Author: Niloy Roy

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে একটি রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে বিপাকে পড়েছেন রাইস মিল ব্যবসায়ী নাইম আহমেদ। নাইম আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান রাইচ মিল বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর আজ শুক্রবার সকাল ৬ টার দিকে খবর পেয়ে এসে দেখেন ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চলতি মাসের ১৫ মার্চ উপজেলার কালিকাপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর…

আরও পড়ুন

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাঘাটা থানায়, কচুয়াহাটে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নামাজ পড়ে সাঘাটা উপজেলার কচুয়াহাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টানের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যা আজ মানব সভ্যতার জন্য লজ্জাজনক অধ্যায়। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর চলছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞের প্রকাশ্য মদদদাতা, আর তথাকথিত জাতিসংঘ কার্যত এই আগ্রাসনের পক্ষে নীরব সহযোগী হয়ে দাঁড়িয়েছে। বক্তারা ফিলিস্তিনের জনগণের…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডের ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পূর্ব বালুচর বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কীটনাশক ও মোদি ব্যবসায়ী শামছুল আলম সবুজ ও সার ব্যবসায়ী আব্দুর রহমান। জানা গেছে, বেশি মালমাল থাকায় রাতে দোকানেই রাত্রিযাপন করতেন শামছুল আলম সবুজ। বৃহস্পতিবারও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। তবে সেহেরির সময় খাবার খেতে বাড়িতে যান। হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে আসেন তখন শুনেন দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থানে অভিযানে ২৪ হাজার পিস ভারতীয় ব্লেডসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ ৪ হাজার টাকা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারীয়া চৌরাস্তা এলাকা দিয়ে ভারতীয় ব্লেড পাচার করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করে তবে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনী মদদে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচার, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ ও রেশনিং চালু, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা ঈদ বোনাস পরিশোধ এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২০ শে মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি শহরে এক গণ মিছিল করে। মিছিলটি পার্টি জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন…

আরও পড়ুন

আলহামদুলিল্লাহ, আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৯ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীরা ইফতার মাহফিল সম্পূর্ণ করেছেন। যা আমাদের সবচেয়ে বড় পূর্ণমিলন হয়েছে। ইফতার মাহফিল আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এবং সেই সাথে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে সফল করার লক্ষ্য আমাদের আজকের এই মিলন মেলা। ইফতার মাহফিল সম্পূর্ণ করার জন্য ইফতার কমিটিকে আন্তরিক ভাবে শুকরিয়া জানাচ্ছি। এবং সেই সাথে আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন সফল করার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য একান্ত কাম্য। শতবর্ষ উদযাপন কমিটি অনুষ্ঠান সফল করার লক্ষ্য প্রাক্তন সকল ব্যাচ এর শিক্ষার্থীরা কাজ শুরু করে দিয়েছেন। এবং…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুরের তৌহীদি জনতা। ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা বাদ নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়। ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আবু হুরাইয়ার যৌথ পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রাহেল হোসেনকে আটক করতে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ২/৩ জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। তবে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি অভিযানের কথা স্বীকার করলেও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে ডিবি পুলিশ সিসি ক্যামেরার রেকর্ডিং মেশিন খুলে নিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত হয়। এদিকে চেয়ারম্যানকে আটক না করেই ডিবি পুলিশ ফিরে আসে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শি সূত্রের বরাতে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজনগর উপজেলার মুন্সিবাজার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ লভীবজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে ৫নং কালাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে মার্চ) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে ডিপলু আহমেদ টিক্কা’র সভাপতিত্বে এবায়দুর রহমান মশাহিদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির আর নেই। শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্ট্রোকজনিত কারণে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন, তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। একনিষ্ঠ ও সাহসী সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি বাংলাদেশের সর্ববৃহৎ ভাষা শিক্ষকদের সংগঠন Language Instructors Association of Bangladesh (LIAB)-এর উদ্যোগে গতকাল ধানমণ্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও ৭ম গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০-এর অধিক ইংরেজি ভাষা শিক্ষক এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন LIAB প্রেসিডেন্ট সাইফুল ইসলাম (CEO, English Therapy)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ এডভাইজর মোঃ আলামগির কবির (CEO, MAK English) এবং হেড অফ ট্রেনিং মোঃ সাখাওয়াত হোসেন (CEO, TalentHut)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইংরেজি ভাষা প্রশিক্ষকগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— শোভন স্যার (Learning Zone), আকিক স্যার (Learning…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল গড় ইউনিয়নের মনিপুর খাসপাড়া এলাকায় ২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (৬০), নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তার কৃত ইউনুছ আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তনুরাম গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। সে মনিপুর খাসপাড়া হযরত এর বাড়ীর ভাড়াটিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা একটি স্থানীয় কারখানায় চাকরি করেন এবং তার বাবা রিক্সা  চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে খেলাধুলা শেষে শিশুটির ভাড়া বাসায় ঘরে প্রবেশ করে। শিশুটির মা এবং তার বাবা কর্মস্থলে থাকায় বাসা খালি পেয়ে…

