কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কেইপিজেড এবং মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। সরেজমিন এই পরিদর্শনের মধ্য দিয়ে আজ সোমবার থেকে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রা। আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করা হবে আগামী বুধবার। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই দিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সম্মেলন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সম্মেলনের অনানুষ্ঠানিক যাত্রার প্রথম দিনে আজ দেশি-বিদেশি আগ্রহী বিনিয়োগকারীদের চট্টগ্রামের দুটি বিশেষ…
Author: Niloy Roy
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত ৪ বছর আগে এ সড়কটি সম্প্রসারণ করা হয়। ৮৮২ কোটি টাকা ব্যয়ে দুই লেন থেকে চার লেনে উন্নীত হওয়া ১০৭ কিলোমিটারের সড়কটি নিম্নমানের নির্মাণ কাজ হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাস্তা উঁচু নিচু হওয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। নির্মাণ কাজ শেষ হওয়ার দুই বছর পর থেকেই দীর্ঘ এ পথের অর্ধেকের বেশি অংশে গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া ঢেউ খেলানো রাস্তার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সম্প্রসারিত সড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, রাস্তা বানানোর আগে রোলিং না করাসহ বিভিন্ন নির্মাণ ত্রুটি ও অনিয়মের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।…
আর মাত্র ক’দিন পরেই আসছে ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ বৈশাখকে সামনে রেখে জেলার আত্রাইয়ের জামগ্রামের কাগজের ফুল তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা। তবে কাগজের ফুল ছাড়া যেন পূর্ণতা পায় না এসব মেলায়। কারণ প্রিয়জনকে উপহার কিংবা ছোট্ট সোনামনিদের খেলনা; কাগজের ফুলের কোন তুলনা হয় না। আর তাই কাগজের ফুলের যোগান দিতে দিন-রাত নানান রঙের বাহারি কাগজ, কাপড় ও শোলা দিয়ে ফুল তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের জামগ্রামের ফুল কারিগররা। এ বৈশাখকে সামনে রেখে জামগ্রামের ফুলের কারিগররা স্টার, চর্কি, মানিক চাঁদ, গোলাপ, সূর্যমুখী, কিরণমালা,…
রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো কিংবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন…
দক্ষিণ এশিয়ার নদনদী ও সমুদ্রে প্লাস্টিক দূষণ মোকাবিলায় আঞ্চলিক ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ‘প্লাস্টিক-ফ্রি রিভার্স অ্যান্ড সীজ: এ ভিশন ফর সাউথ এশিয়া রিজিওনাল রাউন্ড টেববিল’ এর “পলিসি অ্যান্ড রেগুলেটরি চ্যালেঞ্জেস অব ম্যানেজিং প্লাস্টিক ওয়েস্ট” শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এ আহ্বান জানান। ড. ফারহিনা আহমেদ বলেন, “দক্ষিণ এশিয়া বিশ্বের গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার আবাসস্থল। এখানকার জলাধারে সীমান্ত পেরিয়ে এসে প্লাস্টিক জমা হয় এবং বাস্তুতন্ত্র ও জীবিকাকে হুমকির মুখে ফেলে।” তিনি আরো বলেন, “এই সমস্যার সমাধানে দরকার সমন্বিত আঞ্চলিক কৌশল—যেখানে সহযোগিতা, উদ্ভাবন ও টেকসই অর্থায়ন থাকবে।”…
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে পরিচিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক প্রধান মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের শত কোটি টাকার ব্যাংক স্থিতি এবং অবৈধভাবে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হকের নেতৃত্বে ৩ সদস্যের অনুসন্ধান টিম কমিশনের অনুমোদন পাওয়ার পর ঈদুল ফিতরের ছুটি শুরুর আগে মাত্র চারদিনের তদন্তে শত কোটি টাকার সম্পদের তথ্য পান। দুদক সূত্র জানায়, মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিব এর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে। এসব সম্পদ যেন হস্তান্তর কিংবা অন্য কোন স্থানে সরিয়ে নিতে না পারে সেজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের…
গাজার প্রতি সংহতি জানিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এই হামলা ও ভাঙচুর জননিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননা বলে সরকার উল্লেখ করেছে। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে দু’টি মামলা দায়ের করা হয়েছে। আরো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাতে অভিযানে নেমেছে…
গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার ইসরাইলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে।’ এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরাইলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ওই…
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা ইনসেপ্টা গ্রুপ। আজ সকালে ‘নতুন যুগে তহবিল সংগ্রহ: বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া’ এক সেমিনারে ইনসেপ্টা গ্রুপের মালিক নাবিলা নওরিন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। সোমবার বিনিয়োগ সামিটের প্রথম দিনের স্টার্টআপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের ওপর আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। ফয়েজ আহমেদ তৈয়্যব আরও বলেন, ইনসেপ্টা গ্রুপের এই ফান্ড স্টার্টআপদের জন্য, ইক্যুইটি, গ্র্যান্ড…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বাসস’কে জানান, সাক্ষাৎকালে তারা ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণ ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা কৃষি ও শিক্ষার মতো সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির কথা তুলে ধরেন। উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও দেশটির জনগণের পক্ষ থেকে…
