গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (রাত) নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বালাসীঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় মিলন মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গতকাল যৌথবাহিনীর একটা দল অভিযান পরিচালনা করে মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version