Author: Niloy Roy

সাঘাটা, গাইবান্ধা: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়ে দুই প্রার্থীকে সতর্ক করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর। রোববার (২৫ জানুয়ারি) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদকে ডেকে নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উভয় প্রার্থীর কাছে ব্যাখ্যা জানতে চান সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় ভবিষ্যতে যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নির্বাচন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হয় সে বিষয়ে দুই প্রার্থীই তাঁকে আশ্বস্ত করেন। বৈঠক শেষে…

আরও পড়ুন

রতিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সালন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪শে জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ট্রলার, ৫টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১টি টুলসহ বালতি ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা চলমান থাকবে।

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক বিধবা নারীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাঁর দুই শিক্ষার্থী মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রামে। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মা নাজমা খাতুন বাদী হয়ে একই গ্রামের আবুল কালাম মান্তু (৫৫) ও তাঁর দুই ছেলে নাঈম ইসলাম (২৬) এবং সিয়াম মিয়া (২৪)-এর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজমা খাতুনের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় নাজমা খাতুন…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু’র সমর্থনে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি ২নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরকীয়ার জেরে সাবেক স্ত্রীকে কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৫টার সময় উপজেলার নওয়াপাড়া পৌরসভার শাহী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রহমত সরদারকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী । রহমত সরদার(২৫) খুলনা জেলার কয়রা উপজেলার বগা গ্রামের সাত্তার সরদারের ছেলে। তারা প্রায় ৩০ বছর ধরে নওয়াপাড়া শাহী মোড় রেল বস্তিতে থাকেন। আহত সাদিয়া আক্তার (২১) খুলনা জেলার একই উপজেলার উল্ল্যা গ্রামের শুকুর আলীর মেয়ে। তারা দীর্ঘদিন ধরে নওয়াপাড়া শাহী মোড় রেল বস্তিতে বসবাস…

আরও পড়ুন

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা সদ্য প্রয়াত কবি লেখক আকতারুজ্জামান সুলতান স্মরণ এ আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত। গতকাল শুক্রবার ২৩ জানুয়ারি রংপুর এ সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সভাপতি নাসরিন নাজ এর সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠ করেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা বাংলাদেশ বেতার রংপুরের আব্দুর রহিম, রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি কবি আব্দুর রাজ্জাক, কবি আনিসুল হক,কবি শোয়েব দুলাল ,ড.অখিল পোদ্দার,কবি এমাদ উদ্দিন আহমেদ,কবি আহসানুল হাবিব মন্ডল, কবি আহসান হাবিব রবু,কবি ফাহমিদা আফরোজ, কবি…

আরও পড়ুন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সুযোগ পেলে তিনি দুর্গাপুরকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। উঠান বৈঠকে নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এই অঞ্চল সুসং পরগনার অন্তর্ভুক্ত রাজ্য ছিল। মাদকের কারণে আমাদের পাহাড়ি রাজ্য এবং সেভাবে যদি বলি এই রাজ্যের প্রজারা অর্থাৎ আমরা সবাই আজ মর্মাহত। কারণ মাদকের প্রভাবে…

আরও পড়ুন

এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মধ্যমনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কুক্ষাত সন্ত্রাসী উজ্জ্বল মিয়াকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা যায়। আজ শনিবার ২০ জানুয়ারি ভোর ৬ টার থেকে শুরু করে প্রায় সকাল১০ টা পর্যন্ত ক্যাপ্টেন শাকিল মাহমুদের নেতৃত্বে ১২ ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্পেশাল টহলের মাধ্যমে অভিযানটি সম্পন্ন হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে তলোয়ার একটি, রামদা চারটি, কুড়াল তিনটি, দা চারটি, বটি চারটি, বড় ছুরি পাঁচটি, ছোট চাকু চারটি, টেডা সতেরটি, ফলার পাঁচটি, ঢাল এগারোটি, বর্ষা পঁত্রিশটি, চায়না চাকু একটি এবং বল্লম একটি। অভিযানে কোনো…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপি’র আয়োজনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ শেষে গণমিছিলটি কটিয়াদী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। শনিবার বিকেলে কটিয়াদী বাসষ্ট্যান্ড পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে অনুষ্ঠিত গণমিছিল ও সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | তিনি বলেন গাইবান্ধার সমস্যাগুলো নিয়ে এতদিন শুধু আলোচনাই হয়েছে কেউ কোন কাজ করেছে বলে মনে হয় না। সামান্য কিছু করে বড় বড় বুলি ছড়িয়েছে , কাজের কাজ কিছুই হয়নি। নদীবেষ্টিত এই জেলার ভৌগোলিক অবস্থানকে অনেকে সমস্যা মনে করলেও, এটি মূলত সৃষ্টিকর্তার আশীর্বাদ। সঠিক পরিকল্পনা নিলে এই নদীই হবে জেলার উন্নয়নের চাবিকাঠি। গাইবান্ধার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অতীতে কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘১০ দলীয় জোট ক্ষমতায় গেলে…

