Author: Niloy Roy

তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে দেশি ও বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিদ্যমান নীতিমালা যুগোপযোগী করে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপন আজ  জারি করা হয়েছে। এ নীতিমালা ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’ নামে অভিহিত হবে।।এ নীতিমালা সংবাদ সংগ্রহ ও প্রকাশ বা প্রচারের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠানের বাংলাদেশে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ নীতিমালা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে (আজ থেকে) কার্যকর হবে। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের নিয়মাবলিতে বলা হয়েছে, প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠানকে ওই প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের অনুকূলে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড…

আরও পড়ুন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন ‘আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই’। জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে ধারণা নিতে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সাম্প্রতিক সারাদেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মশাল মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কমিটি। আজ সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় যশোর শহরের নীল রতন ধর সড়কে অবস্থিত দলটির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। মিছিলে নেতৃত্ব দেন কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা…

আরও পড়ুন

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা কর্তৃক আয়োজিত ‘শহীদ সাজিদ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল ম্যাচে বিজয়ী হয় দর্শন বিভাগ। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুন খেলা আইন বিভাগ হয় রানারআপ। আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ক্যাম্পাসের প্রোগোজ স্কুল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচে দুর্দান্ত খেলায় ‘ফাইনাল অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয় দর্শন বিভাগ দলের খেলোয়াড় মোহাম্মদ বাদশাহ মিয়া। টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছে একই দলের খেলোয়াড় ভূইয়া আনোয়ার। ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে আইন বিভাগ দলের খেলোয়াড় সোহান ইসলাম। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় তৌহিদুল ইসলাম বলেন, আজকে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পুলিশ সুপার বলেছেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি এ জেলার বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যার ঐক্যবদ্ধ ভাবে সমূহ দূর করা সম্ভব। বুধবার (২৬শে ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা এসব কথা বলেন। পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুধবার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনও সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের কোনো সংশ্লিষ্টতা থাকে না। তাই অন্য কোনো ভাবনা না ভেবে, সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।” প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। তারা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে, আমি সেটা নীতি ও…

আরও পড়ুন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ২৫ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে গুতেরেস জানান, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। চিঠিতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্যে উপযোগী পরিবেশ তৈরি করাসহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে  আঞ্চলিক অংশীদার, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’ জাতিসংঘ…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা হয়। অভিযানে নেতৃত্বে দেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার ও থানা পুলিশের টিম। অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ হাজার টাকা। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত)…

আরও পড়ুন

নীলফামারী প্রতিনিধি: শহীদদেরকে দলীয় স্বার্থে বিভক্ত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “অনেকে ৫ আগস্টের শহীদদের নিজেদের দলের দাবি করে, আমরা এ কাজ করবো না। শহীদরা জাতীয় সম্পদ, আমরা তাদেরকে দলের ভিত্তিতে ভাগ করতে চাই না।” আজ (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর যদি বাংলাদেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়ে যেত, তাহলে পরবর্তীতে এত আন্দোলনের দরকার হতো না। কিন্তু ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলেই এই যুদ্ধ চলছে।” তিনি অভিযোগ করেন যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিত…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবিতে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শব্দকর জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মারক লিপি প্রদানের পূর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক প্রণিত রঞ্জন দেবনাথ,শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ নেতা শান্ত শব্দকর প্রমুখ। মতবিনিময় সভায় অনগ্রসর…

আরও পড়ুন

প্রতিবেদন: বরুন কুমার দাশ  গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে মাখাভাত ফেলে বিজয় মিছিলে যোগ দিতে যান মো. তাহমিদ আবদুল্লাহ। সেদিন দুপুরে বাসায় তিনি লালশাক দিয়ে ভাত খাচ্ছিলেন। এ সময় বন্ধুর ফোনে জানতে পারেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তখন তাহমিদ লালশাক দিয়ে মাখাভাত খানিকটা খেয়ে আন্দোলনে চলে যান। যাওয়ার সময় মাকে বলে যান, ‘দ্রুত বিজয় মিছিলে যেতে হবে। বাকি মাখাভাত তুমি রেখে দাও, এসে খাবো।’ সেদিন দুপুরের খাবারে ভাতের সঙ্গে আলুভর্তা, লালশাক ও মুড়িঘণ্ট ছিল। মা বাসা থেকে বের হতে নিষেধ করায় তাহমিদ বলেছিলেন, ‘এই তো এক্ষুনি চলে আসব।’…

