তিমির বনিক, মৌলভীবাজার জেলা: হাকালুকি হাওরের সর্ববৃহৎ জলমহাল ‘হাওরখাল’ বিলের মাছ লুটের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী। মাছ আহরণের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখায় ইউএনও’র সেমিনার কক্ষে ভূমি প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা করেন। সভায় হাওরখাল জলমহালের খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের জন্য সহকারি কমিশনার (ভূমি)-কে প্রধান করে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকারের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তবে, ওই কমিটিতে মাছ লুটে অভিযুক্ত কয়েকজনকে অন্তর্ভূক্তি করায় বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।…
Author: Niloy Roy
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘The Voice of JKKNIU’–এর গ্রান্ড ফিনালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে সেরা বক্তার মুকুট জিতেছেন নজরুল বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম। এছাড়াও প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুকিত (২০২২–২৩ শিক্ষাবর্ষ) এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তাবাসসুম মেহনাজ (২০২০–২১ শিক্ষাবর্ষ)। গ্রান্ড ফিনালে মোট ১৪ জন প্রতিযোগী অংশ নেন। অংশগ্রহণকারীরা এসেছিলেন বাংলাদেশ কৃষি…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত করে কেঁদেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আহসান পারভেজ,…
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়নে বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় দুওজ বাজারের মগড়া নদীর তীরে এ কর্মীসমাবেশের আয়োজন করা হয়। কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আশরাফ কামাল তুহিন, সুখারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার এবং উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান উদ্দিন মাসুদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের এই শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পেয়েছেন। শিক্ষাজীবনে মন্দভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএসসি, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি এবং মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। সংগঠনিকভাবে তিনি কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের কুমিল্লা জেলার কার্যনির্বাহী সদস্য, কসবা পাবলিকিয়ান স্টুডেন্ট এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্সের…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে…
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় স্বদেশ রায় (২৩) নামের এক এইচএসসি শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভাটিয়াপাড়া উত্তর পাশে আবুল ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বদেশ রায় ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা (আবাইন টারী) গ্রামের তারাপদের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ট-১১-২৭৯৪ নম্বরের ধানবোঝাই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম মন্ডল। চব্বিশের গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত এই ছাত্রনেতা এনসিপি গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং এই আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে আজ সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী বাজার এবং কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা বাজারে প্রচারণা চালান। এসময় এনসিপির সাঘাটা উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতাউর রহমান ও সদস্য কবির হোসেন, সংগঠক আবদুল মতিনসহ স্থানীয় নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। গত কয়েক দিন ধরে মাহমুদ মোত্তাকিমের নেতৃত্বে নেতাকর্মীরা ঘুড়িদহ ও বোনারপাড়াসহ কয়েকটি…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় তিন মাসব্যাপী ‘প্রয়োজনীয় অফিস দক্ষতা উন্নয়ন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণটি প্রোগ্রেস থ্রু ইনোভেশন (PI) সোসাইটির বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রের ড. মোতাসিম বিল্লাহর সহযোগিতায় আয়োজন করা হয়। প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির (PI) প্রকল্পের নির্বাহী পরিচালক কামরুজ্জামানে সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. খোরশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সাবেক সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক গোলাম আকতার মঈন ও মিজানুর রহমান। আইসিটি প্রশিক্ষণ প্রদান…
মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পাথরঘাটার হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী নিধন…
আবু নাসের সিদ্দিক তুহিন আমরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর একজন নিবেদিত প্রাণ সেরা সংগঠক,কবি,নাট্যকর্মী বাংলা সাহিত্যের অন্যতম আরেকটি নক্ষত্র আকতারুজ্জামান সুলতান (৫৭) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে অবশেষে ইহজগতের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য এ নশ্বর পৃথিবী থেকে চলে গেলেন না ফেরার দেশে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজেউন)। ৩ কন্যার জনক আকতারুজ্জামান সুলতান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা। আমরা সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ তার বিদেহী আত্মার মাগফেরাত…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে বেঞ্চ নিয়ে কথা কাটাকাটির জেরে আল আমিন (১৬) নামে এক শিক্ষার্থীকে ছুরি দিয়ে আঘাত করেছে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির নাসিম ইসলাম নামের এক শিক্ষার্থী। জানা যায়, ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত আল আমিন ডিমলা উপজেলার সরদারহাট গ্রামের নুর ইসলামের ছেলে। হামলাকারী নাসিম ইসলাম বাবুর হাট এলাকার বাবু বিশ্বাসের ছেলে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আল আমিনের অবস্থা অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেনের…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলামকে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পাশাপাশি নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার হিসেবে প্রদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত…
আমিনুল হক, সুনামগঞ্জ সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘আসন্ন নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। আমাদের শুধু সভা সমাবেশ করলে হবে না। ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন তাহলে পিছিয়ে পড়া হাওরাঞ্চলে সর্বাগ্রে যোগাযোগ খাতের একটি মডেল তৈরি করা হবে। বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে। ইমাম মোয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা করা হবে। হাওরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তৈরি করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। সিলেট বিভাগের ১৯ জন প্রার্থীকে যদি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করা হয় তাহলে বেগম খালেদা জিয়া সরকার গঠন…
টাঙ্গাইল প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ে মা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর সাইফুল ইসলাম, শাহীন আল মামুন। সহকারী শিক্ষক হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্র বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
টাঙ্গাইল প্রতিনিধিঃ দলীয় মনোনয়নেকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে কতিপয় মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে তার নিজ বাসভবনে এক সংবাদ সন্মেলনের আয়োজন করে। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে আমার রাজনীতি শুরু। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি এবং ছাত্রদলের রাজনীতিতে অংশগ্রহন করে ছাত্রদল কে সু-প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বাজি রেখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তারই ফলশ্রুতিতে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে…
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ইউনিটের আটটি ভবনের ওই আবাসিক এলাকায় আগুন লাগার ২৪ ঘণ্টার বেশি সময় পরও কিছু জানালায় আগুনের শিখা দেখা যাচ্ছে। আর দমকলকর্মীরা কালো হয়ে যাওয়া ভবনগুলোর বাইরের দিকে পানি ছিটাচ্ছেন। বিপর্যয়কর এই আগুনের সূত্রপাত কীভাবে, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা বলেছে, আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে তারা তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ বলেছিল, আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটটি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে চারটির আগুন পুরোপুরি…
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞাপন বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। • ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায়? বাংলাদেশে এখন যে আতঙ্ক বা গুজব ছড়িয়েছে, ২০২৩ সালে এমনটি হয়েছিল ভারত ও পাকিস্তানে। ওই বছর তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হেনেছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তুরস্ক-সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানো হয় ১৫ দিনের মধ্যে ভারত-পাকিস্তানে একইরকম ভূমিকম্প আঘাত হানবে। তখন বিশেষজ্ঞরা জানান, কবে, কোথায় আর কোন সময় ভূমিকম্প আঘাত…
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করায় শীতের আমেজ বেড়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার আমেজ বেশি থাকলেও রোদ উঠলে চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে শীত তেমন থাকে না, তবে সন্ধ্যার পর থেকেই শীতের কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। রাতে কম্বল ছাড়া ঘুমানো…
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি।ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানায়, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে।…