জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে অবৈধভাবে নির্মিত দুটি বাঁধের কারণে উজানের তিন ইউনিয়নে শতাধিক বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয় কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় দ্রুত বাঁধ অপসারণ ও পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দশানী নদী বকশীগঞ্জের মেরুরচর, সাধুরপাড়া ও বাহাদুরাবাদ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হলেও গত ১০ দিনে স্থানীয়রা নদীতে দুটি বাঁধ নির্মাণ করে। এতে উজানের পানি ভাটিতে না গিয়ে উল্টোদিকে ছড়িয়ে পড়ায় সাধুরপাড়া, বগারচর ও বাহাদুরাবাদ ইউনিয়নের ২০টি গ্রামের ফসলি জমি জলমগ্ন হয়ে যায়। ইতোমধ্যে কয়েকশত বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে স্থানীয় কৃষকরা…
Author: Niloy Roy
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাসকান্দা গ্রামের জমিসহ জোরপূর্বক জায়গা জবরদখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ই এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টায় সময় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে অভিযোগকারী ভুক্তভোগী মোঃ শহীদুল্লাহ হোসাইন বলেন, আমি একজন সহজ সরল ব্যক্তি ক্রয় সূত্রে এই জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবত জমিটি ভোগ দখল করে আসছি। কিন্তু অপরপক্ষ মোঃ দুলাল মিয়া গংরা অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা করে আসছে। এই জমিজমার বিরোধ নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা রয়েছে। আমি জামালপুর বিজ্ঞ আদালতে এই জমিটির উপর মামলা…
প্রতিনিধি নড়াইল নড়াইল সদর উপজেলার শাহাবাদে সরকারি জায়গা থেকে নিয়মনীতি উপেক্ষা করে ১০৯ টি গাছ কর্তনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। এ সময় কাটা গাছের অংশ জব্দ করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত ১ কিলোমিটার সড়কের দুইপাশে মেহগনি ও আম গাছগুলো রোপণ করেছিলেন প্রশিকা নামে একটি এনজিও। সেসময় ওই সড়কটি ইউনিয়ন পরিষদের আওতায় ভুক্ত মনে করে জমির মালিক হিসেবে ইউনিয়ন পরিষদ এবং দেখভালের জন্য ওই এলাকায় প্রশিকার গঠিত প্রভাতী…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫। আগামী ১২ মে পর্যন্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৯ দিনব্যাপী এই নাট্যোৎসব চলবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্য নির্দেশনা (ব্যবহারিক) কোর্সের (৪৬৫ নং) পরীক্ষার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং ৭টা ৩০ মিনিটে দুটি করে ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক মঞ্চস্থ হবে, যার মাধ্যমে মোট ১৮টি নাটক দর্শকদের সামনে উপস্থাপিত হবে। এবারের নাট্যোৎসবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা ফুটে উঠবে। নবীন নাট্যনির্দেশকদের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “গণমানুষের কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার সকালে প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেন ক্লাবের সদস্যরা। আলোচনা সভার শুরুর দিকে ক্লাবের প্রয়াত সাংবাদিক সদস্যদের স্মরণ করে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার প্রেসক্লাবের…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় আটপাড়া উপজেলা খাদ্য গুদামে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবিকুন্নাহার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ফারকুল ইসলাম মিল্কী, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা ।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুর আবাসিক এলাকায় ডাকাতির ঘটনায় ৫ ডাকাতসহ ৭ জন গ্রেপ্তার। স্বর্ণালংকার ও লুটনকৃত টাকা উদ্ধার। মৌলভীবাজারের শেরপুর আবাসিক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন সংঘবদ্ধ ডাকাতসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। অভিযানে বিপুল পরিমাণ লুটকৃত মালামাল, অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রায়হান মিয়া (২৫), পিতা: ময়না মিয়া, সাং: কামরাখাইর, থানা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ ,আক্কুল মিয়া ওরফে আকুল (৩৪), পিতা: মৃত ইদ্রিস মিয়া, সাং: নওধার পূর্বপাড়া, থানা: বিশ্বনাথ, জেলা: সিলেট তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে ৮-১০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোঃ আফাজ মিয়া…
মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে ৪ মাসের মেয়ে রেখে মোসা. সিনথিয়া (১৯) নামের এক গৃহবধূর আত্মহত্যা করছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব গহরপূর এলাকায় এ ঘটনা ঘটে। সিনথিয়া পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা হাসান মোহাম্মদ আলিফের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সিনথিয়ার শাশুড়ি মাঠে মুগডাল তুলতে যান। কিছুক্ষণ পর সিনথিয়ার ৪ মাসের মেয়ের কান্নার শব্দ পেয়ে পাশের বাসার লোকজন এগিয়ে আসেন। তখন বন্ধ ঘরের জানালা দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনথিয়াকে দেখতে পান। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- পথচারীদের পথরোধ করে জোরপূর্বক টাকা আদায় করছে বেদে সম্প্রদায়ের নারীরা,টাকা না দিলে জামা-কাপড় টেনেও ধরছে। আবার দশ টাকা চেয়েও একশো টাকার কেড়ে নিচ্ছে। এমনকি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। গতকাল সোমবার দিনভর শহরে পথসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে খুব ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় লোকজন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রেসক্লাব মোড় হতে কালিবাড়ি মোড় সড়কে পথচারীদের পথরোধ করে টাকা আদায় করছে সম্প্রদায়ের একাধিক নারী। এ-সময় টাকা না দিতে চাইলে জামা-কাপড় টেনে ধরছে নিরুপায় হয়ে কেউ কেউ টাকা দিয়ে অবাক হয়ে ভাবছেন কি ঘটলো এটা? স্থানীয় সূত্রে…
