Author: Niloy Roy

মাসুদ রানা,জবি প্রতিনিধি পড়াশোনা কিংবা দৈনন্দিন প্রয়োজনের নানা তাগিদে নারীদের ঘরের বাইরে বের হতে হয় এবং গণপরিবহনে চড়তে হয়। গণপরিবহন ব্যবহারকারী বেশিরভাগ নারী কোনো না কোনো ভাবে যৌন হয়রানির শিকার হয়। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বেশ কয়েকজন নারী শিক্ষার্থীর কাছে গণপরিবহনে নারীদের ভোগান্তি প্রসঙ্গে জানতে চাইলে বেশিরভাগ শিক্ষার্থী চল্লিশোর্ধ্ব পুরুষ দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী জানান যে, “প্রতিনিয়তই গণপরিবহনে প্রাপ্ত বয়স্ক আংকেলদের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।তারা ইচ্ছে করে গা ঘেঁষে দাঁড়ায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে।” একই বিশ্ববিদ্যলয়ের অনুজীববিজ্ঞান বিভাগের আরেক নারী শিক্ষার্থী বলেন,”পাবলিক ট্রান্সপোর্টে…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:  ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ,এম সোলায়মান শহিদ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল -ই-বাকী ইদ্রিশী’র  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা  তিন হাজারের  অধিক বিএনপি’র নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ  করা হয়েছে। মঙ্গলবার  (১০ রমজান)  বিকালে  দাদন চক সরকারি কলেজ মাঠে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল -ই-বাকী ইদ্রিশী। এসময় উপস্থিত ছিলেন  শাহবাজপুর ইউনিয়ন  বিএনপি সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম , জেলা ছাত্রদলের আহ্বায়ক  ইউসুফ রেজা, জেলা ছাত্রদলের সদস্য নাজিব ওয়াদুদ,শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ   প্রধান অতিথির  ক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল -ই-বাকী ইদ্রিশী বলেন, আমাদের কে  নির্দেশনা দেয়া…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার তৎকালীন তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ওসি ওবায়দুর রহমান। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তদন্ত ওসি থেকে পদোন্নতি পেয়ে তিনি হয়ে যান ওসি। গত বছরের ৩ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছে রমরমা গ্রেপ্তার ও মামলা বাণিজ্য। অনুসন্ধানে জানা গেছে, ফুলবাড়িয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামানের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) ওবায়দুর রহমানের নেতৃত্বে আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এতে অনেকেই গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন। তাদের একজন আরিশ আহমেদ (১৫)।…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা কালচারাল কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল কমিটির সভাপতি মনোনিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর। পদাধিকার বলে একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ কোষাধ্যক্ষ মনোনিত হন। এছাড়া সহ-সভাপতি হয়েছেন সংগীত শিক্ষক বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও সঙ্গীত শিল্পী এস এম খুররম আজাদ। সদস্যরা হলেন—মো. আকুল মিয়া, শফিকুল ইসলাম, ডা. শামীমা আক্তার মনি, জিয়া ইব্রাহিম, সুলতানা ইয়াসমিন সেতু ও রোকনুজ্জামান লিটন। শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা ১২ মার্চ (বুধবার) সকাল ৮ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করে আন্দোলন শুরু করেন। আন্দোলনরত গার্মেন্টস্ শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক তামান্না (৩০) রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বের করে দেন। তারপর তিনি বাড়ি চলে যান। বুধবার কারখানায় আসার পথে ভোর সাড়ে ৫ টায় সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ বিভ্রান্তকর মন্তব্য দিয়ে নিহত শ্রমিক তাদের কারখানার না বলে দাবি করেন। এ নিয়ে…

