Author: Niloy Roy

টাঙ্গাইল প্রতিনিধিঃ ইরানে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। ৬ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর নাগরপুর সরকারি কলেজের সামনে, ধর্মপ্রাণ মুসল্লীরা মুসলিম দেশ ইরানে হামলার প্রতিবাদে মানববন্ধন শেষে মুসলিমদের জুলুম নির্যাতন থেকে রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে মুসলিমরা। এছাড়াও বাংলাদেশ সরকার কে ইসরাইল ও আমেরিকা সহ আগ্রা সেই সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জোর দাবি জানায় বক্তারা। সময় উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের ইমাম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরোধী ছাত্র আন্দোলনের আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার তাওহীদি জনতা।

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রায় তিন দশক যাবৎ টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার পাবলিক টয়লেটহীন রয়েছে কয়েক দশক। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী টাঙ্গাইল নাগরপুর উপজেলায় জেলার মোট জনসংখ্যা ৩,১৯,২৯৬ জনের বসতি। এদের মধ্যে পুরুষ ১,৪৯,৪৮০ জন, মহিলা ১,৬৯,৭৯০ জন এবং ২৬ জন হিজড়া। বিশাল এ জনগোষ্ঠীর প্রশাসনিক, রাজনৈতিক ও বিপনি বিতানের প্রাণকেন্দ্র নাগরপুর সদর বাজার। এ বাজারটি ছোট-বড় ১৮টি মার্কেট ও প্রায় ১ হাজার বিপনি বিতান এবং একটি হাট ও বাজার নিয়ে গঠিত। বিশাল গণ সম্পৃক্ত স্থানে আওয়ামী লীগ সরকারের অবহেলায় নির্মিত হয়নি কোন গণশৌচাগার। মানসম্মত গণশৌচাগারের অভাবে স্বাস্থ্য ঝুঁকি সহ প্রতিনিয়ত বিরম্বনার শিকার হচ্ছে এ বিশাল জনগোষ্ঠী। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে জানায় যায়,…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারাম গ্রাম থেকে মোঃ শরিফুল ইসলাম (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির সবার অগোচরে তিনি বের হয়ে যান, এরপর আর ফিরে আসেননি। পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার উন্নত চিকিৎসা চলছিল। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের সোয়েটার। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ যুবকের বড় ভাই মোঃ আশরাফুল আলম জানান, শরিফুল বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও…

আরও পড়ুন

গাইবান্ধা: গাইবান্ধায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে যাওয়ায় বা শেষ পর্যায়ে থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেলচালকসহ সাধারণ মানুষ। তেল পাওয়ার আশায় অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরছেন। শনিবার (০৭ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। তেল পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকেরা। যেসব স্টেশনে এখনও কিছু তেল রয়েছে, সেখানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে ট্যাংক ফুল করতে চাইলেও ফিলিং স্টেশন থেকে প্রতিটি মোটর সাইকেলের জন্য ২ থেকে ৩ লিটার করে দেওয়া হচ্ছে।  শহরের রহমান, কাদির ও হাসনা ফিলিং…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৬ মার্চ) বিকেলে বেকড়া ইউনিয়নে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মানিক রায়হান মুক্তা। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর  পারদিলালপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মানিক রায়হান বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাজকেরা বেগমের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই সম্পত্তি উদ্ধারের উদ্যোগ নেওয়ায় প্রতিপক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, গভীর রাতে আদালতের নিষেধাক্কা অমান্য করে প্রতিপক্ষের নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করলে  এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা…

আরও পড়ুন

এম.এ.মান্নান  নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এম. এ. সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ। আলোচনা সভায়…

