গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা থেকে প্রকাশিত কমিউনিটি নিউজ পোর্টাল কালের চিঠি’র প্রকাশক ও সম্পাদক কবি বিমল সরকারের ৪৭তম জন্মদিন আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উদযাপিত হয়েছে। গাইবান্ধার তুলসীঘাটে কালের চিঠি ও বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের আয়োজনে জেলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণ পাঠাগারের মিলনায়তন কক্ষে তাঁর জন্মদিন পালন করা হয়। সকাল থেকে সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলনায়তন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বিমল সরকারের দীর্ঘ সাহিত্যযাত্রা, সাংবাদিকতা, সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান এবং কালের চিঠি নিউজ পোর্টালের মাধ্যমে নিরন্তর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

কবি হাফিজুল হেলালি বাবুর সভাপতিত্বে ও বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সহ-সভাপতি আবু আউয়াল রিজুর সঞ্চালনায় এই জন্মদিন‌ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , কালের চিঠি’র নির্বাহী সম্পাদক তাসলিমুল হাসান সিয়াম, বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সাধারণ সম্পাদক, শামীম সরকার, কবি আলমগীর কবির বাদল , কবি আবদুল হাদী, রংপুর বিভাগীয় লেখক পরিষদের আব্দুল মতিন, রংপুর সাহিত্য পরিষদের পারুল , জান্নাতমান, মাহমুদ উর রশীদ রাসেলসহ স্থানীয় কবি, সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিমল সরকার তাঁর লেখনী, সমাজভাবনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গাইবান্ধার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। ভবিষ্যতেও তাঁর সাহিত্যসৃজন ও নেতৃত্ব নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version