আরও পড়ুন

কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে ১৯ মাস বয়সী মো. আরাফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফ, মো. লিংকনের ছেলে, এবং ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার করার পর তার এই মর্মান্তিক পরিণতি ঘটে। জানা গেছে, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করার পর আরাফ ঘরের ভিতরে না থেকে উঠানে চলে আসে। ইফতার শেষে পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে, আরাফ একা উঠে উঠানে খেলা শুরু করে। এই ফাঁকে একটি শিয়াল উঠে এসে শিশুটির গলায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে যায়। এক ঘণ্টা পর বাড়ির কাছের একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাব ম্যানেজার শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন বলেন, শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে। মুচলেখায় ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে…

আরও পড়ুন

মাসুদ রানা,জবি প্রতিনিধি ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ বলেন,  ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয় বরং বাংলাদেশ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপুর মমতাময়ী মাতা প্রয়াত রাবেয়া আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় কোরআন তেলাওয়াত পাঠ করেন ও রোহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, সাবেক ছাত্র নেতা ও বাগান বাড়ী রেস্টুরেন্টের স্বত্তাধিকারী রুকুম উদ্দিন দোলন, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহব্বায়ক কাজী তারিকুজ্জামান তারিক, সাবেক ছাত্রনেতা শায়েদ আলম, ছাত্রনেতা সঞ্জয় রায় রাজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কৃষকদল পৌর…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দলকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সকলকেই এক হয়ে কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে যারা দলীয় ইমেজ নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু বিএনপি কখনই জনগণের সমর্থন হারাবে না, বরং এসব ষড়যন্ত্রের মধ্য দিয়েই আমরা আরো শক্তিশালী হয়ে উঠে দলের নীতি ও আদর্শকে এগিয়ে নেবো। তিনি আরো বলেন, “বিএনপির নেতৃত্বে দেশকে একটি উন্নত, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। দেশের প্রতি আমাদের ভালোবাসা ও জনগণের প্রতি দায়িত্ববোধ আমাদের চলার শক্তি।” মাজেদ বাবু তার…

আরও পড়ুন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে বিশেষ মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় । অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না । বিএনপি কচুরুপানার মত ভেসে আসে নাই , ফু দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না । বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলের কর্মসুচির অংশ অনুযায়ী তিনি বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়েনের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় এসব কথা বলেন । কুতিকুড়া কোরুয়াপাড়া উঁচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় এমরান সালেহ প্রিন্স আরো বলেন, সরকার বা…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পবিপ্রবি শাখা কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ ( বৃহস্পতিবার)ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মুখে প্রায় শতাধিক লোকের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ৷ এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পবিপ্রবি শাখার  সভাপতি জান্নাতীন নাঈম জীবনসহ শিবিরের অন্যান্য নেতা কর্মী  উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে  গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. মামুন-উর-রশিদ বলেন, ” ছাত্রশিবিরের আজকে যে আয়োজন করছে এটা  প্রশংসার…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ইয়েমেন ও ফিলিস্তিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সকল সাম্রাজ্যবাদ ও ইসরাইল হাত গুটাও”- এই স্লোগানে রেল রোড ফুড গোডাউনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২০ শে মার্চ) বেলা সাড়ে বারোটায় এক প্রতিবাদী মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যশোরের অগ্নিকন্যা সুমাইয়া শিকদার ইলা, সামিয়া বিশ্বাস, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া সিকদার এশা প্রমুখ। বক্তারা বলেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন যশোর জেলা শাখা এই আগ্রাসী সাম্রাজ্যবাদী যুদ্ধের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা জাতিসমূহের আত্মনিয়ন্ত্রের অধিকারকে সমর্থন করি ও মনে করি যে শ্রমিক শ্রেণির নেতৃত্বে নারী, সংখ্যালঘুসহ সর্বস্তরের জনগনের বিপ্লবই শুধু…

আরও পড়ুন