Author: Niloy Roy

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে মাদকসহ গ্রেফতার করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে উপজেলার চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ জানান, মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে এর ভেতরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। আব্দুল কাইয়ুম মজনু উপজেলা বিএনপি ও এলাকাবাসীর নয়নের মণি। তিনি সাবেক বর্ষীয়ান রাজনীতিবিদ মধ্যনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের সুযোগ্য সন্তান। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুর বড় ভাই।আব্দুল কাইয়ুম মজনু গর্বের সহিত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্নাঙ্গ কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। তৃনমূল বিএনপির…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পরিবেশ রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে আজ ৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহবায়ক- মেহেদী হাসান হিমেল,সদস্য সচিব-শামছুল আরেফিন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বর এবং আশপাশের এলাকায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা দিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী দিতে হলে এখন…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন,মধ্যনগর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চামারদানী ইউনিয়নের কৃতিসন্তান সাজিবুল হক তালুকদার। তিনি বলেন ঈদ বয়ে আনুক আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা। ধনী গরীবের বৈষম্য দুর করে এককাতারে মিলিত হই মুসলিম ভাই ভাই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করি,আপনি আপনার নিকটাত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন। ঈদের আনন্দ একার নয় সবার জন্য। ঈদের পবিত্রতা রক্ষা করুন,জাকাত ফেতরা আদায় করুন,নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন। দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে আসুন কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানুষের কল্যানে নিজেকে উৎসর্গ করতে পারি। দোয়া…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল নেতা শাহ্ ফরহাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা শাহ্ ফরহাদ বলেন, “আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আসছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা আমাদের আত্মত্যাগ, কোরবানির চেতনা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—সবার জীবনে আসুক সুখ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির অটুট বন্ধন।” তিনি আরও বলেন, “ঈদুল আজহার শিক্ষা…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে লিমন মিয়া (২০) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালী এলাকার নিজ বাসায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। জানা যায়, উপজেলার আত্রাখালী এলাকার মৃত হানিফ কামালের ছেলে লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। আজ বুধবার বিকেলেও সে তার নিজ গ্রাম বাড়িতে মাদক (ট্যাপেনটাডোল ট্যাবলেট) সেবন করছিলো। পরে সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর অভিযান…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ-সময় অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে বালু উত্তোলনের তিনটি মেশিন ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত উপজেলার গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী ও কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজাওয়ানুল কবীর। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়ার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে মধ্যে ৯ জন পুরুষ ২২ জন নারী ও ১ জন শিশু। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, বিজয়পুর বিওপির ১১৪৮ মেইন পিলার হতে ১১৪৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে বাংলাদেশী ৩২ জনকে গভীর রাতে পুশইন করলে তাদের আটক করে বিজিবি। পরে তাদের পরিচয় সনাক্তের পর থানায় হস্তান্তর করা হয়। এদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল,…

Read More

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযান ও ‘ডেভিল হান্ট’ অপারেশন চললেও, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগের পলাতক এমপি রঞ্জিত সরকারের আস্থাবাজন আতিকুর রহমান আতিক অদৃশ্য এক শক্তির ছায়ায় ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সময়ে তিনি তার দলীয় পরিচয় ও পদ ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কাজ ও সুবিধা আদায় করেছেন। এমনকি নির্বাচনের সময় তার বাড়ি থেকেই অবৈধভাবে জাল ভোট পরিচালনা করা হতো বলে দাবি করেন একাধিক স্থানীয় ব্যক্তি। প্রতিবাদ করলে দেওয়া হতো মিথ্যা…

Read More

রিয়াদ ইসলাম জলঢাকা : “জাতীয় সাংবাদিক সংস্থা, সকল সাংবাদিকদের আস্থা” জাতীয় সাংবাদিক সংস্থা’র মূলমন্ত্র বুকে ধারন করে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল সারে ১০ টায় থানা মোড় মুন স্কুল সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারীর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত, দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী রবিবার (২২ জুন)। এদিন সকাল ৮টা থেকে সকল বিভাগে নিয়মিত ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটসমূহকে ক্লাস শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়টি মসৃণভাবে শুরু হোক।এ লক্ষ্যে একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ১৮৬ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অভিযুক্ত মাদক কারবারি মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০)কে আটক করে ফুলছড়ি থানা পুলিশ। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালেক মিয়াকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আটক মালেক মিয়া ও শয়কত আলীর বাড়ি ফুলছড়ি থানাধীন ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি গ্রামে। উভয়ের পিতার নাম হাবিজার। উল্লেখ্য,অভিযানে কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে ইউট্যাব এক বিবৃতিতে বলেছে, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মামলায় খালাস পাওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাব সন্তুষ্ট।’ সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান গতকাল আদালতে খালাস পেয়েছেন। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ বুধবার এ…

