- অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- র্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
- ৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
- ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, দুই দিনের উদ্ধার অভিযান সমাপ্ত
- ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ
- গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলায় অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
- এমআইএসটি ম্যাভিরভ টিমের বিশ্বজয়ে নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মাননা
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
Author: Niloy Roy
উরুর ইনজুরির কারণে এ মৌসুমে আর মাঠে নামতে পারছেন না রোমা ফরোয়ার্ড পাওলো দিবালা। খুব শিগগিরই আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ডকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে বলে রোমা সূত্র নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রোমা বলেছে, ‘রোববার কালিয়ারির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে দিবালার বাম উরুতে যে ইনজুরি ধরা পড়েছে তার থেকে পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। সুস্থতার জন্য এটাই সেরা পন্থা হিসেবে ক্লাব ও খেলোয়াড় উভয় একমত পোষন করেছে।’ দিবালাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এনিয়ে রোমা নিশ্চিত করে কিছু জানায়নি। কিন্তু সিরি-এ মৌসুম শেষ হতে আর মাত্র ৯টি ম্যাচ বাকি রয়েছে। যে কারনে ধরেই নেয়া যায় আগামী মৌসুমের আগ পর্যন্ত…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা তাঁদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যে সব এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলো অন্তর্বর্তী সরকার অতিদ্রুত কার্যকরের উদ্যোগ নেবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে যে সব এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো তাড়াতাড়ি আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।’ সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের কাজকে অমূল্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা…
আগরতলা-ঢাকা-কলকাতা রেলপথ কবে থেকে শুরু হবে, তা নিয়ে কার্যত কোনো ধারণা নেই ভারতীয় রেল কর্তৃপক্ষের। তারা তাকিয়ে সরকারের দিকে। কথা ছিল আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা, মাত্র ৮ ঘণ্টাতেই পৌঁছানো যাবে। দুই দেশের মধ্যে রেলপথ চালু হবে, যা শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতিই করবে না, হবে অর্থনৈতিক উন্নয়নও। কিন্তু সেই রেলপথ এখন বিশ বাঁও জলে। গত ফেব্রুয়ারি থেকে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে। কিন্তু ভারতের তরফে এখনও সেই কাজ শুরু হয়নি। তারই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার ট্রেন চালুর বিষয়ে। দীর্ঘদিন আগে কাজ সম্পন্ন হওয়া এই রেলপথ কবে থেকে চালু হবে, তা নিয়ে…
ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগ করেছেন, তা নতুন আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনীতিতে। রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের কথায় ভিন্ন ভিন্ন মত প্রকাশ পেয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, “গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনও বাধা নেই।” মি. রিজভীর বক্তব্যে বিএনপির অবস্থানের এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে , তাতে তাদের আপত্তি থাকবে…
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অনিষ্পন্ন সব আবেদন চলতি বছরের জুন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে শনিবার (২২ মার্চ)। ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি। তার মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার…
ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা আগামী রোববারের (২৩ মার্চ) মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনধারীদের ভাতাও একই দিনে দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতনভাতা ও অবসরপ্রাপ্ত পেনশনধারীদের মার্চ মাসের অবসরের ভাতা ২৩ মার্চ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো। এর আগে, অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের বেতনভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন। এদিকে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন তারেক রহমান।শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংস্কার নিয়ে তিনি বলেন, সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা। সর্বোপরি…
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে চ্যাটিংয়ের জন্য ব্যবহৃত হলেও নানা সুবিধার কারণে এগিয়ে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে নিজের মতো চ্যাটিংয়ের সময় বেঁধে নিতে পারেন ব্যবহারকারীরা। তবে বর্তমান সময়ে অনেকে কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। অফিসিয়াল কাজে নানা নথি বা ফাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা হয়, যা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। তবে, হুট করে যদি সে চ্যাট ডিলিট হয়ে যায় তখন কি করবেন? ভেবে পাচ্ছেন না কী করবেন? চিন্তার কোনো কিছু নেই। কয়েক ধাপে হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া চ্যাট খুঁজে পাবেন সহজ উপায়ে। হোয়াটসঅ্যাপে বেশ কিছু ইন বিল্ট টুল রয়েছে। যেমন গুগল ড্রাইভ বা আই ক্লাউডে ক্লাউড ব্যাকআপ…
বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ ফারজানা সিঁথি। একাধিকবার তাকে রাজপথে দেখা গেছে। এসেছেন আলোচনায়ও। এবার সিঁথিই ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন কনটেন্ট ক্রিয়েটর খালেদ মাহমুদ হৃদয় খানের বিরুদ্ধে।খবরটি সংবাদমাধ্যমকে সিঁথি নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুক লাইভে এসে হৃদয় সিঁথিকে ধর্ষণের হুমকি দেন এবং নেটিজেনদেরও উত্সাহিত করেন। সিঁথি জানান, ২৭ ফেব্রুয়ারি হৃদয় তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে এবং ঘোষণা দেন, তাকে ধর্ষণ করলে তিনি পুরস্কৃত হবেন। এ ঘটনায় সিঁথি মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন। কারণ তিনি নিজেকে অনিরাপদ বোধ করছেন। সম্প্রতি, হৃদয়কে সাভার থানা গ্রেপ্তার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে।সিঁথি বলেন, ‘মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা এবং…
ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)। যাকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা কখনই সম্ভব হবে না। ১৯৭১ সালে তিনি ছিলেন চট্টগ্রাম ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত তরুণ অফিসার। ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বপ্রথম অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, যার একমাত্র প্রত্যক্ষদর্শী বীর বিক্রম অলি আহমদ। প্রস্তাব পেয়েও তিনি নিজে ঘোষণা না দিয়ে নিজের সিনিয়র আর্মি অফিসার মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের পুরোটা সময় যিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া সঙ্গী। দেশ স্বাধীন…
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মো. আলমগীর ওরফে ফয়সাল ওরফে ডিলার আলমগীরকে (৪০) গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন এলাকা হতে ১ হাজার ৪৬৫ পিস ইয়াবা ও ১২৯ গ্রাম হেরোইনসহ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায়, সে কেরানীগঞ্জ থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদক…
অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অর্থ শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা, যা দেশের ছাত্র সমাজ এবং জনগণ কখনই সহ্য করবে না। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের চারপাশ প্রদক্ষিণ করে এবং আবার প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়- আওয়ামী লীগের ঠাঁই নাই, এই বাংলায় আওয়ামী লীগের থাকবে না কোনো ঠিকানা, দালালি বা রাজপথ, রাজপথ- রাজপথ, খুনিদের আস্তানা- এই বাংলায় থাকবে না’ ইত্যাদি স্লোগান…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার এবং সহকারী বেঞ্চ অফিসারদের আগামীকাল থেকে তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ আসিফ ইকবাল স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘জনগণের সেবা সহজীকরণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১২ সেপ্টেম্বর ১২ দফা নির্দেশনা প্রদান করেন। ওই ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন, কাজের দক্ষতা ও মান বৃদ্ধির জন্য কর্মোপযোগী অভ্যন্তরীণ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য সকলের অধিকার নিশ্চিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান। কিন্তু সাধারণ মানুষের নৈতিক অধিকার থেকে কিছু অসাধু ব্যবসায়ী সেই অধিকারকে হুমকির মুখে ফেলছে! জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক রঙ (হাইড্রোজ) ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। বুধবার(১৯শে মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইটি হোটেল এ বিষাক্ত হাইড্রোজ ব্যবহারকারী খাদ্য যা ইফতারে ব্যবহৃত হয় এই দুইটি হোটেলকে ১৫ হাজার ও অন্যটিতে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আল আমিন এবং অভিযানে সহায়তা করেন জুড়ি থানা…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা হয়নি। আগামী ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেটাকে ধরে নিয়েই প্রতিদিনই ইফতার মাহফিল ও উঠান বৈঠকের মাধ্যমে জনসংযোগ করছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকনের সর্মথনে পথসভা,গনসংযোগ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ মার্চ) সন্ধায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া স্বর্নিভর সংলগ্ন স্থানে জালালপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মুজিবুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে কটিয়াদি উপজেলা বিএনপির সাবেক সাধারন…
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আরো শক্তিশালী অংশীদারিত্ব, বর্ধিত বিনিয়োগ এবং কোনো মহিলা বা মেয়েরা যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য নতুন প্রতিশ্রুতির আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডাব্লিউ৬৯) এর ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে বিবৃতি দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শারমীন এস মুরশিদ নারীদের ভূমিকার ওপর জোর দেন, যারা ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অগ্রভাগে রয়েছে বলে উল্লেখ করেন।…
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে টিকেট বুকিং করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।’ ড. খালিদ বলেন, কক্সবাজারে সুদূর অতীত হতেই…
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জোয়াবায়ের বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এমন একটি দলকে নিষিদ্ধের দাবিতে আমাদের এখনো রাস্তায় নামতে হচ্ছে। এখনো তাদের বিচার হয়নি। বরং কিছু রাজনীতিবিদ তাদের আবার জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা বলছেন এটি হবে ‘ভালো আওয়ামী…
২০২৪ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, ওই বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন। জাতিসংঘ এই মৃত্যুকে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি বলে অভিহিত করেছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফটি এ খবর জানায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ‘২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।’

