- বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় ম্যানেজিং কমিটি দ্বন্দ্বে” আহত শিবিরকর্মী ৪৮ দিন পর মৃত্যু।
- সড়ক যোদ্ধা পদক পেলেন কমলগঞ্জের আব্দুস সালাম
- বাংলাদেশ ছাত্র মৈত্রীর যশোর জেলা শাখার কাউন্সিলে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
- এলজিইডি-পাউবোর অবহেলায় কালীগঞ্জে মরণফাঁদ, আতঙ্কে পথচারী ও চালকরা
- ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের
- আটপাড়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর
- এনসিপি’র নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
Author: Niloy Roy
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সকাল ৬টা ১১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক মিনিট নীরবতা পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন শাখা বিএনপি আয়োজনে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মবিনুর রহমান মিঞা,জেলা কমিটির সম্মানিত সদস্য মোঃ আশরাফুল আলম,মনাকষা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ একরামুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপুর বলেন, দেশে এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।…
নেত্রকোনার আটপাড়া উপজেলা সদরের সেতুরবাজার এলাকার মো. জিয়া আহমেদের গোডাউন এবং পার্শ্ববর্তী ব্রুজের বাজার এলাকার মো. এরশাদ মিয়ার ভাঙ্গারির দোকানে মঙ্গলবার ও সোমবার সন্ধ্যায় সেনা বাহিনীর মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ৭৫ বস্তা সরকারি টিসিবির চালসহ ২ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনা বাহিনীর একটি টিম মঙ্গলবার সকালে আটপাড়া উপজেলা সদরের সেতুর বাজার এলাকার মো. জিয়া আহমেদের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ বস্তা সরকারি টিসিবির চালসহ মল্লিকপুর সুনই গ্রামের মো. জিয়া আহমেদকে আটক করেন। একই অভিযানিক দল সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রুজের বাজার এলাকার…
আমি মাটি বলছি, নির্বিচারে বুলেট, বোমা, ছাই গিলছি, নির্বিচারে মৃতের বস্তা কাঁধে নিয়ে চলছি, আমাকে ঘিরেই কৃষকের ঘরে ওঠে ফসলের কলসি। আমাকে ব্যবহার করা কৃতঘ্ন লোক ভুরিভুরি, এরপরও আমার ওপর ফেলে না কেহ সুগন্ধির ছড়ি, আমি কেবল ব্যবহার যোগ্য বলে সভ্যতা গড়ি, হ্যাঁ, আমি মাটিই বলছি। আমি মাটি বলছি, কেজিতে কেজিতে লাশ সোনার দ্বরে মেপে চলছি, যে মাটিতে জন্মায় না গোলাপ, সে মাটিতে কিভাবে মানায় সুখের আলাপ, মৃতের প্রলাপ? আমার বুকেই চাষি লাঙ্গল তোলে, আমার কোলে ধান, আমার মাঝেই যুদ্ধ চলে, পুড়ে যায় লক্ষ কোটি প্রাণ। আমি মাটি বলছি, আমার ওপর দম্ভ করে চলা নমরুদ ফেরাউনদের লাশ গুনছি, আমার ভেতরের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী যুবলীগের দুই নেতা আব্দুল মুক্তাদির ও ফরিদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ২৫শে মার্চ সন্ধ্যায় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সাদেক মিয়াসহ সঙ্গীয় একটি দল পৌরসভার বিহালা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সোমবার রাতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদারসহ সঙ্গীয় একটি দল উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা ফরিদ আহমদকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল মুক্তাদির কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহালা গ্রামের বাসিন্দা মৃত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবনে এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নাম থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। মঙ্গলবার (২৫শে মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন তিনি। এ ব্যাপারে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সবুর বলেন, কলেজ পরিদর্শনকালে একাডেমিক ভবনে সাবেক মন্ত্রীর নাম নজরে আসলে…
তালতলী,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে তালতলী উপজেলা বিএনপির আয়োজনে তালতলী মডেল মসজিদের কনফারেন্স রুমে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের তালতলা উপজেলা শাখার সভাপতি আফজাল হোসাইন, কেন্দ্রীয় ছাত্রদলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আকন মামুন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. রুবেল, মো. মিজানসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোঃ বাচ্ছু মিয়া, গাজী মহিবুল্লাহ, জলিল শরীফ প্রমুখ।
মোঃনাজমুল হাসান (অপু)। তালতলী,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার তালতলী উপজেলাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার ছোট বগি ইউনিয়নের চরপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য জাকির শরিফের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। সন্ধ্যায় কয়েকজন লোক পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান জাকির শরিফের স্ত্রী লাইলি বেগম। এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে…
