Author: Niloy Roy

চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল(এনসিটি) পরিচালনার দায়িত্ব  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে নেয়া হচ্ছে। এক যুগেরও বেশী সময় ধরে এনসিটি পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক-এর  হাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বন্দরের নিয়ন্ত্রণে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, চুক্তি শেষ হওয়ায় আগামী ৬ জুলাই সাইফ পাওয়ার টেক তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে এনসিটি থেকে।  ৭ জুলাই থেকে শুরু হবে  চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞতা ও সক্ষমতার পরীক্ষা। আগামী ৬ মাস এনসিটি চালাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ । এজন্য প্রতি মাসে ৭ কোটি টাকা হিসাবে ৪২ কোটি টাকার ব্যয় বরাদ্দ চেয়েছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে। এরই মধ্যে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড.…

Read More

রাজধানীর টিকাটুলিতে একটি রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে টিকাটুলির মামুন প্লাজার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। কেমিক্যাল সংরক্ষিত থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।…

Read More

বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার মরক্কোর রাবাতে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)’র সদরদপ্তরে মহাপরিচালক ড. সালিম এম. আল মালিকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এসব উদ্যোগে আইসেসকোর সক্রিয় সহযোগিতা কামনা করেন। উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, বৈঠকে তিনি বাংলাদেশে ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি, আইসেসকোর অন্যান্য…

Read More

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই নারী বাবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।  মঙ্গলবার (১ জুলাই) বিকালে তার বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। ওই বাড়ির কাউকে পাওয়া যায়নি। তবে তার বাড়িতে প্রতিদিনের মতো লোকসমাগম ছিল। পুলিশ বলছে, ঘটনার পর প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করছেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী, ইউটিউবার, বিভিন্ন সংস্থা ও সংগঠনের কাছে সাক্ষাৎকার দিতে দিতে বিব্রত হয়ে তিনি বাড়ি ছেড়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাড়িতে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। নৌকায় করে তিনি সেখানে আসেন। তিনি আসার আগেই তার হাজারো নেতাকর্মী সেখানে উপস্থিত হন। এসময় উপস্থিত…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করে বলেছেন, যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র, জনতা, রিকশাচালক, শ্রমিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন-সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশে অব্যাহত খুন,ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলার পক্ষ থেকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে এগারোটায় যশোর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কমরেড খবির শিকদার জুলাই আন্দোলনে নেতা রাশেদ খান, রাহুল, ছাত্র ফ্রন্ট নেতা নাহিদ হাসান প্রমূখ। এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ সমাবেশে অংশ নেওয়ার সময় এক পকেটমারকে আটক সদর থানা পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এই ঘটনা ঘটে। ‎ ‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে পদযাত্রায় অংশ নিচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সংগঠক অতনু সাহা। পদযাত্রার ভিড়ে একজন যুবক অতনুর পকেট থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করে। সেই সময় ‎পথচারীদের সহায়তায় পকেটমারকে আটক করে মোবাইলটি উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ‎ ‎ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার এসআই শাহীন তিনি জানান ওই যুবককে আটক করা…

Read More

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ‘তিন ভাই বোন হোটেল’ থেকে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সর্দার তৈয়ব আলী (৪৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ তার বিরুদ্ধে ১১ টি ডাকাতি মামলা রয়েছে বিভিন্ন সূত্রে থানায়। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতার তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা,দিনাজপুর,বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ১১টিরও বেশি ডাকাতি ও চুরির মামলা রয়েছে। র‌্যাব জানায়, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘তিন ভাই…

Read More

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি – বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (৩০ জুন) দুপুরে পৌর শহরের সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রোপণ করা হয় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এ উদ্যোগ গ্রহণ করেন পৌর ছাত্রদলের কর্মী নাদিম মাহমুদ রাব্বি। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল কর্মী নোমান হোসাইন, সিফাত, রাজ সরকার, ফুয়াদ, আমিরুল, সাব্বিরসহ অনেকেই। ছাত্রদল কর্মী নাদিম মাহমুদ রাব্বি বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা দুর্গাপুর পৌর ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ রোপণের এই আয়োজন করেছি। তরুণ সমাজকে…

Read More

( নোয়াখালী-প্রতিনিধি- মোহাম্মদ শহিদ) নোয়াখালীর কবির হাট  উপজেলার চাপরাশির হাট   ইউনিয়ন চাপরাশির হাট বাজারে অবস্থিত   ইউনিয়ন ভূমি অফিস যেন এক  দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অফিসের ভূমি  সহকারী ( তহশিলদার ) শাহ নেওয়াজ     টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে তিনি লক্ষ লক্ষ টাকা  । এই অফিসে গ্রাহকদের হয়রানি চরম আকার   হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে গিয়ে  জানা যায় , চাপরাশির হাট  ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমা খারিচ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তুলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । চুক্তির টাকা ছাড়া কোন ফাইলই নড়ে না।  টাকা দিলেও  নির্ধারিত সময়ে কাজ আদায় হয় না ।…

