জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় বাসনা মল্লিক নামে এক ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে মো.ফারুক মোল্যা (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এদিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃত মো.ফারুক মোল্যা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো.ওসমান মোল্যার ছেলে। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান। মাইজপাড়া…
Author: Niloy Roy
সুনামগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা জেলা প্রতিনিধি। গত শনিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সকল ভোটারগণ ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে আল হেলাল, রওনক বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে…
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। শনিবার (২৮ ডিসেম্বর) দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, কিছু লোক সরকারকে কঠোর হতে বলে। আবার সামান্যতম কঠোর হলে গেল গেল রব তোলে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া জরুরি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই দ্বিচারিতা আবার শুরু হয়েছে। প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক। তিনি বলেন, একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার। কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি। কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে। তা-ও খুবই অল্প সময়ের জন্য। প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেতো বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত। পাশাপাশি অনেক পুলিশ সদস্য বেঁচে যেতেন। ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার কিংবা ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ অ্যাসোসিয়েশনগুলো সঠিক ভূমিকা রাখতে পারেনি। ভবিষ্যতে এসব মাথায় রাখতে হবে। এছাড়া সেবার মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের…
সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই। ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন, আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। জানান, এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি। এসময় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের…
ফের ভিডিও বার্তায় সরব হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণহত্যায় অভিযুক্ত জাহাঙ্গীর কবির নানক। ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন, রাজনৈতিকভাবে প্ররোচিত সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসছে। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। ভিডিও বার্তায় বক্তব্যের শুরুতে আত্মগোপনে থাকা গণহত্যায় অভিযুক্ত এই আ.লীগ নেতা বলেন, ‘আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে তুলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাসফাস করছে। আজ জনগণের সামনে একটি প্রশ্ন- বাংলাদেশ কোথায় গিয়ে…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | ২০০৬ সালে প্রথমবারের মতো কবিদের মিলনমেলার সুসঙ্গ কবিতা উৎসবের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। এরপর তা চলমান থাকলেও ২০১৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অষ্টম কবিতা উৎসব হয়। এবার দীর্ঘ সময় প্রায় ১০ বছর পর নবম সুসঙ্গ কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাহিত্যামোদীদের উপস্থিতিতে সৃষ্টি হয় দারুণ এক পরিবেশ। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ে দিনব্যাপী “নবম সুসঙ্গ কবিতা উৎসব” অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। সহযোগিতা করে “পথ পাঠাগার”। বেলা ১১টার দিকে এই উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা…
আশরাফুল হাসান ঝিনাইদহ শুক্রবার সন্ধ্যায় ওবায়দুল নামে এক ব্যাক্তির দুই পা, এক হাত কেটে ও এক চোখ উপড়ে নিয়েছে সন্ত্রাসীরা। তার বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৭শে ডিসেম্বর) বিকালে শহরের শাহ-মোস্তফা সড়কে জাসাস এর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আহ্বায়ক মো. শামসুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর বিএনপি’র সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সাবেক জাসাসের সভাপতি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ফের গ্রেপ্তার এড়াতে কারাগারের দেয়াল টপকে পালালেন মৌলভীবাজার জেলা সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের গোমড়া এলাকার জেলা কারাগার এলাকায় ঘটনাটি ঘটেছে । পালানোর বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউনে পরীনত হয়েছে। মৌলভীবাজার জেলা কারাগার সূত্র জানায়, গত ৩০শে অক্টোবর বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মামলায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিন গ্রেপ্তার হোন। এক মাস ২৭ দিন কারাভোগের পর (২৭শে ডিসেম্বর) তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটকে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে রুবেল উদ্দিন প্রধান…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চর ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলের অন্যতম সদস্য সাইফুল ইসলামকে দেশীয় বন্দুকসহ আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এলাকাবাসী ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সাইফুলকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে স্থানীয় পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, সাইফুল ইসলাম একটি দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এলাকাবাসীর সাহসী উদ্যোগের প্রশংসা করে ফুলছড়ি থানার (ওসি) তদন্ত বলেন, “সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীর এমন সাহসী পদক্ষেপ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরো বলেন এই সাইফুল ইসলাম এর বিরুদ্ধে ফুলছড়ি…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটির দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ সেশনের ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং-এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। বিএনপির দফতর সেল থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসাবে আমাদের পথচলা শুরু হয়। ২০১৪ সালে ৫ জানুয়ারি একতরফা ভোটার বিহীন নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক কঠিন পরিস্থিতিতে আমরা রাজপথে জীবন বাজি রেখে সকল…
জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো.আলামিন মোল্যা আকিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পাইকমারি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্থানীয় গনমাধ্যমকর্মী মো.মিল্টন শেখ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মো.আলামিন মোল্যা আকিজ সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পাইকমারি গ্রামের মৃত সত্তার মোল্যার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো.আলামিন মোল্যা আকিজ মোল্যা দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি তার নিজ বাড়িতে শেষ…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধন সিভিল সার্ভিস চাই, সংস্কারের নামে অসংস্কার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা মানি না মানবো না স্লোগানে গাইবান্ধার ফুলছড়িতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রুহুল আমিন মিয়া, মেডিকেল অফিসার, ডা. অয়ন চন্দ্র মন্ডল, ডা. রুবিনা ইয়াসমিন প্রমুখ। এ সময় বক্তরা বলেন,…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ অনুষ্ঠিত দ্বি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রমিকনেতা গোলাম রহমান খোকার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রমিকনেতা আসাদুল হক খাঁন কাজলের সঞ্চালনায় দ্বি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক মানিক, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি|| বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ ও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমি, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জাহিদুল হক, ডাক্তার মির্জা মিনহাজুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার মোহাম্মদ মোরশেদ আলম, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সালমা আক্তার , সহকারী সার্জন ডাক্তার মাহমুদুল হাসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,…
(নোয়াখালী প্রতিনিধি) নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট বাজারে মধুমতি ব্যাংকের ৫২ তম শাখার উদ্বোধন , আজ সকাল সাড়ে ১১ঘটিকার সময় আজিম টাওয়ারে দ্বিতীয় তলায় কবির হাট উপজেলা নির্বাচন অফিসার মোস্তাফা কামাল এবং হুমায়ুন কবির ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন। এতে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সেলিম এর সভাপতিত্ব ও মধুমতী ব্যাংকের কবিরহাট শাখার ম্যানাজার সজিব দে,সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবির হাট শাখার শুভ উদ্বোধন করেন,বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক মোহাম্মদ সাইফুল আজম, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল…
টাঙ্গাইলঃ সব ভয়কে জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলার ২০ বছরে নাগরপুর উপজেলার সর্ব স্তরের দর্শকরা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে। উপজেলার কুটুমবাড়ি রেষ্টুরেন্টে ২৭শে ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় বৈশাখী টেলিভিশনের সাফল্য ও সুনাম কামনায় দোয়া করা হয়। বৈশাখী টেলিভিশনের সকল সাংবাদিক সহ দেশের সকল সাংবাদিকদের জন্য মঙ্গল কামনায় দোয়া করা হয়। বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধিতে বৈশাখী টেলিভিশনের সকল সাংবাদিকরা যাতে বাঁধা-বিপত্তি পাড়ি দিয়ে সুনামের সাথে মর্যাদা পূর্ণ মহৎ এ পেশার দায়িত্ব পালন করতে পারে তার জন্যও দোয়া করেন নাগরপুর ওলামা দলের সভাপতি মো. আবুবকর সিদ্দিক। পরে বৈশাখী টেলিভিশনের নাগরপুর সংবাদদাতা ও নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান, কেক…
টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখার নবগঠিত কমিটি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ও মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তি লাভ ও শ্রমিক দলের নবগঠিত কমিটি অনুমোদন উপলক্ষে আনন্দ র্যালী নাগরপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনি এর স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা কে সভাপতি ও গোলাম মওলা মোস্তফা কে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দিয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে, জেলা শ্রমিক দল। দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)…
কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি|| মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ লক্ষ টাকার প্রাইজমানি উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর)১২টায় ভানুগাছ রেলওয়ে মাঠে ঈমানস ফ্লীল্ট ও ম্যানেজমেন্ট এর সার্বিক সহযোগিতায় টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আরমান হোসেন দুলনের সভাপতিত্বে ও মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আকনজি,কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস ছালাম, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির সহসভাপতি ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাবেক ইউপি…