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখা কর্তৃক বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪ টায় দুমকি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি মাও: মো: আলতাফ হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: মো: আবুল বাশার এর সঞ্চালনায় ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো: ইজাজুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাও: মো: ফারুক ই আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাও:…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু। কঞ্চিপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা রোহন আজাদ মন্ডলের সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার এ,কে,এম রোকনুদৌল্লা। সভায় জিইউকের প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আব্দুল খালেক, ইউপি শফিকুল ইসলাম সাজু প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের খতিব, সাংবাদিক, সুধীজন,…
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মা-বাবা ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা। মঙ্গলবার (২৫ মার্চ,) রাতে উপজেলার কামদিয়া ইউপির বইল গ্রামের রাজাবিরাট রোডের তিনমাথা মোড়ে ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী সোহেদ সরকার চকমানিকপুর আমিনিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী ও বইল গ্রামের সাইদুল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোন্দলে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে রাতে নিজ গ্রামের পাশেই তিনমাথা মোড়ে একটি গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে কটিয়াদী সরকারি পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে। গণ অধিকার পরিষদের সাবেক আহবায়ক সৈয়দ আলিউজ্জামান মহসিনের সভাপতিত্বে ও গণ অধিকার পরিষদের জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খাঁর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি ছিলেন, জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ কাজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৫ মার্চ)দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবুল আলম ভূইয়া, কমলগঞ্জ জামায়াত ইসলামীর আমির মো.মাসুক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম – আহবায়ক আবুল হোসেন,কমলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার শোকরানা নান্না,পৌর বিএনপি যুগ্ম আহবায়ক শফিকুর রহমান,সাংবাদিক নির্মল এস পলাশ প্রমূখ।…
গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘিতে অসহায় মানুষের মাঝে ছামিউলের পক্ষে থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সোমবার (২৪) মার্চ সন্ধ্যায় সুবিধাবঞ্চিত অসহায় গরীব, বাকপ্রতিবন্ধীর মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। ছামিউল বাসিরের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার পাওয়ার পর একজন বললো তারা বলে এবারের ঈদে এখন পর্যন্ত কেউ তাদের কিছুই কিনে দেয় নাই। আজকে এই উপহার পেয়ে অনেক ভালো লাগছে। এ সময় আতিকুর বলেন, আমাদের সমাজে এক শ্রেণীর সুবিধাবঞ্চিত গরীর আছে যারা সব সময় অবহেলিত, তাদের জন্য ছামিউল এর পক্ষ থেকে ঈদ উপহার তাদের হাতে পৌছে দেন। ভবিষ্যতেও যেন এই ধারা যেন অব্যাহত…
বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস, জাতীয় দিবস এবং গণহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) প্রশাসন। মঙ্গলবার(২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ রাতে ১মিনিট ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ২৬ শে মার্চ সকাল ১০টায় পতাকা উত্তোলন,…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার ইউনিয়ন শাখার উদ্যোগে ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদ প্রার্থী মাহবুবুল আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার হাতকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সাপাহার সরকারি ডিগ্রী কলেজ মাঠে সাপাহার ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,সাপাহার ইউনিয়ন শাখার সভাপতি মোফাচ্ছের আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ১(সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার…
গাইবান্ধা প্রতিনিধি।। ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি ও জন্ম থেকেই প্রতিবন্ধী মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩নং উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে (২৩শে মার্চ) রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলাটি দায়ের করেন । আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি। সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলামের অনুমতিক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি বার্তা প্রেরণ করেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল, যা দেশের অন্যতম বৃহত্তম ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে জাতীয় নেতৃত্ব প্রদানের সক্ষমতা রাখে। আসন্ন নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামী তার মিত্রদের সঙ্গে কৌশলগতভাবে এগিয়ে থেকে দেশের নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে প্রথম সারির অবস্থানে থাকবে। দূরদর্শী পরিকল্পনা ও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে দলটি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার (২৪শে মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২৪শে মার্চ) সকালের দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকি ঝুড়ি নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্দেক আলী (৪০), জলিল মিয়া (৫০), আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন ৪৬ ব্যাটালিয়ন বিজিবি শ্রীমঙ্গল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ…