আরও পড়ুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  শাহজালাল সাজুর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে  গত বুধবার ব্জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন প্রধান শিক্ষক মফিজুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিদ্ধান্তে সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সাজুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে তিনি নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালিত করলেও পরবর্তীতে বিভিন্ন অনিয়মে সাথে জড়িয়ে পড়েছেন তিনি। লিখিত অভিযোগে উল্লেখ…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ইয়াছিন আরাফাত চৌধুরী নামে এক শিক্ষার্থী হিফজ বিভাগে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে। ইয়াছিন আরাফাত চৌধুরী সাপাহার উপজেলার চৌধুরী পাড়ার রাজু আহমেদ শাহ্ চৌধুরীর ছোট ছেলে। সে পত্নীতলা উপজেলার খেলনা ইউনিয়নের নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে সে ২১ পারা হিফজ সম্পন্ন করেছে। তার এই অনন্য সাফল্যে পরিবার, মাদ্রাসা ও এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।সে পোরশা ইত্তেফাকুল মাদারিস বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৯৫ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে। ইয়াছিনের ছোট চাচা সোহেল চৌধুরী রানা বলেন, “আলহামদুলিল্লাহ, ইয়াছিনের এই সাফল্যে আমরা…

আরও পড়ুন

গাইবান্ধা : একটা সময় গাইবান্ধার চরাঞ্চলের মানুষের রাতের ভরসা ছিল কেবল হারিকেন, কুপিবাতি কিংবা সন্ধ্যা প্রদীপ। সূর্য ডুবে গেলেই নেমে আসত ঘন অন্ধকার। শিক্ষার্থীদের পড়াশোনা, গৃহস্থালির কাজ কিংবা রাতের নিরাপত্তা সবকিছুই নির্ভর করত ক্ষীণ আলোয় জ্বলা সেই হারিকেনের ওপর। তবে সময় বদলাতে শুরু করেছে। এখন সেই অন্ধকার চরে জ্বলতে যাচ্ছে বিদ্যুতের আলো। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম রসুলপুর চরে বিদ্যুৎবিহীন ও অবহেলিত ২০টি পরিবারের ঘরে আলো পৌঁছে দিতে সোলার প্যানেল স্থাপনের কাজ চলছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে চরটির বিভিন্ন বাড়িতে গিয়ে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম দেখা যায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষার্থীদের সংগঠন গ্রিন ইয়ুথ অ্যালায়েন্স, সহযোগিতায় রয়েছে দ্য আর্থ সোসাইটি…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী, অর্ধেক তার নর।”-সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সৃষ্টি ছাড়া এ জগৎ অকল্পনীয়। সৃষ্টিকে যদি জানতে বা মানতে হয় তাহলে নারী শক্তিকে জানতে হবে।সকল সৃষ্টির আধার হচ্ছে নারী।আমরা যদি আদিম যুগেও ফিরে যাই তাহলে দেখব জীবন – জীবিকা ও বেঁচে থাকার তাগিদে যে কৃষিকাজের সূচনা হয়েছিল তারও আদ্যশক্তি ছিল এই নারী। নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যি অকল্পনীয়। নারী প্রতিটি মানুষের প্রেরণারও উৎস। সকাল থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের হাজারো কাজের মধ্যে সন্তানসহ পরিবারের প্রতিটি সদস্যেকে পরম মমতায় আগলে রাখে।অথচ সেই নারীর…

