- সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ
- রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ
- ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের
- রাঙ্গামাটির দুর্গম এলাকার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা সরকারের
- বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে নতুন সূচনা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
- জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- দুর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
Author: Niloy Roy
পাকিস্তানে চলতি সপ্তাহে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ১৬ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে বলেছে, গত ৩৬ ঘন্টায় আকস্মিক বন্যা ও ছাদ ধসে আট শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। মোট নিহতের মধ্যে ১৩ জন উত্তর-পশ্চিম সোয়াত উপত্যকায় হয়েছে। পূর্ব পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে পূর্ব পাঞ্জাব প্রদেশেও কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের সময় দেয়াল ও ছাদ ধসে আটজন শিশু নিহত হয়েছে।…
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আর ৫ আগস্ট পালন করা হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। অন্যদিকে, ৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালন করা হবে না। আজ রোববার উপদেষ্টা পরিষদ এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয় সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’…
এনবিআরের বিদ্যমান সংকট নিরসন নিয়ে অন্তর্বর্তী সরকার আজ এক বিবৃতিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো আমাদের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নজিরবিহীনভাবে আন্দোলনের নামে গত ২ মাস ধরে দেশের ব্যবসা-বাণিজ্য,…
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। সেই সঙ্গে ভুক্তভোগী ওই নারীর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দেয়া হয়েছে। এই ঘটনায় করা মামলার অগ্রগতি আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর বিষয়ে করা এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন বলে জানান রিটকারি আইনজীবী মীর একেএম নুরুন্নবী। কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে জড়িত…
ভুয়া মামলা দায়ের এবং মামলায় নিরপরাধ ব্যক্তিকে পক্ষভুক্ত করার চেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন উপদেষ্টা বলেন, ‘অ্যাডভাইজার কাউন্সিলের আজকের বৈঠকের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন। আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত, এবং এ বিষয়েগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তেমনই একটি বিষয় হচ্ছে ভুয়া মামলা, এবং আরেকটি হচ্ছে মামলায় অকারণে নির্দোষ ব্যক্তিকে পক্ষভুক্ত করে মামলা…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময় “এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রবিবার(২৯ জুন)দুপুর ১২ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের সঞ্চালনায় ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো.মাহফুজুল কবির,ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো.কামরুল ইসলাম চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আরিফুল মন্ডল (১৬) নামের এক অটোবাইক চালককে হত্যা করে ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের বাবুর দিঘীরপাড় নামক স্থানের শহিদুল মন্ডলের ছেলে। রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় বিল থেকে পুলিশ নিহত অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে পুলিশ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে ওই যুবকের অটোবাইকটি ব্যাটারী বিহীন অবস্থায় উদ্ধার করেছে।সেই সাথে অপরাধীকে খুঁজছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফুল মন্ডল গত শনিবার ২৮ জুন বিকেলে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজ নিতে পরিবারের লোকজন তার…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। (২৯ জুন) শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীরা জানান,২৮ জুন শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে। শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ…
রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। — সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর শাহ আম্রকাননে গত শুক্রবার ২৭ জুন দিনব্যাপী আম্রকাননে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে অতিথি বক্তব্য রাখেন কালচারাল একাডেমির পরিচালক, প্রকাশক, কবি ও সাহিত্যিক এমদাদুল হক, বিশিষ্ট কবি,সোশাল ইসলামি ব্যাংক এর কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিশিস্ট কবি ও সাহিত্য সংগঠক, অগ্রণী ব্যাংকের ডিজিএম আরিফুল ইসলাম ,শব্দপ্রেমি সাহিত্য সংসদ এর সভাপতি আব্দুল হাদী, হারাগাছ সাহিত্য পরিষদ এর সভাপতি এম এ শোয়েব দুলাল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা…
