- বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় ম্যানেজিং কমিটি দ্বন্দ্বে” আহত শিবিরকর্মী ৪৮ দিন পর মৃত্যু।
- সড়ক যোদ্ধা পদক পেলেন কমলগঞ্জের আব্দুস সালাম
- বাংলাদেশ ছাত্র মৈত্রীর যশোর জেলা শাখার কাউন্সিলে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
- এলজিইডি-পাউবোর অবহেলায় কালীগঞ্জে মরণফাঁদ, আতঙ্কে পথচারী ও চালকরা
- ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের
- আটপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর
- এনসিপি’র নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
Author: Niloy Roy
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আগামীকাল মঙ্গলবার (২৫শে মার্চ) থেকে শহরে যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করা হবে। এ অভিযানে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অবৈধ কাজে কাউকে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সোমবার (২৪শে মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু চুরি বৃদ্ধি, মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ৫ই আগস্টের পর থেকে থানায় জনবল সংকট দেখা দিয়েছে। স্বল্পসংখ্যক পুলিশ নিয়ে বিশাল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। উপজেলা পরিষদ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কমিউনিটি হেলথ ক্লিনিকের সিএইচসিপিদের ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় ৪৪ সিএইচসিপি পরিবার বর্গের মাঝে নেই ঈদের আনন্দ। বেতন বোনাসের জন্য অপেক্ষার প্রহর যেন কাটছে না। রমজান প্রায় শেষের পথে ঈদুল ফিতর সমাগত। এসময়ের মাঝে সিএইচসিপিগণ ঈদের আগে বেতন বোনাস পাবে কি না এ নিয়ে তারা চরম উৎকন্ঠায় রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা দোঁড়গোঁড়ায় পৌঁছে দেয়ার জন্য ১৯৯৭/৯৮ সালে ৪২টি এবং ২০২২ সালে ২টিসহ মোট ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। সরকার থেকে প্রতিটি ক্লিনিকে ২২ ধরণের ওষুধ প্রদান করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর…
এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা (৬৫) গ্রেফতার। সোমবার(২৪ মার্চ) দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। তিনি উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। জানা যায়, বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ নামকারণ নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানী চলছিল। এসময় দুপক্ষে মধ্যে চমর হুটগোল সৃষ্টি হয়। পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। শওকত হোসেন তার চেয়ারম্যান পদ…
টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাষ্টিস্ট সরকারের দোসরা যে জুলুম নির্যাতন ও হত্যাকান্ড সংঘটিত করেছিল এর প্রেক্ষিতে নাগরপুর থানায় দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর ক্রমিকের আসামি ছিলেন শওকত চেয়ারম্যান। আজ ২৪ মার্চ সোমবার সকাল ১০ টায় বেকড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের প্রেক্ষিতে গণশুনানির দিন ধার্য ছিলো। এ বিষয় নিয়ে দীর্ঘ সময় বিজ্ঞ আদালতে মামলা চলমান ছিলো। এর প্রেক্ষিতে আজ জনমত জরিপের কথা ছিলো। জরিপের বিষয় ছিলো বেকড়া আট গ্রাম অথবা…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ মার্চ) কমলগঞ্জ স্মার্ট শপ ক্যাফেতে কমকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, ইফতার মাহফিলের উপ কমিটির আহবায়ক আসহাবুজ্জান শাওন, সদস্য সচিব আশরাফ সিদ্দিকী পারভেজ, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ প্রমুখ । এছাড়াও ইফতার দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বাছিত, শাহাব উদ্দিন, জায়েদ আহমদ, রাজন আবেদিন, আর.কে সোমেন, সাইদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, অর্জুন দেবনাথ নিধু,…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বরাদ্দকৃত ১৫৬ জনের মধ্যে ৫৪ জন সুফলভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান,…
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না।’ আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস। কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন।…
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪) এর সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫-এর দফা (১)-এ প্রদয় ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন।এতে আরও বলা হয়, এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।
রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে। এ ছাড়া রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম ময়নুল ইসলামকে হাজির করা হয়েছে একই ট্রাইব্যুনালে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় আদালতে হাজির করা হয় তাদের। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সালের ২৬…
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন। ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই এগিয়ে যাবে দেশ।সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি। পথসভায় বিগত শেখ হাসিনার সরকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে ৫৩-৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, ‘এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে…
সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা।সোমবার (২৪ মার্চ) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।মঙ্গলবার (২৫ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার (২৬ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া…
অবশেষে আশার আলো— হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। এই কঠিন পরিস্থিতিতে সারা দেশ উদ্বেগের মধ্যে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের…
বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।সোমবার (২৪ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিমের সুস্থতা কামনা করেন। ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লেখেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সদর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ লোটাস খাঁন কে পরিবর্তন করে যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদ মোস্তাক কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ আদেশ অদ্য হতে কার্যকর করা হয়েছে। ২৩ মার্চ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গাইবান্ধা পৌর শাখার আহ্বায়ক মোঃ শহীদুজ্জামান শহীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা ও জানতে পারি। বাংলাদেশ…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধঃ “বন বনানী সংরক্ষণ,খাদ্যের জন্য প্রয়োজন”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে রবিবার(২৩ মার্চ) দুপুর ১২ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্প প্রাঙ্গনে জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহাঙ্গীর আলম। মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ)জামিল মোহাম্মদ খাঁন এর সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী,বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো চেয়ারপার্সন জিডিসন…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঘাটাইল উপজেলা শাখার আনেহলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গত ২১ মার্চ রোজ শুক্রবার বিশাল দাওয়াতী সভা ও ইফতার মাহফিলের আয়ােজন করা হয়। সভাপতিত্ব করেন মাওলানা মােঃ বাবুল খান সভাপতি, ৯নং ওয়ার্ড শাখা, আনেহলা ইউনিয়ন, ঘাটাইল, টাঙ্গাইল । অনুষ্ঠান পরিচালনা করেন মােঃ সিরাজুল ইসলাম সুমন সেক্রেটারি, ৯নং ওয়ার্ড শাখা, আনেহলা ইউনিয়ন, ঘাটাইল, টাঙ্গাইল। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলােয়াত করেন হাফেজ মােহাম্মদ মাহবুব হাসান রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আজ এক বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা মহানগর হতে দেশের বিভিন্ন জেলায় গমন করবেন। প্রায় ১ কোটির অধিক মানুষ ঢাকা মহানগর ত্যাগ করবেন এবং প্রায় ৩০ লক্ষাধিক মানুষ বিভিন্ন স্থান হতে ঢাকায় প্রবেশ করবেন। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এতে আরও বলা হয় গত নয় মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৫ মার্চ মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে। আজ তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরুস্কার পাচ্ছেন তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার(২৩ মার্চ) বিকাল ৫.০০ টায় দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল মোমিন এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডা.একেএম আব্দুল হামিদ। এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা জামায়াতের সকল পর্যায়ের নেত্ববৃন্দ, বিশিষ্টজন,মসজিদের ইমাম,স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক,ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ,আইনজীবী,সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