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন, যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আমরাই প্রথম দেশ, যারা…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা ও দখলদার আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার আটপাড়ায় সর্বস্তরের তৌহিদি জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় মিছিলটি উপজেলা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, কলেজ মোড়, ব্রুজের বাজার, উপজেলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামির সভাপতি মাওলানা মফিজুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, স্বরমুশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা হোসাইন আহমেদ একদিল, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি ক্বারী আবুল বাশার সুমন, নেত্রকোণা ডিসি…
টাঙ্গাইল প্রতিনিধিঃ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাগরপুরে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ “নো ওয়ার্ক নো স্কুল” শ্লোগানে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন। গাজায় মানবতাবিরোধী গণহত্যার প্রতিবাদে সারাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রতিবাদ করেছে বিভিন্ন স্তরের মুসলিমরা। নো ওর্য়াক নো স্কুল এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর সরকারি কলেজ গেটে মানববন্ধন করে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানায়। বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে এখনই যুদ্ধের নামে গণহত্যা বন্ধের দাবি জানায়, তারা। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে ইসরায়েলী পণ্য বর্জনের আহবান করেছে। বিশ্বের সকল দেশের রাষ্ট্র প্রধানদের…
ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে নেতাকর্মীদের নিয়ে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের চর অঞ্চলের মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনম ও চরঅঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান। শনিবার দিনব্যাপি উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর,চর কালকীনী,চর নিজামের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনম ও তাদের খোঁজ খবর নেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান ও তার নেতাকর্মীরা। এতে করে চরা অঞ্চলের নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান বলেন,আমাদের প্রান প্রিয়…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রবাহী বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান তন্বী (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত ও ২জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার জাটিয়া গ্রামের ফখর উদ্দিনের ছেলে রাকিব (২২) ও সোহাগী বৃ-কাঁঠালিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী মরিয়ম (৪০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে অটোরিক্সার সাথে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তন্বী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ফিলিস্তিনের গাজায় জনগণের প্রতি প্রতিকী সংহতি সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন এবং ভূমি ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এগ্রিকালচার এক্সটেনশন এন্ড রুরাল ডেভলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মামুন-উর-রশিদ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের…
ববি প্রতিনিধি: তামজিদ নয় মাসের গর্ভাবস্থায় স্ট্রোকে মৃত্যু বরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হাসপি ইসলাম মনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয়। হাসপি ইসলাম মনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয় বলেন, ‘হাসপি ইসলাম সোমবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে স্ট্রোক করে হাসপাতালে মারা যান। তিনি নয় মাসের গর্ভবতী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। আমরা বাংলা বিভাগ থেকে তার রুহের মাগফিরাত…
জেলা প্রতিনিধি নড়াইল গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চ এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা শিবিরের সাহিত্যে সম্পাদক আবুল কালাম আজাদ, শিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন, গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হাসান সেলিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মখ্যপাত্র নুসরাত জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. নওয়াব মোল্যা প্রমুখ। শিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ পুঁজিবাদ-সাম্র্যজ্যবাদের ধ্বংস ছাড়া মানব জাতির মুক্তি নেই। যতদিন সাম্রাজ্যবাদ আছে ততদিন যুদ্ধ আছে। যতদিন পুঁজিবাদী শোষণ লুন্ঠন আছে ততদিন সাম্প্রদায়িকতা আছে। আছে ততদিন গণহত্যা। শোষণের অবসান হলেই গণহত্যার অবসান ঘটবে। সকল ধরনের গণহত্যার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে পৃথিবীর দেশে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হও, আমেরিকাসহ সকল বর্বরদের প্রত্যাখান কর, মানব জাতির অস্তিত্ব রক্ষায় এগিয়ে এসো। আজ সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের অন্যতম নেতা মাহমুদ হাসান বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তারা আরো বলেন, আমেরিকা ও ইসরাইলের শাসকদের শরীরে কোন মানুষের রক্ত নেই। আমেরিকার সাড়ে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল)বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারী মাও. খায়রুল ইসলাম নিজামী,পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, মো. মাসুদ আহমদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন…
