Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। রোববার (২২শে ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ীটি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন বিভাগ জানায়,কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের কর্মকর্তরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেন নি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ এ অভিযানে নেতৃত্ব দেন। বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের পরিমান ৭২ ঘনফুট। যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা। এব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই বিতর্কিত এডিশনাল এসপি কুলাউড়া সার্কেলে কর্মরত থাকাকালে ঘুষ দূর্নীতি, সাংবাদিকদের হুমকি ও নির্যাতনের অনেক তথ্য পাওয়া গেছে। বুধবার (১৮ই ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দস্তগীর মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। সেই সময় কুলাউড়ার যুগান্তর প্রতিনিধিকে নিজ দপ্তরে ডেকে মিথ্যা মামলায় জড়িত করার হুমকি দেন এই কর্মকর্তা। কুলাউড়ায় কর্মরত…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা গাড়ির (ইঞ্জিন চালিত অবৈধ যান) চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারি শিল্প-কারখানা রংপুর চিনিকল। লোকসান কমাতে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার কথা বলে চিনিকলটি বন্ধ করা হয়। ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন যে ছয়টি চিনিকলে মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়, তার মধ্যে অন্যতম রাষ্ট্রায়াত্ব এ চিনিকলটি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বন্ধ করে দেওয়া রংপুর চিনিকল পুনরায় চালু হচ্ছে। এরকম একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তবর্তীকালীন সরকার, এ খবরে গাইবান্ধাজুড়ে খুশির জোয়ার বইছে। চিনিকল ঘিরে এ জনপদের মানুষ নতুন করে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন। এটি ফের চালু হলে গাইবান্ধা জেলায় ৫০ হাজার লোকের দুয়ার খুলে যাবে একইসাথে ভাগ্য পরিবর্তন…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী,গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন উপলক্ষে ৬শ ৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় । যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন। সোমবার(২৩ ডিসেম্বর) দুপুরে স্থানীয় গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট ও জামায়াত -শিবির সংগঠনের জেলা শাখা পক্ষে এসব তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমীর মো.আব্দুল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দেন জেলা…

আরও পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে ৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে বিএনপির ওপর মামলা-হামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ-নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপি লড়াই করছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে। কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন মো: সাফিউল সারোয়ার বিপিএম। তিনি বিদায়ী পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( এসপি পদে পদন্নতিপ্রাপ্ত) মো: গাজিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সুপার সাফিউল সারোয়ার ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় পুলিশের দায়িত্ব পালন শেষে তিনি পুলিশ হেড কোয়াটার্সে ও সর্বশেষ স্পেশাল ব্রান্স মালিবাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তি মিশনে সুদানে প্রায়…

আরও পড়ুন

বিএসসিতে আগের মতো চুরিচামারি ও হেরফের হবে না জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, গত তিন মাসে আপনারা শোনেননি এ সরকারের কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোনো অসৎ ব্যক্তি আমাদের কেবিনেটে নেই। ১০০ টাকাও যদি ঘুষ খায় তাহলে আমি চেষ্টা করব চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নেই। রোববার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের যেসব…

আরও পড়ুন

বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হয়েছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এর আগে গত ২০ ডিসেম্বর তিনি মারা যান। অন্তর্বতীকালীন সরকারের বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন হাসান আরিফ। ওই দুই মন্ত্রণালয় এখন উপদেষ্টাহীন। তার মৃত্যুতে ওই পদে কে আসছেন? তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে জানা গেছে,অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপাতত ভাবছে না অন্তর্বর্তী সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউ কাউকে দেওয়া হতে পারে রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সোমবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপদেষ্টা হাসান…

আরও পড়ুন

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি প্রদান করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন তারা।রকলিপিতে জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানানো হয়। এ ছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গীদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।স্মারকলিপিতে আরও বলা হয়ে, গত ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাবনতিশীল হয়ে পড়ছে। এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন…

আরও পড়ুন

অবৈধভাবে সিগারেট উৎপাদন ও নকল বিদেশি সিগারেট বিপণনে জড়িত একটি কোম্পানি থেকে অন্তত তিন কোটি টাকা বখরা নিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নথিপত্রে দেখা যাচ্ছে, বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো নামের ওই কোম্পানিটির কারখানার জমির অংশীদারদের একজন তিনি। নওফেলকে দেওয়া তিন কোটি টাকার চেক জমির মালিকানার নথি সংগ্রহ করেছে দ্য ডেইলি স্টার। প্রায় ছয় মাস আগেই ডেইলি স্টারের অনুসন্ধানে অবৈধ তামাক ব্যবসার সঙ্গে নওফেলের যোগসূত্র উঠে আসে। গত ১ জুন ‘কাউন্সিলরের অবৈধ সিগারেট বাণিজ্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার। তবে ওই প্রতিবেদনে নওফেলের নাম উল্লেখ করা হয়নি, কারণ তিনি ২০২০ সালে সেই কোম্পানিতে থাকা তার শেয়ার…