Read More

( নোয়াখালী-প্রতিনিধি- মোহাম্মদ শহিদ) নোয়াখালীর কবির হাট  উপজেলার চাপরাশির হাট   ইউনিয়ন চাপরাশির হাট বাজারে অবস্থিত   ইউনিয়ন ভূমি অফিস যেন এক  দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অফিসের ভূমি  সহকারী ( তহশিলদার ) শাহ নেওয়াজ     টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যেকোন সেবার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে তিনি লক্ষ লক্ষ টাকা  । এই অফিসে গ্রাহকদের হয়রানি চরম আকার   হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে গিয়ে  জানা যায় , চাপরাশির হাট  ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমা খারিচ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তুলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । চুক্তির টাকা ছাড়া কোন ফাইলই নড়ে না।  টাকা দিলেও  নির্ধারিত সময়ে কাজ আদায় হয় না ।…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ভাতিজিকে তুলে নিয়ে দুইজনে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে চাচা ও তার এক সহযোগীর বিরুদ্ধে। এ নিয়ে গত শুক্রবার (২৭জুন ২০২৫) রাতে ভোক্তভোগী ভাতিজির বাবা বাদি হয়ে দুইজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই প্রাথমিক তদন্ত শেষে অভিযান চালিয়ে অভিযুক্ত চাচা হুমায়ূন (৩০) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও তার সহযোগী কাউসার মিয়া (২৪)-কে র্যা ব-১৪ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জাটিয়া ইউনিয়নের কুমারুলী গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে হুমায়ূন ও একই ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের সুলতান মিয়ার ছেলে কাউসার মিয়া। ভুক্তভোগী পরিবার ও…

Read More

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন মুরাদ হাওলাদার নামের এক যুবক। অভিযোগ উঠেছে, তিনি স্থানীয় এক কাঠ মিস্ত্রির মো. ইয়াকুব মুন্সির স্ত্রী আয়েশা বেগম (৩৬), তাঁর ৬ সন্তানের মধ্যে তিন সন্তান, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন মুরাদ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে সন্তানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে মায়ের সন্ধান চান। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন (মঙ্গলবার) বেলা ১১টার দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাট মিস্ত্রি মো. ইয়াকুব মুন্সির স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে পালিয়ে যায় একই এলাকার আব্দুর রব…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সোহাগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন থেকে ফেরার পথে বিএনপি ভক্ত আব্দুল্লাহ ফকির মারধরের শিকার হয়ে ১মাস ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার দিবাগত রাত ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানের আব্দুল্লাহ’র লাশ দাফন করা হয়। জানা যায়, গত ২৪ মে অনুষ্ঠিত উপজেলার সোহাগী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে যান হাটুলিয়া গ্রামের বিএনপি ভক্ত দিনমজুর আব্দুল্লাহ ফকির (৬৫)। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন একজন দিনমজুর—সারাদিন খেটে পেট চালাতেন, আর বুকে লালন করতেন বিএনপির আদর্শ। আস্থাশীল একজন নিঃস্ব ভক্ত ছিলেন বিএনপির। বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন নিজের কষ্টের টাকা জমিয়ে, পায়ের উপর ভরসা…

Read More

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশান ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বেলা১১ টায় উপজেলা অডিটোরিয়ামে সাপাহার কৃষি সম্প্রসারণ অদিদপ্তর এর আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রোগ্রামের সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাপাহার উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম রাব্বানী , কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম, প্রমুখ। দিনব্যাপী কৃষকদের অংশগ্রহণ এ এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩০ জুন সোমবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দবি সম্বলিত লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। এসময় তিনি সাধারণ ভোটারদের  সাথে মতবিনিময় করেছেন এবং দলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি। পরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,  টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য রবিউল…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মান না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩০ জুন সোমবার দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় এলাকাবাসী অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মানের প্রস্তাবনা আসে ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মানের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুর ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এর পর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মানের…

Read More

সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ তৈরির কথা জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বলা হয়েছে, আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না। পোস্টে আরও বলা হয়, পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে বাঁধা ও এক কর্মচারীর অসৌজন্যমূলক আচরণে উপজেলার কর্মরত সকল সাংবাদিক মহলে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে নেয়া হয়নি কোন দাপ্তরিক ব্যবস্থা। জানা গেছে, গত ১৮ জুন (বুধবার) দুপুরে দৈনিক কালবেলা, আমার দেশ ও সকালের সময় পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধিগণ তথ্য সংগ্রহের প্রাণিসম্পদ অফিসে গেলে কর্মরত উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মামুনুর রশীদ তাদের সঙ্গে রূঢ় ও কটূক্তিপূর্ণ আচরণ করেন এবং অফিস প্রবেশে সরাসরি বাঁধা দেন। কার অনুমতি নিয়ে অফিসে প্রবেশ করেছেন বলে প্রশ্ন তুলে বাকবিতন্ডা শুরু করেন। প্রাণিসম্পদ অফিসের বিতর্কিত…

Read More

বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে র‌্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো র‌্যানকন। সাত আসন বিশিষ্ট এই ফ্যামিলি এসইউভি-টি ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনে চালিত, যা জাপানি নির্ভরযোগ্যতা এবং দেশীয় উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয়।  র‌্যানকন অটোর পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি বলেন, ‘এই উদ্বোধন শুধুই একটি গাড়ির নয়—এটি বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময় ও দ্বিপাক্ষিক বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহারণ।’ জাপান থেকে ভিডিও বার্তায় মিতসুবিশি মোটরস কর্পোরেশনের সিইও, তাকাও…

Read More