ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও মহল্লায় দলীয়রনেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে পাকুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ডা. হামিদ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই।

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, পাকুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন খানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version