আরও পড়ুন

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে জুতার মালা ও এলাকায় থেকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে রাতে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামানস্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে…

আরও পড়ুন

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রচন্ড ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে কম্বল বিতারণ করেছেন। রবিবার(২২ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ। আরও উপস্থিত ছিলেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম,ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ আরও অনেকে এ।

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)বিভাগ। খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে হিসাববিজ্ঞানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিএসই বিভাগ। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাট এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মাহফুজ রেজার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ । এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন ,আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড.…

আরও পড়ুন

পদ্মা সেতু হয়ে স্বল্প সময়ে যশোর থেকে ঢাকায় যাওয়া, রেলকে যোগাযোগের প্রধান মাধ্যমসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ রবিবার (২২শে ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বলা হয়, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু প্রকল্পের উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে, আমাদের স্বপ্ন তত দূরে সরে যাচ্ছে। সরকারের তরফ থেকে জানানো হয় যে, ১টি ট্রেন চলাচল করবে খুলনা-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল -বেনাপোল,বেনাপোল-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল -খুলনা রুটে। যদিও সরকার ২ জোড়া ট্রেনের কথা বলেছে। তবে এটি যশোরবাসীকে বিভ্রান্ত করছে এবং সময়সূচির কারণে যশোরবাসী…

আরও পড়ুন

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় প্রচন্ড ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে কম্বল বিতারণ করেছেন। রবিবার(২২ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ। আরও উপস্থিত ছিলেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম,ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ আরও অনেকে এ।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজারের বড়লেখায় পাহাড়ি জনপদ ‘বোবারথল’ এলাকায় সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে “বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি”-এর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় মাঝগান্ধাই বাজারে গতকাল শনিবার ( ২১শে ডিসেম্বর) বিকালে। বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বড়লেখা, মৌলভীবাজার-এর সভাপতি নিয়াজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান-এর সঞ্চালনায় ঘন্টাব্যাপি আয়োজিত মানববন্ধন কর্মসূচী বক্তব্য রাখেন- বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বড়লেখা, মৌলভীবাজার-এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,এলাকার প্রবীন মুরব্বি আব্দুল কদ্দুস, মাহতাব উদ্দিন, আব্দুস শুকুর, আব্দুল হাসিম প্রমুখ। বক্তারা বলেন- ১১টি গ্রামের ৯৮৬ পরিবারের প্রায় ১৮ হাজার অধিক স্থানীয় বাসিন্দা দীর্ঘ ৬০-৬৫ বছর ধরে বোবারথলের এলাকায় বসবাস…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ সংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের আওতায় ৭ দিন ব্যাপী বাৎসরিক উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার(২২ডিসেম্বর) দুপুর ১২টায় মাধবপুর শিববাজারস্থ মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে ৭ দিন ব্যাপী উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মণিপুরী ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা ও উপ-পরিচালক(অতিঃদাঃ)প্রভাস চন্দ্র সিংহ। এসময় মণিপুরী ললিতকলা একাডেমির সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সংগীতের ওস্তাদ গৌরহরী চ্যাটার্জী,বিশিষ্ট তবলা বাদক রবীন্দ্র কুমার সিংহ,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক মোনায়েম খাঁন প্রমূখ। উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষণে ২৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামনে। গায়ে চামড়ার ভাঁজ। শরীর চলে না। শীতে জুবুথুবু অবস্থা। গায়ে কম্বল মুড়িয়ে বসে আছেন গাছের নীচে। বিক্রি করেন ভাজা বাদাম। কয়েক কিলোমিটার দূর থেকে প্রতিদিন সকালে আসেন। বৃদ্ধা মালেকা বেওয়া (৮৫)। বিক্রি শেষে সন্ধ্যায় ফেরন আপন ঠিকানায়। কথা বলে জানা যায়, বৃদ্ধা মালেকা বেওয়ার বাড়ি সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে। নিজের জায়গা জমি নেই থাকেন সরকারের দেয়া গুচ্ছ গ্রামে। সেতো জীবনের এক নির্মম পরিহাস, স্বামী-সন্তান নিয়ে ছিল সুখের সংসার। এক সময়ে দারিদ্রতার কষাঘাতে সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। সংসারের শেষ সম্বল বাস্তুভিটাটুকু বিক্রি করে হয়ে যান নিঃস্ব অসহায়। দুই পুত্র রেখে…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক শহিদুল্লাহেল কবির ফারুক (৫০) কে গতরাতে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ। এবিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, সদর থানা পুলিশের একটি টিম তাকে রোববার (২২ ডিসেম্বর) জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত,শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে বলে জানা যায়।

আরও পড়ুন