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাট্টাজোড় ইউনিয়নের ফজিলতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনেজা বেগম (৩৫) স্থানীয় ইসরাফিল আলমের স্ত্রী ও দুই সন্তানের মা। ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মোনেজা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রথমে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে “স্বাভাবিক” বলে দাবি করা হলেও প্রতিবেশীদের সন্দেহের কারণে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা ২টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ মোনেজার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে গলায় ফাঁসের দাগ দেখে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় মোনেজার স্বামী ইসরাফিল আলম…
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাসকান্দা গ্রামের জমিসহ জোরপূর্বক জায়গা জবরদখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ই এপ্রিল মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টায় সময় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে অভিযোগকারী ভুক্তভোগী মোঃ শহীদুল্লাহ হোসাইন বলেন, আমি একজন সহজ সরল ব্যক্তি ক্রয় সূত্রে এই জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবত জমিটি ভোগ দখল করে আসছি। কিন্তু অপরপক্ষ মোঃ দুলাল মিয়া গংরা অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা করে আসছে। এই জমিজমার বিরোধ নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা রয়েছে। আমি জামালপুর বিজ্ঞ আদালতে এই জমিটির উপর মামলা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গো-হাটা ও শ্মশানের জমি নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ‘ইত্তেফাকুল উলামা’ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। সোমবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইসলামি আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “বাঙালির হাজার বছরের ইতিহাস ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অথচ সম্প্রতি উচাখিলা ইউনিয়নের একটি শ্মশানকে কেন্দ্র করে কিছু উগ্রচিন্তাধারার ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছে এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে।” তিনি অভিযোগ করেন, গত ২৭ এপ্রিল ওই গোষ্ঠী মানববন্ধনের নামে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা পূর্ব পাড়া এলাকায় ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নিজস্ব অর্থায়নে ৩০০ ফিট রাস্তা পাকা করা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে ২৯ এপ্রিল (মঙ্গলবার) সাবাহ গার্ডেন রোডের উত্তর পার্শ্বে অবস্হিত ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের ২ নং গেইট হতে দক্ষিণ দিকে ব্যাটারি ফ্যাক্টরি সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত প্রায় ৩০০ ফিট দৈর্ঘ্য ১১ ফিট প্রশস্ত কাচা রাস্তাটি পাকা করার কাজ চলমান। স্হানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত এলাকাবাসী ফরমুসা টেক্সটাইল বিডি প্রাঃ লিমিটেডের নির্বাহী পরিচালক জনাব খন্দকার খোরশেদ আলম সাহেবের কাছে আবেদন করে আসছিলো পাকা করে দেওয়ার জন্য। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফরমুসা…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আজ। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) বেলা ১১:০০ ঘটিকায় প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণার গুণগত মান ঠিক রেখে দেশীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের গুরুত্ব আরোপ করে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “গবেষণা যেন সর্বজন গৃহীত হয় সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে।…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে (এলজিইডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। অভিযানে অস্তিত্বহীন প্রকল্পের সন্ধান পেয়েছে তারা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এদিন দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় তারা উপজেলা কার্যালয়সহ মাঠ পার্যায়ের প্রকল্প এলাকায় ঘুরে ঘুরে অভিযান চালান। অভিযানে দুদক টিম উপজেলার উড়িয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গণপাঠাগার উন্নয়ন প্রকল্প ও হাওয়া ভবন একতা যুব সংঘের ঘর নির্মাণ প্রকল্প, উদাখালী ইউনিয়নের কাঠুর (নিলের ভিটা) ও বোচার বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে যাত্রী ছাউনি প্রকল্প এবং কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।” দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই…
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে-সব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন। কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও তাতে অংশ নেন। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন…
এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নাগরপুর-দেলদুয়ার)আসনের এমপি পদ প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ এপ্রিল)বিকালে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের ডা.হামিদ এর নিজ বাসভবনে এলাকার সর্বস্বরের গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সহবতপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ডা এম.এ.মান্নান,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ সভাপতি আব্দুর রশিদ হারুন,সাধারন সম্পাদক আব্দুল কাদের,ভারড়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আব্দুল কদ্দুস প্রমূখ। এসময়…
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত তাপদাহ ও ভ্যাপসা গরমে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় গেটে পরীক্ষার্থীদের মাঝে এ পানি বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। পানি বিতরণ কার্যক্রমে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহা. নাজিব ওয়াদুদের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, “বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশীর নির্দেশনায় আজ আমরা এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি। প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ফেব্রুয়ারি ২০২৫/ মাসের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।