জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে এনসিপি’র আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন। এ উপলক্ষে আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন নতুন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ব্যবসায়ী আনোয়ারুল কবীর সোহাগের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেন্ট ডা. মোশারফ হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, উপজেলা শাখা আহ্বায়ক তারিকুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল।
Author: Niloy Roy
মাভাবিপ্রবি প্রতিনিধি: গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী ঘোষিত এই ধর্মঘটের অংশ হিসেবে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম—ক্লাস, ল্যাব ও অন্যান্য কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, “একটি জাতিকে যেভাবে বোমাবর্ষণ, ক্ষুধা এবং নিধনের মুখোমুখি করা হচ্ছে, সেখানে নীরব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।” বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবির সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস শান্ত বলেন, “বিশ্বের…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মনোন্নয়ন এই প্রতিপাদ্যে নেত্রকোণার আটপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপি সদস্য আমির খসরু স্বপন, উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, মাজারুল ইসলাম চুন্নু,কামাল হোসেন তালুকদার, মোদ্দাসের হোসেন কাইয়ুম, রাসেল তালুকদার…
গাজার পূর্বাংশের শুজাইয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের পালানোর নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। খবরটি জানিয়েছে আল-জাজিরা। যুদ্ধবিরতির সময় এলাকাটিতে ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে গিয়েছিল। এটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।এদিকে, কিছু ফিলিস্তিনি গাজার পশ্চিমাংশে চলে যেতে বাধ্য হলেও অনেকেই শুজাইয়াতে রয়ে গেছেন। অন্যদিকে, ইসরাইলি বাহিনী তাদের ট্যাংক নিয়ে আল-মুনতার পাহাড়ে অবস্থান নিয়েছে। এই পাহাড় থেকে পুরো এলাকা স্পষ্টভাবে দেখা যায়। সেখানে অবস্থান নিয়ে তারা আর্টিলারি শেল দিয়ে হামলা চালাচ্ছে ও গুলিবর্ষণ করছে বলে জানা গেছে।আল-জাজিরার তথ্য মতে, ইসরাইলি ট্যাংকগুলো এই স্থানে অবস্থান নিয়ে অবিরাম আক্রমণ চালাচ্ছে। তবে, এমন পরিস্থিতিতেও কিছু ফিলিস্তিনি শুজাইয়াতে তাদের বাড়িতে থাকাকে বেছে নিয়েছে, কারণ তাদের যাওয়ার সব পথ বন্ধ হয়ে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন চিন্তাভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাম্প্রতিক চীন সফরের সময় বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এর সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাঁকে জিজ্ঞেস করেন, আপনার সাথে সাক্ষাৎকার নেয়ার আগে আমি আপনার তিন শূন্য তত্ত্ব কিছুটা পড়েছি। এখন আমি আপনার কাছে জানতে চাই এ প্রস্তাবে তিন শূন্য তত্ত্ব এবং শি জিনপিং -এর প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কিনা? জবাবে অধ্যাপক ইউনূস বলেন, অনেক সামঞ্জস্য আছে। বিষয়গুলো তো একই, তবে বিভিন্নভাবে বলা হচ্ছে। কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে, একটা…
মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়েছে।
চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় দুর্বৃত্তের উপর্যুপুরি ছুরিকাঘাতে এক কর্মজীবী নারী খুন হয়েছে। ওই নারী হেঁটে তার বাসায় ফিরছিলেন। কে বা কারা, কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। আজ শনিবার বিকেল ৪টার দিকে বাকের আলী টেকের মোড় এলাকার সড়কে এ ঘটনা ঘটে। খুনের শিকার ওই নারীর নাম চাঁদনী খাতুন। তিনি খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার কন্যা। সিইপিজেড’র এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক তৈরির কারখানায় তিনি কর্মরত ছিলেন। নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, ওই নারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা পালিয়ে যায় এক যুবক।…
এবারের ঈদের ছুটিতে সিলেট অঞ্চলে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। চার জেলার ১৫০টি কেন্দ্রে সাত দিনে ২৮৭টি নরমাল ডেলিবারি হয়েছে। এমনটা জানিয়েছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্। তিনি জানান, ২৮ মার্চ থেকে সরকারি ছুটি থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের অধীন জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু ছিল। এই সময়ে বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ২৮৭টি স্বাভাবিক সন্তান প্রসব, ৭৩৯ জন মা-কে গর্ভকালীন সেবা, ৪১৪ জনকে প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক কিশোর-কিশোরী, ৫ বছরের নিচে শিশু ও সাধারণ রোগীদেরকে সেবা…
রাজধানীর শাহবাগে টিনশেড ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ শনিবার রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে টিনশেড ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ১০টা ১ মিনিটে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয় ১১টা ২০ মিনিটে। তিনি আগুন লাগার কারণ ও…
ঢাকা, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : রপ্তানি পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে শুল্কহার আরোপ করেছে সে বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে তিনি নিজেই বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। অধ্যাপক ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে আমাদের অবস্থান তুলে ধরা হবে।’ তিনি বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দেশটির সংশ্লিষ্ট অফিসগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং প্রধান…
টাঙ্গাইল প্রতিনিধি: নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগ্রাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ খিজির। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর ৩৯ প্রবিধান মালা অনুসারে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম দাখিল মাদ্রাসার ৬ মাসের জন্য (১) অধীন সদস্য সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক, প্রফেসর মোঃ আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত ৬ মাসের জন্য কমিটি অনুমোদন করে ২৩/৩/২৫ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম সাধারণ শিক্ষক সদস্য, অভিভাবক সদস্য মান্নান সিকদার, এবং সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার মাওলানা…