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি- বিগত দুই দশক বাংলাদেশের রাজনীতিকে কুলষিত করেছে হাসিনা, রাজনীতিকে ধ্বংস করেছে আওয়ামীলীগ — এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনীতিবিদদের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা প্রতিষ্ঠা করা। বিএনপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। গত ১৭-১৮ বছর দেশের রাজনীতিবিদ যারা দেশ চালিয়েছে তাদের প্রতি মানুষ আস্তাশীল ছিল না। তাদের প্রতি ছিল ঘৃণা। তাইতো এখন তারা দেশে থাকতে পারছে না। আমার বড় চ্যালেঞ্জ ছিল বিশেষ করে দুর্গাপুর কলমাকান্দায় চ্যালেঞ্জ দিয়েছিলাম যেন এলাকার মানুষ বিএনপির প্রতি আস্থাশীল হয়। আমরা দেখাতে চাই, বিএনপি আর্তমানবতার সেবায় কাজ করেই মানুষের পাশে…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, সুন্দরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোনারুল ইসলাম মোনা (৩০) ও উপজেলা তাঁতীদলের সদস্য মো. রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)। মো.মোনারুল ইসলাম মোনা সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে এবং মো. রায়হান মিয়া একই এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা থেকে একটি কালো রঙের মোটরসাইকেলে করে দুই মাদক কারবারি ইয়াবা নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ব্র্যাক মোড় এলাকায় পুলিশ অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব আহমেদ। ২৮ জুন শনিবার সকালে থেকে বিকেল পর্যন্ত ছাত্রদল নেতা রাজিব রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট নাগরপুর সদর বাজারের সকল দোকানী ও আগত জনসাধারণের হাতে তুলে দেয়ন। নাগরপুর বাজারে রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে লিফলেট বিতরণের একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন ছাত্রদল নেতা রাজিব।…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: দিনব্যাপী বর্ণিল আয়োজন , লেখক আর অজস্র পাঠকের প্রাণের উচ্ছ্বাসে টেক্সাসের প্রাণকেন্দ্রে সাড়া জাগাল বাংলা ভাষা ও সাহিত্যচর্চার মহোৎসব -গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫। প্রধান অতিথি জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে ও ফিতা কেটে সূচনা হয় বইমেলার। ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় এক বিশ্বজনীন আবহ। মূল উদ্যোক্তা ও গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলার স্বপ্নদ্রষ্টা – রিদম অফ গ্লোবাল ভিলেজ-এর প্রেসিডেন্ট ও ‘কালের চিঠি’-র সম্পাদক বিমল সরকার— তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই বইমেলা আমার দুই যুগের সাধনার ফসল, যেখানে বই শুধু পণ্য নয়-…
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ আলোচনাটি হয়। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক বাণিজ্য নীতিবিষয়ক প্রধান ড. খলিলুর রহমান বলেন, আমাদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস এবং মিনি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন মো. জিল্লুর রহমান ( ৬৫), ডা. জালাল ( ৬৫), ডা. আব্দুল হালিম (৫৫) এবং হাসিব (৩২)। আজ শনিবার ভোর সাড়ে ৩ টায় ঢাকা – মাওয়া – ভাঙা এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার হাসাড়া থানার বিপরীতে লন্ডন স্কুলের পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, যশোরের নওয়াপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হামদান এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস ( নং ঢাকা মেট্রো ব ১২-৪২৯৬ ) সামনে থাকা একটি চলন্ত মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে…
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি…
বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে একটি নির্দিষ্ট দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অভিযোগ রয়েছে। সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও, এই নির্বাচনে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে…
জসিউর রহমান টাঙ্গাইল প্রতিনিধিঃ নাগরপুর মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত উদ্ভোধন করা হয়েছিল দক্ষিণ নাগরপুরে কিন্তু নির্ধারিত জায়গায়। সেখানে মসজিদ নির্মান কাজ শুরু না করে ফ্যাসিষ্ট সরকারের সাবেক প্রতিমন্ত্রী টিটু’র পছন্দের জায়গা, নাগরপুর সরকারি কলেজে, মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। ফ্যাসিষ্টদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই যেন মরিয়া টাঙ্গাইলের প্রশাসন ও বিএনপি নেতা। ২৬ জুন বৃহস্পতিবার এক অফিসিয়াল সফরে নাগরপুর আসেন ডিসি। নির্ধারিত কর্মসূচীর বাইরে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজিত এক ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সরকারি কলেজ মসজিদের পাশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন। ডিসি শরিফা হকের মডেল মসজিদ উদ্ভোধনে…
রিয়াদ ইসলাম জলঢাকা: জলঢাকা উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৬ জুন উপজেলার কয়েকটি জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম। এসময় উপজেলা প্রশাসন নিষিদ্ধ কারেন্ট জাল (টেপাই জাল) জব্দ করে তা আইন অনুযায়ী ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য, সম্প্রতি অবমুক্তকৃত দেশীয় প্রজাতির পোনা মাছ (কৈ, শিং, মাগুর…
নাটোরের বড়াইগ্রামে আইনের তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাওয়া সেই ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত এই ছাত্রদল নেতার নাম রাকিব সরদার। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের ছেলে। এর আগে এদিন সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের…

