রবিবার, অক্টোবর ২৫

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মিলেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাত ৮টার দিকে নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মৃত ওই ব্যক্তির হলেন মারুফ মিয়া। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গন্ডা গ্রামের মৃত আব্দুল হালিম ও আলেয়া বেগমের ছেলে। তার স্ত্রীর নাম হাফসা খাতুন। মারুফ মিয়ার শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাজে আমলি গ্রামে এবং এই ফজর খা জামাতা হলেন নিহত মারুফা মিয়া।

এরআগে, সোমবার বিকেলে বনগাঁও গ্রামে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল চেক শার্ট এবং কালো রঙের প্যান্ট।

এ ঘটনার বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “আজ বিকেল ৪টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করেছি। শুরুতে মৃতের পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তা শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version