মো. জসিউর রহমান টাঙ্গাইল ‎টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবির (১৬), লিখন (১৫), সাব্বির(১৫) নামের তিন  শিক্ষার্থী নিহত হয়েছে । গুরুতর আহত  মাজিদুল (১৯) ও সুজন (১৬ ) নামের দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ‎ ‎সোমবার বিকেল পাঁচটায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয়রা উদ্ধার করে দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির নামের এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বির নামের আরো দুই শিক্ষার্থীরা মৃত্যু হয়।

‎নিহত আবির কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির ফুলঝুরি এলাকার রউফ মিয়ার ছেলে। আহত মাজিদুল বহুরিয়া চতলবাইদ গ্রামের হান্নান মিয়া ও সুজন কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে।

নিহত আহত শিক্ষার্থীরা উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। ‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু বকর সিদ্দিক বলেন, ওই দুর্ঘটনায় হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শুনেছি রাস্তায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ‎মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ‎

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version