বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা-মুহূর্তে বিস্ময়কর উত্থান ঘটেছিল মেজর জিয়াউর রহমানের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাস রচয়িতা মেজর জিয়াউর রহমানের এই উত্থানের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। তারা বুঝতে পারেননি, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সেই সময় পূর্ব পাকিস্তানের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই পাকিস্তানের রাষ্ট্রকাঠামো একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য অর্জন করে। বিশেষ করে আইয়ুব খানের দীর্ঘ সামরিক শাসনের মধ্য দিয়ে পাকিস্তানের সমাজে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সামরিক বাহিনী বিশেষ ভূমিকা নিতে শুরু করে। তাদের এই নির্ধারক ভূমিকার কারণে শুধু পশ্চিম পাকিস্তানে নয়, পূর্ব পাকিস্তানের সমাজ ও রাজনীতিও বিশেষভাবে প্রভাবিত হয়। এ…
Author: Niloy Roy
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনই ঘটেনি, এ দেশের রাষ্ট্রকাঠামো সংস্কারে সুবর্ণ সুযোগও সৃষ্টি হয়েছে। এই প্রবল গণআন্দোলন দেশবাসীর মানসিক শক্তিকে পুনরুজ্জীবিত করেছে, যা শেখ হাসিনার ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অধীনে ভেঙে পড়েছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর সংস্কারের দাবি তীব্র হয়ে ওঠে। তবে বাংলাদেশের প্রকৃত পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রাম ছিল দীর্ঘ। আজকের সংস্কারমুখী পরিবেশ সৃষ্টিতে তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। ২০১৪ সালে তারেক রহমানই প্রথমে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ৫৫ শতাংশ থেকে মাত্র ৫ শতাংশে নামিয়ে আনার চিন্তা করেন। পরে শিক্ষার্থীরা ২০১৮ সালে কোটা সংস্কারের আন্দোলন…
গাইবান্ধা: পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকেই উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে প্রচণ্ড শীত। গত কয়েকদিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। আজ ২৪ ডিসেম্বর বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (১২.১৫ মিনিট) সূর্যের দেখা মেলেনি। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষণ সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিমুল হাসান বলেন , আজ ২৪ ডিসেম্বর দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.০ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, দুপুরের পর সাময়িকভাবে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা খুব একটা বাড়ে না। হিমেল বাতাসের কারণে সারাদিনই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ,…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ তাদের আরো ছোট্ট দুই শিশু। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌঁনে ৪ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ওই স্বামীর নাম রেজাউল ইসলাম (৪৫)। আহত রেজাউল উপজেলার সাহেবগঞ্জের সাহের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে রেজাউল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য ২ বছরের এবং ৩ বছরের দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তারা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে পৌঁছালে পিছন…
রিয়াদ ইসলাম জলঢাকা: নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সারে ১২ টায় উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে জেলা বিএনপির সদস্য আকবর আলীর নেতৃত্বে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আহমেদ হোসেন বড় (বাবু), ময়নুল ইসলাম, রশিদুল ইসলাম বাঙালি এবং জেলা বিএনপির সাবেক সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রুহুল আজাদ। দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফর্ম সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ও সংগঠিতভাবে সম্পন্ন করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল নির্বাচন অফিসে যান।…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন এখানকার রাজনীতি কেবল পোস্টার, ব্যানার কিংবা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়। এই জনপদের রাজনীতি মানুষের দৈনন্দিন জীবন, দুঃখ–কষ্ট, আশা–আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ঠিক এই বাস্তবতার ভেতরেই সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন যুবনেতা জিয়াউর রহমান জিয়া যার রাজনৈতিক প্রত্যাবর্তন এখন স্থানীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এক সময় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতা, আর আজ কেন্দ্রীয় সিদ্ধান্তে সম্মানের সঙ্গে নিজ অবস্থানে প্রত্যাবর্তন জিয়ার এই ফিরে আসা কেবল একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়; এটি রাজনীতিতে ধৈর্য, ন্যায়বোধ ও আত্মসমালোচনার এক অনন্য দৃষ্টান্ত। প্রায় এক বছর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের…
টাঙ্গাইল প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে বিজয়ী করতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে এক কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভাদ্রা বাজারে, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ (চঞ্চল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আওয়াল লাভলু। কর্মী সমাবেশটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আত্মার মাগফেরাত কামনা করা হয়। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক মঙ্গল কামনা করে সকল শহীদদের জন্য বিশেষ ভাবে…
নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম রনি। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রদল নেতা আবদুর রহিম রনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ঐতিহাসিক। তাঁর নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা সকলের দোয়া কামনা করছি।” তিনি আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা,লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার (২৩শে ডিসেম্বর)মৌলভীবাজার চৌমুহনী চত্বরে সচেতন সনাতনী যুব সমাজে’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী ও সঞ্চালায় ছিলেন চন্দর রায়। এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,মাহফুজ ইসলাম (২২), গ্রাম গোবিন্দশ্রী, থানা ও জেলা মৌলভীবাজার; মৌলভীবাজার পৌরসভা ছাত্রলীগের সদস্য। মোঃ মোস্তফা কামাল (৪০), গ্রাম ঘোড়ামারা, ৭নং আদমপুর ইউনিয়ন, থানা কমলগঞ্জ; আদমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। খোকন দে (৩৩), গ্রাম উত্তর ভবানীপুর, ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়ন, থানা জুড়ী; জুড়ী উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক। মোঃ রুবেল আহমদ (২১), কানিকিয়ারি, ১২নং পৃথিমপাশা ইউনিয়ন, থানা কুলাউড়া; ছাত্রলীগ কর্মী। নানু মিয়া নান্নু (৩৩), গ্রাম রাউৎগাঁও (বরমচাল), থানা কুলাউড়া; আওয়ামী লীগ কর্মী। ফয়ছল আহমদ (৩৯), জফরপুর, থানা বড়লেখা;…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অপরাধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার(২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ও সহায়তায় র্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজারে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে পণ্যের মোড়ক…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: শীতের সকালের কুয়াশায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নাইন্দাল উপজেলার আক্কাস আলীর পুত্র হযরত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনায় কবলিত বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনায় আহতরা হলেন, নাইন্দাল উপজেলার আক্কাস আলীর পুত্র হযরত আলী (৫০),…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পর্নোগ্রাফি মামলায় তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো, চরহোসেনপুর গ্রামের মানিক মিয়ার পুত্র কিশোর (১৬), সুজন মিয়ার পুত্র কিশোর (১৫) ও নিতাই দেবনাথের পুত্র কিশোর (১৭)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিজ বাসার বাথরুমে গোসল করার সময় আসামিরা গোপনে ও অসৎ উদ্দেশ্যে পর্নোগ্রাফিক ভিডিও ধারণ…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুস সহিদ মালতিয়ার ৩১তম মৃত্যু বার্ষিকী আজ। আব্দুস সহিদ মালতিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নে গ্রাম সরকার, মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯২ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোলা-৪ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে এই নেতা মৃত্যু বরণ করেন। তার কনিষ্ঠ সন্তান, উপজেলা যুবদল নেতা আবু সায়েম মালতিয়া জানান তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন যায়গায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মো. জসিউর রহমান টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবির (১৬), লিখন (১৫), সাব্বির(১৫) নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছে । গুরুতর আহত মাজিদুল (১৯) ও সুজন (১৬ ) নামের দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরো দুই শিক্ষার্থীরা মৃত্যু হয়।…
মো. জসিউর রহমান টাঙ্গাইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলুর নির্বাচনী কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ডুবাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ডুবাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ডুবাইল ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কার্তিক চন্দ্র ভৌমিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, সাধারণ সম্পাদক…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা অগ্নি সংযোগকারী মব সন্ত্রাসীদের বিচার এবং ওসমান হাদি, দিপু, আয়শার প্রকৃত খুনিদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার ( ২২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সানোয়ার আলম খান দুলু-এর সঞ্চালনায় ও সাংস্কৃতিক সংগঠন সমুহের আহ্বায়ক সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সাংস্কৃতিক সংগঠন সমুহের পক্ষে এ্যাড মাহমুদ হাসান বুলু, ছাত্র নেতা রাশেদ খান, ইমরান খান। কমরেড জিল্লুর রহমান ভিটু বলেন,…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা…
মো: জসিউর রহমান টাঙ্গাইল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি’র মনোনীত দুই এমপি পদপ্রার্থী সহোদর দুই ভাই একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র সংগ্রহ করেন। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল,…
মো. জসিউর রহমান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ধলেশ্বরী নদীতে বান্ধবীদের সাথে গোসল করে নেমে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যুবরণ করেছে। কিশোরীটি উপজেলার মোকনা ইউনিয়নের বেটুয়াজানি গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোয়া (১২)। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ৩ বান্ধবী আজ শনিবার দুপুর আনুমানিক ১টার সময়, ধলেশ্বরী নদীর উপর নির্মিত কেদারপুর সেতুর পশ্চিম দক্ষিণ পাশে নদীর পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে, ডুবুরি দল দুপুর ৩ টার এসে আনুমানিক বিকেল ৪ টার তোয়া’র মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায়, গ্রামে শোকের ছায়া নেমে আসে।