আরও পড়ুন

গাইবান্ধা ​প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে জাল টাকাসহ রিয়াজুল ইসলাম (২৬) নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার হারুন-অর-রশিদের ছেলে বলে থানা সূত্রে জানা গেছে । ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৬ মার্চ) কামারজানি হাটে রিয়াজুল ইসলাম বিভিন্ন দোকানে গিয়ে কেনাকাটা শুরু করেন। তবে অস্বাভাবিক বিষয় ছিল যে, পণ্য ক্রয়ের সময় তিনি কোনো ধরনের দামাদামি করছিলেন না। বিক্রেতা যে দাম চাচ্ছিলেন, সেই দামেই তিনি পণ্য কিনছিলেন। তার এই কেনাকাটা দেখে স্থানীয় ব্যবসায়ীদের মনে সন্দেহের সৃষ্টি হলে ​জনগণের তৎপরতা দেখে ​দোকানিদের মধ্যে একজন একহাজার টাকার নোট চেক…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান। আটককৃতরা হলেন, ভারতীয় মদসহ ময়মনসিংহের আকুয়া এলাকার মো. শরিফ (২২)। এছাড়া ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুর্গাপুর উপজেলার ভাদুয়া গ্রামের মো. আলমগীর (২৫), মো. ওমর ফারুক (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেংগাপাড়া এলাকার মো. সাগর (২০)। ওসি মো. কামরুল হাসান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদসহ মো. শরিফ…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার ( ৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা রাতে পাহারা দেওয়ার সময় পেরোলী (নড়াইল) থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিরোধ করেন। এ সময় গ্রামবাসীর সহায়তায় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিনিধি জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একুশের মোড়ে অবস্থিত নূরজাহান ফিলিং স্টেশনে হঠাৎ তেলের সংকট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা। জানা গেছে, ফিলিং স্টেশনটিতে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রতিদিনের মতো মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন তেল নিতে স্টেশনে এলেও তেল না থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এতে বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও জরুরি কাজে বের হওয়া চালকরা বেশি সমস্যায় পড়ছেন। স্থানীয় চালকদের অভিযোগ, কোনো কোনো পাম্পে তেল নেই, আবার কোথাও তেল থাকলেও তা দেওয়া হচ্ছে না। ফলে অনেকেই বাধ্য হয়ে বাইরে খুচরা দোকান থেকে অতিরিক্ত দামে…

আরও পড়ুন

সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)- এর কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হয়েছেনঃ ইমন মিয়া সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সিদ্ধান্তের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, সংগঠন দক্ষতা এবং গণমাধ্যম উন্নয়নে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নবনিযুক্ত স্থায়ী সদস্য তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গর্বের বিষয়। সংগঠনের মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার আদায়ে আমি আন্তরিকভাবে কাজ করে যাবো। সাংবাদিক মহলে এ মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।  সহকর্মী ও…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়েছিল। শনিবার (৭ই মার্চ) রাত ৯টার দিকে ট্রেনটি বনের মাঝখানের পথে বিকল হয়ে পড়ায় গভীর অরণ্যে কয়েক’শ যাত্রী চরম দুর্ভোগে পড়ে। পরে রাত ১০টার দিকে ট্রেনটি লাউয়াছড়া অতিক্রম করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। ইদানীং কালনি ট্রেন ঘন ঘন বনের ভেতর আটকা পড়ার ঘটনা ঘটছে। রেলওয়ে সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে ভানুগাছ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে নবগঠিত ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদের অভিষেক এবং পবিত্র ১৭ই রমজান উপলক্ষে ঐতিহাসিক বদর দিবস স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই মার্চ) ভানুগাছ রোডস্থ একটি রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজানে মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শনিবার (৭ই মার্চ) ১৭ রমাদানে বিদ‍্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খালিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,নবীগঞ্জ দেবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার জাবেদ সুমন, মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল,বিদ্যালয়ে সাবেক সভাপতি লতিফুর রহমান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ট্রাষ্টের পরিচালক এডভোকেট সাইফুর রহমান,সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ সভাপতি মোঃ নজির মিয়া, সুয়েব আহমদ, জিলাদ…

আরও পড়ুন

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় আছিয়া বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম অঙ্কুজানপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম তালতলী উপজেলার মৌরভী গ্রামের মজিবর জমাদ্দারের মেয়ে এবং পশ্চিম অঙ্কুজানপাড়া গ্রামের আব্দুর রব পাহলানের ছেলে ফরহাদ হোসেন পাহলানের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে আছিয়া বেগমের সঙ্গে ফরহাদ হোসেন পাহলানের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর ও এক বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে কেনাকাটার জন্য গত বৃহস্পতিবার স্বামী ফরহাদ হোসেন স্ত্রীকে ১৬ হাজার টাকা…

আরও পড়ুন