Author: Niloy Roy

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পৃথক টিম শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলী-র তিনটি আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শুক্রবার সিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম-এর তত্ত্বাবধানে চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশ সোয়াত টিমের সহায়তায় বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের তৃতীয় তলার একটি কক্ষে, পাঁচলাইশ থানার সহায়তায় শুলকবহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের স’মিল গলি ইউনুস কোম্পানির বিল্ডিংয়ে, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে…

Read More

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিজিটাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে  কাজ করতে হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, জিপিও ঢাকার ঐতিহ্যের অংশ। জিপিও কে নিয়ে সরকার কাজ করছে । তিনি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান । বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডাক…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত গাজা যুদ্ধবিরতি এবং জিম্মির পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এরআগে গতকাল বৃহস্পতিবার পশ্চিম জেরুজালেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা এবং সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এর সাথে সাক্ষাৎ করেছেন নেতানিয়াহু। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিও মুক্তির পরিকল্পনার সারাংশ নিম্নে তুলে ধরা হলো : প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরাইল গাজা চুক্তির প্রথম পর্যায়ের অনুমোদন দিয়েছে। যার ফলে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ইসরাইলি মন্ত্রিসভা অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানিয়েছেন, রাতভর…

Read More

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। এবার ইতিহাসের অন্যতম একটি ‘বেস্ট ইলেকশন’ হবে। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ষোল বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেইক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। নির্বাচন নিয়ে সারাদেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে। তিনি আরও জানান, জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই নেতাকর্মীদের প্যানার-পোস্টার দেখা যাচ্ছে। দলগুলো যখন…

Read More

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস আজ এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি মারিয়া করিনা মাচাদোকে আমার অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই, যিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো থেমে যাননি। তার দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতি রেখেছেন।’ তিনি নোবেল কমিটির উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন, যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন, এবং যারা আমাদের…

Read More

ইসরাইলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দেওয়ার পর তাকে আটক করা হয়। শুক্রবার মুক্তি পাওয়ার পর তিনি আগামীকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছাবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহিদুল আলমকে বহনকারী বিমানটি শনিবার সকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌছেন। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ইস্তাম্বুল থেকে ঢাকার ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫…

Read More

ওলি-আউলিয়ার পবিত্র নগরী সিলেট। ইতিহাস, আধ্যাত্মিকতা, সৌন্দর্য ও সংস্কৃতির অনন্য এক মেলবন্ধন এই শহরে। সিলেটবাসীর কাছে এই শহর শুধু ভালোবাসার নয়, গৌরবেরও। তবে এই ভালোবাসার শহরটিই যেন কিছু সমস্যায় হারিয়ে ফেলছিল নিজের গর্বিত মুখচ্ছবি। রাজপথে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য, ফুটপাত দখল করে হকারদের অনিয়ন্ত্রিত দখলদারি আর তীব্র যানজটে হাঁসফাঁস করছিল সাধারণ নাগরিক জীবন। এই নগরের সৌন্দর্য যখন গলাটিপে ধরা পড়তে শুরু করেছিল দৈনন্দিন অব্যবস্থাপনায়, তখনই আশার বাতি হয়ে আবির্ভূত হলেন সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নজরে এনেছেন নগরের বাস্তব চিত্র। ব্যতিক্রমী কৌশলে শুরু করেন জনসম্পৃক্ততা। হেলমেট পরা বাইকারদের হাতে ফুল দিয়ে জানান…

Read More

যশোরঃ ‘আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ – এ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়। আজ সকালে বাংলাদেশ শিশু একাডেমি যশোর এর আয়োজনে অফিস প্রাঙ্গণে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইরুফা সুলতানা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন। কন্যাশিশুদের মধ্যে বক্তব্য…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবে একটি কম্পিউটার সেট উপহার দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৮ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ–দুর্গাপুর সেতু কমিটির সদস্যরা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে কম্পিউটার সেটটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এর আগে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। আলোচনায় বক্তব্য রাখেন সেতু কমিটির সদস্য পঙ্কজ মারাক ও প্রভাত সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার এবং কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম।…

