পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ প্রদান করেন। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করা সময় ৭ জনকে আটক করেন তারা। অভিযানকালে ৩০ টি টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন করার উপকরনও জব্দ করা হয়। দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে…
Author: Niloy Roy
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ন্যায়-ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নাগরপুর–দেলদুয়ার অঞ্চলের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা.এ.কে.এম আবদুল হামিদ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) নাগরপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। দাঁড়িপাল্লা মার্কার এই প্রার্থী বর্তমানে টাঙ্গাইল ধলেশ্বরী হাসপাতালের চেয়ারম্যান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) টাঙ্গাইল জেলা শাখার প্রেসিডেন্ট এবং টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গণসংযোগে অংশ নিয়ে ডা. আবদুল হামিদ বলেন, জামায়াত সাধারন মানুষের মধ্যে সবসময় আশাবাদী ধারা তৈরি করে। মানুষ ইতিবাচক পরিবর্তন চায়। আমরা দায়িত্ব পেলে দেশের প্রতিটি ক্ষেত্রে সুস্পষ্ট পরিবর্তন আনতে পারব, ইনশাআল্লাহ। তিনি দোকানপাট,…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মজলুম মানুষের আশার প্রতীক, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে তৈরি হয় এক হৃদয়বিদারক আবেগঘন পরিবেশ। মিলাদে দোয়া চাইতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। তাঁর কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরাও। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক ধরনের নীরব উৎকণ্ঠা, গভীর শ্রদ্ধা…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। আজ মঙ্গলবার রাত ৯টায় তারা হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান এভারকেয়ারে এসেছিলেন। তারা মেডিকেল বোর্ড সদস্যদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল থেকে বিদায় নেন। অন্যদিকে আইএসপিআর জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর তিন প্রধান মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এর আগে, গত রোববার রাতে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হকের বিরুদ্ধে সোলার সেচ প্রকল্পের কাজের নামে কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের কৃষক হাসান আলী ও তার ফুপাতো ভাই আলাল মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ তুলে ধরেন। কৃষক হাসান আলী বলেন, আমার ফুপাতো ভাই আলাল মিয়ার নামে সোলার সেচ পাম্পের কাজ আসে। এরপর কৃষি অফিসে যোগাযোগ করি তারপর ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রায়হানুল হক কাজের খরচের জন্য ১ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকার মধ্যে কথামতো হাতে-হাতে ৩০ হাজার টাকা এবং গত ১০…
আটপাড়া (নেত্রকোনা): নেত্রকোণার আটপাড়ায় খালেদা জিয়ার সুস্থ কামনায় বিএনপি পরিবারের উপদেষ্টা এবং নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিমের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ টায় অভয়পাশা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক – সাইফুল আলম সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন তালুকদার, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন, ১নং স্বরমুশিয়া ইউনিয়নের বিএনপি পরিবারের সভাপতি মুখলেচুর রহমান পরশ, সাধারণ সম্পাদক মুখলেচুর রহমান খান রিপন, বিএনপি পরিবারের নেতা ইসলাম উদ্দিন, আলতু মিয়া, আমরা বিএনপি পরিবারের কামরুল হাসান…
ভূমিকম্পের আতঙ্কে এখন ঢাকাসহ গোটা দেশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমার। এ নিয়ে পর পর কয়েক দফা ভূমিকম্প ঢাকা ও আশপাশেই ঘটেছে। নরসিংদীর মাধবদী থেকে এবং পরবর্তী কম্পনগুলো বাইপাইল, নরসিংদী ও ঢাকার বাড্ডা এলাকা থেকে এসেছে। এবার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার হলেও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এ কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প এখন শুধুমাত্র ভারত বা মিয়ানমার থেকে আসছে না, বরং বাংলাদেশেই এর উৎপত্তি হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ ও…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং প্রয়োজন হলে যেকোন সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন। নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের মানুষের জীবনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যেকোন সহযোগিতার প্রয়োজন হলে ভারত প্রস্তুত আছে।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর অঞ্চলিক নেতৃবৃন্দসহ আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদেরও নজরে এসেছে।…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে ১৩১ বোতল এসকাফ মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার রাতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ষ্টেশন রোডে অবস্থিত সোহাগ বোডিং(আবাসিক) ৭ নম্বর রুমে তল্লাশি চালিয়ে আব্দুল মতিন(৫০) ও কামাল হোসেন(৬৫) দুই ব্যক্তির কাছ থেকে মোট ১৩১ বোতল মাদক এসকাফ জব্দসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল মতিন ঠাকুরগাঁও জেলার রানী শংকর কৈল উপজেলার রাউতনগর এলাকার মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাঙ্গনে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ১ ডিসেম্বর সোমবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বেতগাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসানুজ্জামান, বেতগাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আতাউর রহমান , কোষাধ্যক্ষ মোজাহারুল ইসলাম, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত…