আরও পড়ুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: আনোয়ারা উপজেলাার কর্মরত সাংবাদিকদের ঐক্য,ভাতৃত্ব ও অধিকার আদায়ের আপোষহীন সংগঠন ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বিকালে ঐতিহ্যবাহী কালাবিবির দীঘির মোড়ের মমতাজ কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়। আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির সভাপতি খালেদ মনছুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন, আনোয়ারা থানার ওসি (তদন্ত) তৈয়বুর রহমান, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক প্রফেসর মো. হাসান, উপজেলা বিএনপির…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর নানা অভিযোগ তুলে একের পর এক সংগঠন ছাড়ছেন শীর্ষ নেতৃবৃন্দ। এবার ২৭টি অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা। আজ বুধবার (১২ই মার্চ) সংগঠনের গঠনতন্ত্রের অভাব, স্বজনপ্রীতি, অর্থ সংরক্ষণে অনিয়ম ও ক্ষমতার কাঠামোর অসঙ্গতিসহ ২৭টি অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন যশোর জেলা বৈষমী বিরোধী আন্দোলনের স্লোগানকন্যা খ্যাত অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা। উল্লেখ্য গত ২৭ শে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটি ঘোষণার একদিন পর ২৮ শে নভেম্বর সংবাদ সম্মেলন করে সংগঠন ও পদ ছেড়েছেন…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকী শ্লীলতাহানির শিকার । সেই ঘটনায় ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক। মামলার আসামিরা হলেন সুদীপ্ত সরকার, রবিউল ইসলাম ব্যাংকার, সিদ্দিকুর রহমান ও ফরিদ মিয়া। মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ ও ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান। এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর…

আরও পড়ুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭২০টি ইয়াবা ট্যাবলেটসহ হেলেনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (বুধবার, ১২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তের পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলেনা বেগম ওই গ্রামের আলম শেখের (৫০) স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক মো: শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেলেনা বেগম ও তার স্বামী আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলম শেখের বিরুদ্ধে সাঘাটা ও বগুড়া সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হলে আলম শেখ পালিয়ে যান। তবে তার স্ত্রী হেলেনা বেগমকে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – সারাদেশে ধর্ষনের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের সংঘটন ( ব্লাড সিন্ডিকেট) এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা,ছাত্র প্রতিনিধি রেদুয়ান আহাম্মেদ,আশিকুর রহমান,ওমর ফারুক তামিম,বায়েজিদ হাসান ঝলক,সালেহীন খান তাহা, সোয়েব খান ইফতি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই এরা যে দলেরই হোক না কেনো, এদের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। না হয় দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে না। নয়তো আমরা কঠোর আন্দোলন…

আরও পড়ুন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ১১ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইশা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম,কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরসহ আরো অনেকে।তিনি আগামী ১৫ মার্চ  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে…

আরও পড়ুন

টেকসই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ দৃঢ় আশা প্রকাশ করেছে যে, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টায় তাদের মূল্যবান সহায়তা অব্যাহত রাখবে। জাপান থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, আজ টোকিওতে অনুষ্ঠিত ৭ম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সভায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভূমি, অবকাঠামো ও পরিবহন উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী ইয়োসুকে সুতসুমি। বৈঠকে মূলত জাপানের সহায়তায় বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল,…

আরও পড়ুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের  কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এর আগে রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ৩ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ২০ মিনিটে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন।তিন বলেন, ‘আমাদের ভিন্ন-ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও একটি মানবিক বাংলাদেশ পড়ে তোলার প্রশ্নে আমরা সবাই ঐকমত্য।’ তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ‘ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।গুলশান শুটিং ক্লাবে রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে এনডিএম এ ইফতার পার্টির আয়োজন করে। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে করণীয় ঠিক করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,…

আরও পড়ুন

সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায়, খুলনা বিভাগের যশোর উপজেলা এবং…

আরও পড়ুন

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা ১৬-১৮ মে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন বিষয়ে আলোচন করেন। এ ছাড়া তারা সার্ক, বিমসটেক এবং বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক জোট থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়। ‘সাগরমাথা সম্বাদ’ হচ্ছে  নেপাল সরকার কর্তৃক বহুপক্ষীয় একটি বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই…

আরও পড়ুন

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ অনুরোধ জানান। গ্যাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্যাস মজুতের অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৩ সালে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে। প্রধান উপদেষ্টা ভোলায় পাঁচটি কূপ খননের জন্য গ্যাজপ্রমের প্রয়োজনীয় প্রস্তুতির প্রশংসা করে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ  আলী’র সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কমলগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য নির্মল এস পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।   এসময় সম্মানিত অতিথি ছিলেন ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী।   বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক…

আরও পড়ুন

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যায় তিনি খালি গায়ে ও খোলামেলার পোশাকের অন্য এক নারীর সঙ্গে একটি রুমে খাটের ওপর বসে দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন। ছবিটি মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পিরোজপুর জেলাভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকই এ বিষয়ে ছবির নিচে কমেন্ট করছেন ‌‌‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’, ‌‌‘সর্ষের মধ্যে ভূত’, ‘রক্ষক যখন ভক্ষক’ ইত্যাদি। স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল…

আরও পড়ুন