Read More

টানা ভারি বর্ষনে সুন্দরগঞ্জ হতে মওলানা ভাসানী সেতু সংযোগ সড়কের বেলকা কদমতলী নামক স্থানে পাকা সড়কে বিশাল গর্তের সৃষ্টি। সেই সাথে ১৫ কিলোমিটারের ওই সড়কের কমপক্ষে ৩০টি স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুকি নিয়ে চলাচল করছেন পথচারি ও যানবাহন। যে কোন মহুত্বে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল ও এলাকাবাসি। উপজেলা এলজিইডি বিষয়টি জানার পরও এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা নেননি। স্থানীয়রা জানান, গত শুক্রবার ভারি বর্ষনের সময় পানির তোড়ে সড়কটির ওই স্থানে গর্তের সৃষ্টি হয়। স্থানীয় ভাবে তাৎক্ষনিক বালুর বস্তা দিয়ে পানি নেমে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের পক্ষ হতে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া…

Read More

জবি প্রতিনিধি: “এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেলথ ইন ক্যাটাসট্রোফিস অ্যান্ড ইমারজেন্সিস” প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবসটিকে সামনে রেখে ক্যাম্পাসে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। এসময় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মহসীন রেজা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা…

Read More

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ৮ অক্টোবর (বুধবার) বিকেল সাড়ে ৩ টার দিকে হোতাপাড়া এলাকায় বিমান ঘাঁটির ইউটার্নের কাছে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সজিব মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সজিব মিয়া গাজীপুর মহানগরীর দক্ষিণ বাউপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সজিব মিয়া মোটরসাইকেলযোগে মাওনা থেকে জয়দেবপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর…

Read More

নারীপাচার,বকাটে,বাল্যবিবাহ,মোবাইলের কুফল, ইত্যাদি বিষয়ে সচেতন মুলকবিষয়ক কথা বলেন, কেন্দুয়া,আটপাড়ার সার্কেল অফিসার,জনাব মোস্তাফা স্যার,(Asp),। উপস্হিতছিলেন,আটপাড়া ওসি তদন্ত প্রদীপবাবু,সেকেন্ডঅফিসার,ইদ্রিস আলী,সহ বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাহেব। সম্মানিত পুলিশ অফিসার মহোদয়ের আগমন উপলক্ষে আমরা আনন্দিত গর্বিত।

Read More

স্টাফ রিপোর্ট : টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশব্যাপী এক বিশাল টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। টিকা প্রদান করা হবে দেশের সব স্থায়ী টিকাদান কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে। এরই মধ্যে টিকাগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’-এর জেলা পর্যায়ের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান। সভায় জানানো…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আল মমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা আশরাফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি, আটপাড়া…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে আঠারবাড়ী আঞ্চলিক সড়কের নয়শিমুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি। ফলে জনসাধারণের চলাচলের পাশাপাশি দূরপাল্লার যানবাহন ও হাসপাতালগামী রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার (৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘তাহের ব্রাদার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ১২ কি:মি: কাজ শেষ হলেও, ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে নয়শিমুল পর্যন্ত ২ কিমি এবং সোহাগী বাজার রেলক্রসিং…

Read More

রাজধানীর ভাটারা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহান্নান করিম’কে (৪২) গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাহান্নান করিম ২০১৪ সালে শাহজাদপুর-গুলশান এলাকায় তার এক আত্মীয়ের সঙ্গে একটি ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত চুক্তি করেছিলেন। চুক্তি অনুযায়ী ওই আত্মীয়কে ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। তবে ওই চেকটি ব্যাংক প্রত্যাখ্যান করে এবং চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী ব্যক্তি আসামির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি নিষ্পত্তি করে ২০১৭ সালের ৮ অক্টোবর আসামি মাহান্নান করিম’কে…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-তে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর সংসদ সদস্য (এমপি) পদে থাকতে পারবেন না কিংবা নতুন করে নির্বাচিতও হতে পারবেন না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে সোমবার এ বিধানের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আইসিটিতে অভিযুক্ত ব্যক্তিকে প্রজাতন্ত্রের কোনো চাকরি বা সরকারি পদে নিয়োগের জন্যও অযোগ্য হিসেবে গণ্য করা হবে। প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি কেবল সংসদ সদস্য পদের জন্যই নন, বরং স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত বা নিয়োগ পাওয়ার যোগ্যতা হারাবেন।…

Read More

জেলায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার প্রধান আসামি আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় বিভিন্ন সময় ৩৫ জন গ্রেফতার রয়েছেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাড. গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, রাতেই তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে তদন্ত কর্মকর্তা…

Read More

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশন পক্ষে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় প্রাণ হারান মোট ২৮ জন। এই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি করতে দেখা যায়। গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার এবং সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একাধিক অভিযোগ জমা পড়ে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচারকাজ চলছে।

Read More