Author: Niloy Roy

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে-সব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন। কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও তাতে অংশ নেন। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন…

Read More

এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নাগরপুর-দেলদুয়ার)আসনের এমপি পদ প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ এপ্রিল)বিকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের ডা.হামিদ এর নিজ বাসভবনে এলাকার সর্বস্বরের গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সহবতপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ডা এম.এ.মান্নান,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ সভাপতি আব্দুর রশিদ হারুন,সাধারন সম্পাদক আব্দুল কাদের,ভারড়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আব্দুল কদ্দুস প্রমূখ। এসময়…

Read More

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত তাপদাহ ও ভ্যাপসা গরমে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় গেটে পরীক্ষার্থীদের মাঝে এ পানি বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। পানি বিতরণ কার্যক্রমে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহা. নাজিব ওয়াদুদের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, “বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি। প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”…

Read More

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ফেব্রুয়ারি ২০২৫/ মাসের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

Read More

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের  পক্ষে ছাত্রদলের স্মারক লিপি প্রদান করেছে। ২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারক লিপি প্রদান করে হয়েছে৷  স্মারক লিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর  রয়েছে।  এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক  সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক  সোহেল রানা জনি বলেন, ” “শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ মনসুর আহমেদ (৪২) নামে এক জনকে আটক করা হয়েছে। রবিবার (২৭শে এপ্রিল) রাতে এসআই সজীব চৌধুরীসহ থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণটুক গ্রামের মাদক ব্যবসায়ী মনসুর আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আটককৃত মনসুর আহমেদের বসতবাড়ি তল্লাশি করে তার ঘরের আলনায় একটি কালো রংয়ের পলিথিনের ভেতরে রক্ষিত ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মনসুর আহমদ একজন চিহ্নিত মাদক কারবারি। সোমবার পুলিশি প্রহরায় বিজ্ঞ…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার প্রমুখ।

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল মিয়া (২৮) চট্রগ্রাম থেকে আটক করা হয়েছে। ধর্ষনের ৭ দিনের মধ্যে র‌্যাব-৯, সিপিসি-২ এবং র‌্যাব-৭, এর যৌথ অভিযানে মামলার মূল আসামী পাভেল মিয়াকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক কর হয়।  সোমবার (২৮এপ্রিল) র‌্যাবের হাতে গ্রেফতারকৃত পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোচালক রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধুকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে দারালো অস্ত্রের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কৃষি বাঁচাও,কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ ২৮ ও ২৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ যশোর জেলা শাখা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টায় ডিসি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি শেষে স্মারকলিপি প্রদান করে। কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশ কৃষক সমিতির যশোর জেলা কমিটির সভাপতি মফিজুর রহমান নান্নু, বাংলাদেশ খেতমজুর কৃষক…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালিটি জজ কোট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোছা. মাসুমা খানম যুথির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজম আহমদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ ও মো. ফিরোজ কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো.মিজানুর রহমান কাজীকে অবশেষে বদলী করা হয়েছে। সম্প্রতি, গোবিন্দগঞ্জ ভূমি সাব-রেজিস্ট্রার অফিসের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও জনভোগান্তির একাধিক অভিযোগ স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ পায়। যেখানে একাধিক ভুক্তভোগী ও সচেতন মহল সাব-রেজিস্টার অফিসে তদন্তসহ এ অফিসের কর্তাকে দ্রুত বদলীর দাবী জানান। এদিকে রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বদলীর আদেশ মূলে তাকে বদলী করা হয় বলে জানা যায় ।ঘুষ-দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ‘সাব রেজিস্ট্রার কর্মকর্তা নতুন কর্মস্থলের পথে তার পরবর্তী স্থান ভোলাহাট সাব-রেজিস্ট্রার অফিস চাপাইনবাবগঞ্জ । জানা যায়,সাব-রেজিস্ট্রার মো.মিজানুর রহমান কাজী গত ৭ জানুয়ারি…

Read More

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য দম্পতি সহ ২ পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল ২০১৫) উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজমা বেগমের স্বামী শহিদুল ইসলাম (৬০) দীর্ঘদিন ধরে একটি মাছের ঘের ভোগদখল করছিলেন। একা একটি মাছের ঘের ভোগদখল করায় নুরুল ইসলাম গং সেটিকে দখলে নিতে ঘেরের পার কাটে। এ ঘটনায় শহিদুল ইসলাম তালতলী থানায় অভিযোগ দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ফেব্রুয়ারি ২০২৫/ মাসের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেকা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

