আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল (দরগাপাড়া) এলাকায় গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সাথে গোপন সম্পর্ক থাকায় কোন প্রকার তদন্ত ছাড়া মামলা রুজু করা হয়েছে এবং নিরপরাধ ব্যাক্তিকে ফাসানো হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০২৬ সালের ২৩ জানুয়ারী উপজেলার দরগাপাড়া গ্রামে দুলালীর সাথে একই গ্রামের মিঠুর সাথে সীমানার প্রাচীর নিয়ে কাথা কাটাকাটি হয়। এরপর দুলালির ছেলে দুলালিকে ঘটনাস্থলে থেকে চলে যেতে বলে। দুলালি না গেলে তার ছেলের সাথে তার কথাকাটাকাটি হয় এবং ছেলে তাকে আঘাত…
Author: Niloy Roy
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোট কাটুরী গ্রামে জমিতে খুঁটি পুতে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ওই এলাকার আব্দুল মান্নান, রতন মিয়া ও কিনা মিয়ার বিরুদ্ধে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সাংবাদিকের কাছে লিখিত অভিযোগ করেন ওই এলাকার আব্দুল আজিজ। তিনি জানান, তার পিতার মৃত্যুর পর পরিবারের আপোষবণ্টন অনুযায়ী প্রাপ্ত ৩৯ শতাংশ জমি তিনি ভোগ করে আসছেন। কিন্তু প্রতিবেশী আব্দুল মান্নান, রতন ও কিনা মিয়া দীর্ঘদিন ধরে প্রায় ১৭ শতাংশ জমিতে খুঁটি পুঁতে এবং গাছপালা রোপণ করেছেন। আব্দুল আজিজ বলেন, গত ১০ জানুয়ারি সকালে তিনি জমিতে গেলে অভিযুক্তরা ভীষণ উত্তেজিত হয়ে তাকে মারধরের চেষ্টা করে। পরে তিনি…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আমাদের দুর্গাপুর কলমাকান্দার ধর্মপ্রাণ মুসলমান যাদের অনুভূতিকে পুঁজি করে কেউ কেউ বিভিন্নভাবে প্রলোভন ও প্রতারণা করছেন, তাদেরকে আমি অনুরোধ করব প্রার্থীদের ইতিহাসটা জেনে দয়া করে ভোট দিন। কারণ ভোট পবিত্র আমানত। যাদের ইতিহাস আছে এই আমানতের খেয়ানত করার, তাদেরকে আবার আমানতকারী হিসেবে বানানো ঠিক নয়। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, নির্বাচনে পাশ-ফেল আছে। মহান রাব্বুল আলামিন এই দুজাহানের মালিক তিনি ঠিক করে রেখেছেন কাকে তিনি কবুল করবেন। কিন্তু…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সন্ত্রাসীদের শাস্তি না দিয়ে তাদের পক্ষে দাঁড়ালে গত ১৭ বছরে নিপীড়িত হওয়ার যে দাবি করা হয়, তা ভুয়া প্রমাণিত হবে। তিনি বলেন, “যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, যে সন্ত্রাসীর পাশে দাঁড়ায়—তার পরাজয় অবশ্যম্ভাবী।” বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে এনসিপিসহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়। পথসভায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সন্ত্রাস, অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে র্যাব-৯। গত ৫ই আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র্যাব-৯ এর দায়িত্বপূর্ণ এলাকা সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৯ হাজার ৬২৫ গ্রাম বিস্ফোরক, ৫৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে র্যাব-৯ এর সাফল্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। এরই অংশ হিসেবে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত…
তিমির বনিক,মৌলভীবাজার জেলা: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানার ছাড়া শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা মৌলভীবাজারের নির্বাচনী মাঠে এক দৃশ্যমান পরিবর্তন নিয়ে এসেছে। চিরচেনা দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা গাছপালা থেকে শুরু করে কোথায় ছিল না পোষ্টার ব্যানার, এবার নেই কোনো ঝুলন্ত পোস্টার। এতে একদিকে যেমন নির্বাচনের চিরাচরিত জৌলুস ও উৎসবমুখর পরিবেশে ভাটা পড়েছে, অন্যদিকে রাস্তাঘাট ও পরিবেশ পরিচ্ছন্ন থাকায় স্বস্তি প্রকাশ করছেন সচেতন ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) কঠোর বিধিনিষেধের কারণে এবার ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রচারণায় অভ্যস্ত হতে হচ্ছে প্রার্থীদের। ইসির নির্দেশনা অনুযায়ী, গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।…
তিমির বনিক,মৌলভীবাজার জেলা: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানার ছাড়া শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা মৌলভীবাজারের নির্বাচনী মাঠে এক দৃশ্যমান পরিবর্তন নিয়ে এসেছে। চিরচেনা দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা গাছপালা থেকে শুরু করে কোথায় ছিল না পোষ্টার ব্যানার, এবার নেই কোনো ঝুলন্ত পোস্টার। এতে একদিকে যেমন নির্বাচনের চিরাচরিত জৌলুস ও উৎসবমুখর পরিবেশে ভাটা পড়েছে, অন্যদিকে রাস্তাঘাট ও পরিবেশ পরিচ্ছন্ন থাকায় স্বস্তি প্রকাশ করছেন সচেতন ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) কঠোর বিধিনিষেধের কারণে এবার ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রচারণায় অভ্যস্ত হতে হচ্ছে প্রার্থীদের। ইসির নির্দেশনা অনুযায়ী, গত ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন বয়সভিত্তিক শিক্ষার্থীদের জন্য নানাবিধ ক্রীড়া ও মননশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল ১শ মিটার ও ২শ মিটার দৌড়, দড়ি লাফ, ব্যাঙ দৌড়, স্মৃতি পরীক্ষা, দীর্ঘ লাফ, লৌহ গোলক নিক্ষেপ ও ভারসাম্য দৌড়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা আনন্দ ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা, দক্ষতা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজন করা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। ফলে দৃষ্টিনন্দন একটি পর্যটন কেন্দ্র নষ্ট করে দিয়েছে। জানা যায়, কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার (২৮শে জানুয়ারি) সকাল থেকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে অন্য দিকে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে। স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত…
ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও মহল্লায় দলীয়রনেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে পাকুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ডা. হামিদ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা জামায়াতে…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ২টায় পাকুটিয়া ইউনিয়নের আগতাড়াইল গ্রামের জানে আলম জানুর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ হারুন, মোকনা ইউনিয়ন…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্ট–২০২৬ খ্রিস্টাব্দের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) রাত্রে কলেজপাড়া ঈদগাহ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস সালাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শরীর ও মন—দুটোকেই সুস্থ রাখে। তিনি এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুয়াজানী কলেজপাড়া ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম. এ. মান্নান। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর বাজার মৎস্য কল্যাণ…
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা থেকে প্রকাশিত কমিউনিটি নিউজ পোর্টাল কালের চিঠি’র প্রকাশক ও সম্পাদক কবি বিমল সরকারের ৪৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উদযাপিত হয়েছে। গাইবান্ধার তুলসীঘাটে কালের চিঠি ও বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের আয়োজনে জেলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণ পাঠাগারের মিলনায়তন কক্ষে তাঁর জন্মদিন পালন করা হয়। সকাল থেকে সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বিমল সরকারের দীর্ঘ সাহিত্যযাত্রা, সাংবাদিকতা, সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান এবং কালের চিঠি নিউজ পোর্টালের মাধ্যমে নিরন্তর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। কবি হাফিজুল হেলালি বাবুর সভাপতিত্বে ও বিমল সরকার সাহিত্য সম্ভার…
গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ আসনের দাড়িপাল্লার প্রার্থী আব্দুল করিমকে সমর্থন জানিয়ে নির্বাচনী গণমিছিল আয়োজন করেছে ১১ দলীয় জোট। শনিবার দুপুরে গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার পর এই গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালায়। গণমিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মী সমর্থকসহ হাজারো মানুষ অংশগ্রহণ করে । সব বয়সী মানুষ, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্রার্থী আব্দুল করিমের পক্ষে স্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করে। জনসভা শুরুর আগে জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদাউসের সঞ্চালনায় এবং সদর উপজেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা দেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে দুটি চার্জার ভ্যানের সংঘর্ষ ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার জিয়াবাজার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার নূরপুর গ্রামের বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (২২)। বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, আজ ভোরে বালুবাহী একটি ড্রাম ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার নজিপুর পৌরসভার দিকে যাচ্ছিল। পথে উপজেলার জিয়াবাজার পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সবজিবাহী দুটি চার্জার ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (রাত) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বালাসীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মিলন মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গতকাল যৌথবাহিনীর একটা দল অভিযান পরিচালনা করে মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর থেকে মুহূর্তেই পাল্টে গেছে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নির্বাচনী চিত্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত প্রতীক হাতে পাওয়ায় পর থেকেই প্রচারণার উৎসবে মেতেছেন প্রার্থীরা। “কাঙ্ক্ষিত” প্রতীক নিয়ে প্রার্থীরা এখন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে,দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী এলাকাগুলোতে শুরু হয়েছে মাইকিং। প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত সাদা-কালো লিফলেটসহ কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা গণসংযোগে সাতসকালেই নেমে পড়ছেন,গণসংযোগ করছেন গভীর রাত পর্যন্ত। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই এখন আলোচনার মূল বিষয় ‘কার প্রতীক কী’ এবং ‘কেমন চলছে প্রচারণা’আর কেইবা এমপি হবেন এ আসনে। সকাল থেকে…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষের পক্ষে দিনভর ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও মহল্লায় ধারাবাহিকভাবে এই নির্বাচনী কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তাঁর সঙ্গে আরও ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি কলাবাগান থেকে মোটর ভ্যানচালক পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকা থেকে কীর্তিপুরের বাসিন্দা পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ হোসেন পেশায় মোটরভ্যান চালক ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যা করে তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যৌথবাহীনির অভিযানে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মিলন মিয়া (৪৪)। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তাঁর পিতা মৃত মেছের উদ্দিন সরকার। তাঁর বাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে বলে জানায় পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৪টি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ…