আরও পড়ুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা-১৫৬) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম (হরিণ প্রতীক)-এর নির্বাচনী প্রচারণায় বাধা, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভালুকায় প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হরিণ প্রতীকের প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, গত ২২ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে তাঁর সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি এসব ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমদ বাচ্চুকে দায়ী করেন। তিনি আরও বলেন, ঘটনার তথ্য-প্রমাণসহ একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে হতদরিদ্র পরিবার ও কওমি মাদ্রাসার ছাত্রদের শীতের কষ্ট লাঘবে সহায়তা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কোম্পানির চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান খাজা রেহান বখত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান হাসান বলেন, “আমাদের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ সেলিম সবসময় সমাজসেবায় উৎসাহিত করতেন। তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এই…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয় করার লক্ষ্যে। শুক্রবার সন্ধ্যায়  মোকনা ইউনিয়নে লাড়ুগ্রাম বাজারে মো. হাবিবুর রহমান খান হাবিবের নেতৃত্বে লাড়ুগ্রাম বাজারে থেকে এক বিশাল  মিছিল বের করে। মিছিলটি পংবাজরা বাজারে ও বিভিন্ন গ্রামের দোকানে দোকানে ধানের শীষের প্রতীকের ভোট চান  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে লাড়ুগ্রাম বাজারে শেষ হয়।  এসময় উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস কে এম শরিফুল ইসলাম শরীফ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মোকনা ইউনিয়ন কৃষকদলে সভাপতি আক্তারুজ্জামান আক্তার, আওলাদ হোসেন,  মো. ছানোয়ার হোসেন,  মো.কামাল খান,মো.শামিম…

আরও পড়ুন

ডা. এম. এ. মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ডা. এ কে এম আব্দুল হামিদ-এর প্রতি সমর্থন ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এমপি প্রার্থী মোঃ ওয়াহেদুজ্জামান সুমন। ২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে মোঃ ওয়াহেদুজ্জামান সুমন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে তিনি ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের প্রতি সমর্থন ঘোষণা করছেন। তিনি আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধিত হবে—ইনশাআল্লাহ।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কোটারকোনা ব্রিজের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্র নাইম হোসেন (১৫ ) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩শে জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে। কুলাউড়া উপজেলার কটারকোনা মাদ্রাসায় পরীক্ষা দিতে আসে, মাধবপুর মাদ্রাসার ছাত্র কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাই দেশি গ্রামের হুসেন মিয়ার ছেলে নাইম হোসেন। স্থানীয়রা জানান, সরকারিভাবে ইজারার জায়গা বাদ দিয়ে অন্য জায়গার মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে যার কারণে গর্তের সৃষ্টি হয় এই গর্তের কারণে প্রতিবছরই বড় দুর্ঘটনা ঘটে থাকে। আজ সকালে মনু নদীতে গোসল করতে যান মাদ্রাসার চার…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলাবাসীর ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম ট্রেন ভোগান্তি দূর করতে ট্রেন অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রেলওয়ে সংস্কার কমিটি। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে এ কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, বর্তমানে সরিষাবাড়ী-ময়মনসিংহ-ঢাকা রেলরুটে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস নামে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভোগান্তি দীর্ঘদিন ধরে। ট্রেন দু’টি অল্প সময়ের ব্যবধানে যাতায়াত করায় অনেক সময় যাত্রী স্বল্পতায় কর্তৃপক্ষের লোকসান গুণতে হয়। এছাড়া ঢাকা থেকে ছেড়ে তারাকান্দিতে পৌঁছে বিকেলে, কিন্তু ঢাকা যেতে যেতে গভীর রাত হয়ে যায়।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘির পূর্ব দিকে জালালপুর পেটুর বন এলাকায় একটাসময় খালের পানি দিয়ে ফসলি জমিতে সেচ দেওয়া হতো। সেই পানিতে চাষ করা হতো বোরো ধান, ফলত নানা জাতের ফসল। এখন সেখানে বিরাজ করছে খা খা পানিশূন্যতার। পেটুর খাল দখল ও ভরাট হওয়ায় মনু প্রকল্পের পানি পৌঁছাচ্ছে না ওই এলাকায়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক উৎসের পানি ব্যবহার করে হাওরপাড়ের মানুষ বোরো ধান চাষ করেন। খাল দখলমুক্ত করে পুনরায় খনন করার জন্য আমরা ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ আসলে কাজ করা হবে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, মৌলভীবাজারের মনু নদীর সেচ প্রকল্পের পানি জালালপুর পেটুর খাল দিয়ে কাউয়াদিঘি হাওর…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:                                        মৌলভীবাজারের রাজনগরে গরু চুরির চেষ্টাকালে তিন চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ ও ৫টি গরু উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিন বালিগাও গ্রামে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ বালিগাঁও গ্রামের মানিক মিয়ার বাড়ির গোয়ালঘরে একটি চোরের দল গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চোরচক্রটি একাধিক দলে বিভক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। চোরের দল গোয়ালঘর থেকে মোট সাতটি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গরু চুরির চেষ্টাকালে তিন চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ ও ৫টি গরু উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিন বালিগাও গ্রামে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ বালিগাঁও গ্রামের মানিক মিয়ার বাড়ির গোয়ালঘরে একটি চোরের দল গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চোরচক্রটি একাধিক দলে বিভক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। চোরের দল গোয়ালঘর থেকে মোট সাতটি গরু সরিয়ে নিয়ে যাচ্ছিলো। ইউপি সদস্য মাসুম রহমান আরও জানান, পরিবারের এক সদস্যের চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে সজাগ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ, উত্তর…

আরও পড়ুন