Read More

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্বাধীনতাকাপ আন্তঃ বিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী খেলায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২৭ এপ্রিল ২০২৫ তারিখ রবিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা জানি খেলা হলো ভ্রাতৃত্বের প্রতীক, শান্তির প্রতীক, ঐক্যের প্রতীক একইসাথে খেলা আমাদের বিনোদন দেয়। খেলাধুলার মধ্য দিয়ে ছাত্র- শিক্ষকসহ সবার মাঝে এক ঐক্যের সৃষ্টি হয়। খেলাধুলার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী, বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: খাদেম উল কায়েছ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, নারী ও শিশু…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহবাজপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ মোঃ আলাউদ্দিন ওরফে আলাই (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার(২৭শে এপ্রিল) মধ্যরাতে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শাহবাজপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন ওরফে আলাইকে আটক করা হয়। এ সময়ে ঘটনাস্থল থেকে দু’টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে প্রতি বস্তায় ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় Officers Choice ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আটককৃত আলাউদ্দিন পড়ালেখা থানাধীন পুকুরিয়া গ্রামের তমসির আলীর ছেলে। বড়লেখা থানার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে এক যুবকের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের লোমহর্ষক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭শে এপ্রিল) সকালে উপজেলার রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের দল মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও পরিবার সূত্রের বরাতে জানা গেছে, নিহত যুবকের নাম ইকবাল হোসাইন (৩০)। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের বাসিন্দা। শনিবার (২৬শে এপ্রিল) বিকেলে শ্বশুরবাড়ি একই উপজেলার ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার পর থেকে তিনি নিখোঁজ হয়।…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ জন্মের সাথে সাথে ভাই-বোনের সম্পর্ক শুরু হয়। একই ঘরে, একই পরিবারে বড় হওয়া, একই খেলনা নিয়ে খেলা, স্কুলে পড়া – এইসবের মাধ্যমে গড়ে ওঠে স্বর্গীয় ভালোবাসার ভিত্তি। আদরের সেই অপরিণত বয়সের বোনটিকে যখন কেউ অপহরণ করে নিয়ে যায় আর প্রশাসন তেমন কোন সহযোগিতাই করে না তখন অভিমানে নিজের জীবন দিয়ে প্রতিবাদ জানালো আপন বড় ভাই । তারাগঞ্জ ও/এ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে দীপিকা মোহন্ত (১২) । চলতি এপ্রিল মাসের ১২ তারিখ তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে অপহৃত হয় সে । বোনের চিন্তায় নির্ঘুম রাত কাটাতে থাকে ভাই দিপু মোহন্ত ।…

Read More

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার মূল এজেন্ডা তিনটি। গুণগত শিক্ষা, মানুষের জীবনমানের উন্নয়ন ও পরিবেশের উন্নয়ন। এ লক্ষ্যেই আমরা এখন কাজ করছি। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে উপদেষ্টার ভাবনা জানতে চাইলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি ওই অঞ্চলের প্রতিটি কর্নারে গিয়েছি। মানুষের অবস্থা জানতে চেয়েছি। প্রতিটি জাতিগোষ্ঠীর অবস্থা জানার চেষ্টা করেছি। প্রত্যেকের প্রয়োজনীয়তাগুলো জানতে চেয়েছি। আমার মনে হয়েছে ওই অঞ্চলের লিডারদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটিতে কোথায় কী প্রয়োজন এসব কিছু একজন লিডার এর জানা প্রয়োজন। জেলা পরিষদ…

Read More

চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশে প্রচার হয়েছে এমন ৮৩৭টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক টিমের অনুসন্ধানে বেড়িয়ে আসে ২০২৪ সালের প্রথম তিন মাসে রিউমার স্ক্যানার ভুল তথ্য শনাক্ত করেছিল ৬৫৪টি। জাতীয় ও রাজনৈতিক নানা ঘটনা আর ধর্মীয় বিভিন্ন ইস্যুর কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে ভুল তথ্য প্রচারের হার বেড়েছে। এর আগের প্রান্তিকের (২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর) তুলনায় এটি বেড়েছে প্রায় ২১…

Read More