ফজলুল করিম আঙ্গুর , আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেত্রকোনা, -৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকা ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম সিআইপির উদ্যোগে নেত্রকোণার আটপাড়ার অভয়পাশায় ইফতার ও দোয়া মাহফিল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর, কৃষকদলের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নিক্সন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমীর খসরু স্বপন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান (লিটন) , উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ কামরুল…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রমজানের পবিত্রতায় সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত যোদ্ধাদের সাথে নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাগঞ্জ উপজেলার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৮ মার্চ) উপজেলা মডেল মসজিদের হলরুমে তারাগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিন্নাতুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর মাওলানা এস এম আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলী, ২ নং কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, তারাগঞ্জ উপজেলা ছাত্রদল…
মোঃ মহিবুল ইসলাম পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় মামাবাড়ি ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২) মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা…
মো. জসিউর রহমান – টাঙ্গাইল প্রতিনিধিঃ জাঁকজমকপূর্ণ আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ উদযাপন করেছে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। মো. রফিকুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চলনায় এ সময় প্রধান আলোচক হিসেবে ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, এ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এদের মধ্যে ছিলেন ৭৭ ব্যাচের আব্দুল মান্নান বিএসসি, ৮২ ব্যাচের মো. আবু সাঈদ, ৮৪ ব্যাচের মো. রফিকুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. মিজানুর রহমান, ৮৮ ব্যাচের মো আবুল কালাম আজাদ, মো. কামরুজ্জামান সিদ্দিকী, জায়েদা সিদ্দিকা ও রাবেয়া সিদ্দিকা প্রমুখ। সকালে জাতীয় পতাকা…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন আলাল এর শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। ১ মার্চ মঙ্গলবার বিকেলে ইউনিয়ন বিএনপি নেতা আলাল কে দেখতে যান বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। ইউনিয়ন বিএনপি নেতা আলাল গতমাসে স্ট্রোক করার পর হাসপাতালে ভর্তি হন। পরে তার সুস্থতার জন্য ওপেন হার্ট সার্জারি করেন ডাক্তার। দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়ে বাড়িতে আসার পর আলাল কে দেখতে যান বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। এসময়, আলালের শরীরের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যার বিষয় জানতে চান। এছাড়াও আলালের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে, সহবতপুর…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – ঈদুল ফিতরের ছুটি কাটানো শেষে ফের কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নেত্রকোনার দুর্গাপুরের বেশ কয়েকটি বাস পরিবহনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় ও বিরিশিরি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। অভিযান সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ঢাকায় চলাচলকারী পরিবহনগুলো টিকিট মূল্য ফাঁকা রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – আজও চলছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। কারও ছুটি আগামীকাল আবার কারও ছুটি শেষ হবে আজই। ফলে ঈদুল ফিতরের ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরে ছিলেন যারা এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে বাড়তি ভাড়া ও গাড়ির বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভাড়া নিয়ে দরকষাকষিতে ঘটছে বাকবিতণ্ডার ঘটনাও। যাত্রীরা বলছেন, আগের চেয়ে বেশি ভাড়া নিচ্ছে। প্রশাসনে উপস্থিতি দেখলে সটকে যাচ্ছে সিএনজি চালকেরা। এতে গাড়ি পেতেও কষ্ট হচ্ছে তাদের। এদিকে যাত্রীদের থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় শুক্রবার (৪ এপ্রিল) সকালে বাস ও সিএনজি স্টেশনগুলোতে মনিটরিং এ নেমেছন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)…
নওগাঁ প্রতিনিধিঃ আকস্মিকভাবে নওগাঁ সদর হাসপাতাল, নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জিন অফিস পরিদশন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য সেবা) অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। শনিবার সকাল ১০ টায় তিনি এই পরিদর্শন করেন। হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিষ্ঠান দুটির পরিচ্ছন্নতা ও সমন্বয়ের বিষয়ে অসোন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে দ্যূত ব্যবস্থা গ্রহন ও সমন্বয়ের মাধ্যমে জনগনকে সেবা প্রদানের নির্দেশ প্রদান করেন। পরে নওগাঁ সদর হাসপাতাল , নওগাঁ মেডিকেল কলেজ ও সিভিল সার্জন অফিসের উপস্থিত চিকিৎসকদের নিয়ে মত বিনিময় করেন। মতবিনিময় সভায় নওগাঁয় চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময় বিএমএ এর সভাপতি ডাঃ মোঃ ইসকেন্দার…
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে ৩টি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১ টি গরু ও ১৫ টি ছাগল। শুক্রবার দিবাগত রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অগ্নিকান্ডে পীরগঞ্জ উপজেলার বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। চাপাপাড়া গ্রামে ভস্মিভুত হয়েছে ৫টি বাড়ি। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল। তাজপুর গ্রামে অগ্নিকান্ডের পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত্র হয় বলে প্রাথমিক ভাবে ধারণা…