লোকমান আহমদ: টানাপোড়েনের সংসারে ক্লান্ত মানুষগুলো ভেবেছিল-হয়তো এবার দম ফেলার একটু সুযোগ মিলবে। মহিলা কিংবা স্বামী-কঠোর পরিশ্রমের সংসারে সামান্য সাপোর্টই যদি আসে, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা বদলে যেতে পারে। এমনই স্বপ্ন দেখিয়েছিল ‘পাক রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পি.আর.ডি.পি)’। কিন্তু সেই স্বপ্নই পরিণত হলো নিখুঁতভাবে সাজানো এক প্রতারণার ফাঁদে। বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি কথায় তারা মনে করিয়ে দিয়েছিল-লোন নিলে দুঃখ-কষ্ট সব দূর হয়ে যাবে। লোন পেতে শুধু ১০ শতাংশ জামানত দিতে হবে, বাকি সব দায়িত্ব তাদের। গরু পালন, ছোট ব্যবসা, বাড়ির উন্নয়ন-সব কিছুর জন্যই বিশেষ লোনের স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্নের মোহে পড়ে কেউ গরু-ছাগল বিক্রি করেছেন, কেউ ধারদেনা করেছেন; এমনকি স্থানীয় এক…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই এবং স্কুল ফিডিং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নসহ সার্বিক শিক্ষা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা উন্নয়নের অগ্রযাত্রায় শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনসহ শিক্ষা কার্যক্রমে আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি। জেলা ও উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার মানোন্নয়নে আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন,…
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন। তাপসের বিরুদ্ধে আবেদনে বলা হয়েছে, আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রেখেছেন। এছাড়া, তার নামীয় ২৭টি…
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাভোগ করতে হবে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতীমখানায় আজ ৩০ নভেম্বর রবিবার মাগরিবের নামাজের পর বিএনপি’র কার্যালয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছে এতীম শিশু ও বিএনপি’র নেতৃবৃন্দ। স্থানীয় এতীমখানার বাচ্চারা কোরআন খতম দেয়ার পর টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামানায় মহান আল্লাহ্ দরবারে দোয়া প্রার্থনা করে সকলে। এসময় এতীমখানার নিষ্পাপ শিশুদের সাথে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি: নেএকোণা’র আটপাড়া উপজেলায় ১২ ঘন্টা ব্যবধানে আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ জনাব আশরাফুজ্জামান এর নির্দেশে রবিউল আউয়াল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুনির মিয়া(৩৫), পিতা- মোখলেছ মিয়া কে আটপাড়া থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গী ফোর্সসহ আটপাড়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এখানে উল্লেখ্য, রবিউল আউয়াল আটপাড়া উপজেলা শ্রমিক দলের নেতা । এ বিষয়ে ওসি আশরাফুজ্জামান বলেন অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলমান ।
একসময় বই শুধু জ্ঞানের মাধ্যম ছিল না, বই ছিল আবেগের অংশ, ছিল এক ব্যক্তিগত শান্তির ঠিকানা। নতুন বইয়ের মোড়ক খুলতেই যে কাগজের গন্ধ উঠে আসত, তা যেন পাঠকের মনকে ছুঁয়ে দিত অন্য এক জগতে। বইয়ের পাতায় হাত বুলিয়ে গল্পের মধ্যে ডুবে যাওয়ার আনন্দই ছিল আলাদা। সেই সময় মানুষ বইয়ের পাতা ওল্টানোকে শুধু অভ্যাস হিসেবে নয়, বরং জীবনের একটি সুন্দর অংশ হিসেবেই দেখত। কিন্তু সময় ক্রমেই বদলে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির উত্থান আমাদের জীবনকে যত সহজ করেছে, ততই বদলে দিয়েছে আমাদের পাঠ-সংস্কৃতি। এখন বইয়ের জায়গা দখল করেছে মোবাইল, ট্যাব ও ল্যাপটপের ঝকঝকে স্ক্রিন। ই-বুক, পিডিএফ আর অডিওবুকের সহজলভ্যতা বইকে অনেকটাই সরিয়ে দিয়েছে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে শিক্ষার্থীদের বাইরে রেখে দর্জি প্রশিক্ষণ পরিচালনা করছে রূপসী বাংলা টেকনিক্যাল সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। এ প্রসঙ্গে প্রতিকার চেয়ে রবিবার (৩০ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন নাজির হোসেন রনি নামে এক যুবক। জানা গেছে, ২১ নভেম্বর থেকে দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণ শুরু হয়। প্রথমদিন ১০০ টাকার আবেদনপত্র বিক্রি করা হলেও পরে ধাপে ধাপে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে টাকা পরিশোধও করেছেন। অভিযোগে বলা…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় সংঘর্ষে সাবেক ছাত্রনেতা মো. রবিউল ইসলাম রবিউলের খবর জিয়ারত করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। রবিবার দুপুরে নিহত রবিউলের কবর জিয়ারত শেষে ড. হিলালী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইসলাম তৌসিফ, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতী পালন করেছে ডিপ্লোমা ডিগ্রিধারী সকল ল্যাব টেকনিশিয়ান ও ফার্মাসিস্টগণ। আজ ৩০ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ডিগ্রি ধারী কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাকটিস টেকনিশিয়ান ও ফার্মাসিস্টগন। আমরা ধারাবাহিক ভাবে আমাদের দাবি আদায়ে প্রয়োজনে আগামী রবিবার ২ ঘন্টা, বুধবার অর্ধদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ কর্মদিবস কর্মবিরতি পালন করব।
