত করেছে। ডা. এ.কে.এম আব্দুল হামিদ বর্তমানে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং ধলেশ্বরী হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন। শুধু স্বাস্থ্যসেবা নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রেখেছেন অনন্য দৃষ্টান্ত। তাঁর প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো এখন এলাকার…
মনিরুজ্জামান খানগাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের দোকানে তালা প্রবাসীর স্ত্রী’র”প্রেমিক তুহিন লাপাত্তা! ঘটনাটি ঘটেছে উপজেলার ফুটানীর বাজার এলাকায়। শাস্তি হিসেবে পরকীয়া করার কারণে প্রবাসীর স্ত্রী’কে সমাজের লোকজন বাড়ি থেকে তাড়িয়ে দিলো,আর পরকীয়া প্রেমিক তুহিন বহাল লাপাত্তা হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ফুটানীর বাজার সংলগ্ন ছোট ভগবানপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী মো, দুদু মিয়ার ছেলে রাশিদুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার রামজীবন গ্রামের মৃত খাজু ব্যাপারীর কন্যা পারভীন বেগমের সাথে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়। ঘর সংসার করাকালে পারভীন ও রাশিদুল দম্পতি ২ সন্তানের জনক হয়। এদিকে,স্ত্রী সন্তানদের বাড়িতে রেখে রাশিদুল ৫…
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানাবে, তবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পর্যবেক্ষণ মিশনের অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকবে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, আমরা তাদের অবশ্যই উৎসাহিত করব। কিন্তু আমরা চাই না কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পর্যবেক্ষণের নামে আমাদের সুনাম ক্ষুণ্ন করতে আসুক। উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে বাংলাদেশে প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পাঠিয়েছে। আমরা মনে…
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থ দিয়ে নদীভাঙন, জীববৈচিত্র্য হ্রাস কিংবা মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনা যায় না। তিনি বলেন, এ জন্য উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু ঝুঁকিকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘রোড টু বেলেম কপ-৩০ : পিপল লেড পলিসি—বাংলাদেশ পজিশন @ কপ-৩০-’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জলবায়ু অর্থায়নে বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণ করতে হবে- একথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলো যদি নিজেদের জলবায়ু রোধে অবদান বাড়াতে না পারে, তাহলে আমাদের…
বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি বলেন, ‘২০০৮ সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাপাহার উপজেলা যুবদলের আয়োজনে এক প্রাণবন্ত,আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাপাহার জয়পুর রাজ্যধর স্কুল এলাকা থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে এসে জড়ো হয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন…
নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী চৌধুরীবাড়ী দুই ঘাটলা পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নাগরপুর নজরুল সেনার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজরুল সেনা সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান খান লিটন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোঃ খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)। বিশেষ অতিথি ছিলেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান (আনিস) এবং শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেতাব আলী।অনুষ্ঠানে…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অন্তর্গত আলাবকস মেমোরিয়াল ডিগ্রি কলেজে আজ এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ এর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র গঠনে অভিভাবক, শিক্ষক ও কলেজ প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান—সন্তানদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার জন্য। সমাবেশে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, উপস্থিতি, সহপাঠ কার্যক্রম এবং পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও কলেজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও মতামত বিনিময় করা হয়। অভিভাবকরা কলেজের শিক্ষা পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন…