আরও পড়ুন

 জুলাই মাসে বিক্ষোভকালে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের কর্মীরা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল। এ সময় কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছে থেকে গুলি করে হত্যা করে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) কার্যালয়ের সাম্প্রতিক তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ‘…রোম সংবিধির ৭ নং অনুচ্ছেদ  অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকরা যে উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে।’ এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যা করার উদ্দেশ্যেই খুব কাছে থেকে তাদের গুলি করে । ওএইচসিএইচআর-এর অফিস গত ১২ ফেব্রুয়ারি জেনেভা কার্যালয়…

আরও পড়ুন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিক আজ বুধবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সদস্যদের সাথে বৈঠককালে বলেছেন, ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও কোরিয়া অর্থনৈতিক সম্পর্ক  উন্নয়নে একসাথে  কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক  উন্নয়ন ও সম্প্রসারণে আগ্রহী। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বর্তমানে ইকোনমিক পার্টনারশিপ আ্যগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের কাজ চলমান রয়েছে। ইপিএ স্বাক্ষর হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। আজ বুধবার সকালে বিসিআই-এর আমন্ত্রণে বাংলাদেশে দায়িত্বরত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিক বিসিআই কার্যালয় পরিদর্শন করেন। এ সময় বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধূরীর…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সরকার জ্বালানি খাতকে চুরির কারখানা বানিয়েছে। ক্যাপাসিটি চার্জের মাধ্যমে ডাকাতির বন্দোবস্ত করেছে। রাষ্ট্রীয় সহযোগিতায় এই ডাকাতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ডিজেএফবি টক-এ তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ-উজ- জামান। সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন,‘সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে তেমন কিছু নেই।…

আরও পড়ুন

রংপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে। বুধবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার নিয়ে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হাইকমিশনার বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমরা খুশি। এ সম্পর্ক আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করছি। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে…

আরও পড়ুন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ জানিয়েছেন, দেশের অর্থনীতিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি স্বস্তিদায়ক  স্তরে থাকায় অর্থপ্রদানের ভারসাম্য বা ব্যাংকিং খাত থেকে কোনো তাৎক্ষণিক সংকট আসবে-এমনটা আমরা ভাবছিনা। আমাদের আমানত বাড়াতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা একটি শক্তিশালী ব্যাংকিং খাত তৈরির জন্য কাজ করছি।’ রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের প্রধান এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর দেশের ব্যাংকগুলোতে  মোট আমানত…

আরও পড়ুন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত রয়েছে। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি। এর আগে ২৮ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের…

আরও পড়ুন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।’ আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রসাটমের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: অবিলম্বে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জান মালের নিরাপত্তার দাবিতে গান মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। নিপীড়নের বিরুদ্ধে এই মিছিল করেন তারা। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে মিছিল পুরো ক্যাম্পাস, পোগোজ স্কুল ও লক্ষীবাজার হয়ে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়। মিছিলের সময়  “মুক্তির মন্দিরও সোপান তলে”, “কারার ঐ লৌহ কপাট”, “আগুনের পরশমণি”, “আবার তোরা মানুষ হ” এসব গান ও কবিতা বলে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া শিক্ষার্থীরা “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই”, “আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই”, “বাঁচার মতো…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “একজন শিক্ষার্থীর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন তাঁর শিক্ষক, যিনি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে সদা নিজেকে নিয়োজিত রাখেন। সেই শিক্ষককে লাঞ্ছিত করা দূরের কথা তাঁর সাথে অসদাচরণ করাও শিক্ষার্থীসুলভ আচরণ নয়। একজন উপাচার্য সবসময়ই…

আরও পড়ুন