Read More

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়, এটি জাতীয় গৌরবের প্রতীক। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আধুনিক রূপে সজ্জিত জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধায় এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়-এটি জাতীয় গৌরবের প্রতীক। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।’ অপর এক পোস্টে উপদেষ্টা…

Read More

ইরানেরা পরমাণু ইস্যুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং এই বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটন ও তেহরান আলোচনা নিয়ে গত সপ্তাহে তাদের মধ্যে এই উত্তপ্ত বাক্যালাপ হয়। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল টাইমস’-এর এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়। বরাবরই নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দহরম-মহরম সম্পর্ক দেখা গেছে। তবে গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরাইল চলমান সামরিক আগ্রাসন ও অবরোধ এবং ইরান ইস্যুতে সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে পরমাণু ইস্যুতে ইরানকে কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে দ্বন্দ্বটা বেশ প্রকট আকার ধারণ করেছে। ইসরাইলের চ্যানেল…

Read More

ফেডারেল আমলাতন্ত্র হ্রাস এবং পুনর্গঠনের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার পর ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন। হাজার হাজার কর্মী ছাঁটাই, সরকারি সংস্থাগুলোর বিলুপ্তি এবং মামলা-মোকদ্দমার মতো একটি অস্থির অধ্যায়ের সমাপ্তি ইতি টেনে মাস্ক বুধবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন। এই চরম অস্থিরতা সত্ত্বেও বিলিয়নেয়ার উদ্যোক্তা ওয়াশিংটনের অপরিচিত পরিবেশে লড়াই করেছিলেন এবং তিনি তার প্রত্যাশার চেয়ে অনেক কম অর্জন করেছিলেন। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নেন ইলন মাস্ক। টাকা-পয়সাও খরচ করেন বেশ। তার প্রতিদান হিসেবে সরকারে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডিওজিই নামে একেবারেই নতুন একটি বিভাগ সৃষ্টি করেন ট্রাম্প।…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায় আছেন, যাতে দুই দেশের বিভিন্ন খাতে চলমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ করা যায়। তিনি বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে বহু খাতে সহযোগিতার সুযোগ রয়েছে, আমি এটিকে আরও এগিয়ে নিতে চাই।’ টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আজ বৃহস্পতিবার নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলন শুরুর আগে নিক্কেই ইনকর্পোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুতসিওশি হাসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। কোভিড-১৯ মহামারির আগে নিয়মিত জাপান সফরের কথা উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, ‘আমি নিক্কেই…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক আস্থা হুমকির মুখে। তিনি আজ টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’র উদ্বোধনী অধিবেশনের মূল বক্তব্যে এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে। জাতির মধ্যে, সমাজের অভ্যন্তরে, এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও আস্থা হ্রাস পাচ্ছে।’ ‘উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্ব ক্রমেই অস্থির হয়ে উঠছে। ইউনূস বলেন,‘আমরা এক গভীর অনিশ্চিত সময় পার করছি। আমরা এমন একটি বিশ্বকে প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা সবসময় নিশ্চিত থাকছে না।’ অধ্যাপক…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, আবাসিক মেডিকেল অফিসার ডা: আজহারুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: হিমেল কুমার রায়, ডেল্টাল সার্জন ডা: ফাতেমাতুজ্জোহরা , ওসি (তদন্ত) প্রদীপ কুমার, সুলতানা এমমিপিআই, প্রধান সহকারী মোহাম্মদ খায়রুল ইসলাম খান, নার্সিং ইনচার্জ রাজিয়া সুলতানা, সিনিয়র স্টাফ নার্স এনামুল হক, মেডিক্যাল টেস্ট ল্যাব সাদ্দাম হোসেন, হাসপাতালের কর্মরত ডাক্তার ও সেবিকাগণ। জাতীয় পুষ্টি সপ্তাহ ২৮…

Read More

(আটপাড়া) নেএকোণা প্রতিনিধি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।   বুধবার সকাল ১০ টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের মোট  ১৭১৮ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।   চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মমিন, শুনই ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রবীর সরকার , ইউপি সচীব আমিনুল ইসলাম, ২ নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব হাসান সানজু, প্যানেল…

Read More