ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা ভিসি অধ্যাপক ড শূচিতা শরমিন এর একটি সাক্ষরের জন্য ৩ মাস ধরে আটকে আছে বলে অভিযোগ উঠেছে। সব ক্লাস শেষ হওয়ার পরও শুধুমাত্র ভিসির একটি স্বাক্ষর না থাকায় পরীক্ষাটি সঠিক সময়ে নিতে পারে নি সমাজকর্ম বিভাগ। যদিও একাডেমিক ক্যালেন্ডারে পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল নির্ধারিত ছিলো। তবে প্রশাসনিক জটিলতায় তা আটকে পড়েছে। যা শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী সমাজকর্ম বিভাগের একটি কোর্সে পড়িয়েছেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, যিনি কোর্সটি পড়ান, সেই শিক্ষকই ওই…
Author: Niloy Roy
বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) উপাচার্য ড.শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে আজ (১২মে) দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চসহ শিক্ষার্থীরা। পরবর্তীতে কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহণ করেন। অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা প্ল্যা কার্ড প্রদর্শন করেন, প্ল্যা কার্ডে ভেসে উঠে,” ১ দফা,১ দাবি, ভিসি তুই এখন যাবি; আমার বোন মরলো কেন, শুচিতা জবাব চাই; ৮ মাস চলে গেল, উন্নয়নের কি হলো?; মামলাবাজ ভিসি, আর নেই দরকার; দুর্নীতিবাজ ভিসি, আর নেই দরকার;।” একই সময় আন্দোলনকারীরা উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন,”ওয়ান ট্রু থ্রি ফোর ফ্যাসিস্ট ভিসি নো মোর; ফ্যাসিবাদের কালো হাত ভাঙ্গে দাও গুঁড়িয়ে দাও; আমার বোন…
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ মামলাবাজ রওশন আরা নিজ স্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় একটি মিথ্যা মামলা দাখিল করেছেন। কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদি রওশন আরাকে গ্রেফতারের দাবিতে রোববার সকালে বালাসির পাকার মাথায় দুইঘন্টাব্যাপী মানববন্ধন হয়। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে তীব্র গরমেও কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে জানালার গ্রিল ও লোহার রড যাওয়ার সময় খুলে নিয়ে যায় হামলাকারীরা। গত শনিবার (১০ মে) বিকেলের পরে উপজেলা পরিষদের গেট সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেট ভবনের দোতলার দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসব ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক হামলা-ভাঙচুরে অংশ নেন। তবে তাদের দলীয় পরিচয় জানা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও তার ভাই পলাশবাড়ীর সাবেক পৌর মেয়র গোলাম সারোয়ার সরকারি বরাদ্দের…
-মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন কোলকাতা কাচ্চি বিরিয়ানি হাউজে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী কাজল দেবনাথের উপর জেলা ছাত্রদল কর্মী জিহাদ ইসলাম শুভ এবং মাহিন অতর্কিত হামলা করেছে। এ হামলার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১০ মে) আনুমানিক বিকাল সাড়ে ৪টায় এমন ঘটনা ঘটে।ভুক্তভোগী ও সহপাঠী সূত্রে জানা যায়,শিক্ষার্থী কাজল দেবনাথ তার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বন্ধুকে নিয়ে উক্ত রেস্টুরেন্টে খাবার খেতে গেলে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। কাজল তাদের নিজের বাড়ি কোথায় জিজ্ঞাসার জবাব দিলে একজন তার মুখে চড়-থাপ্পড় মেরে…
আজ ১১ মে। বিশ্ব মা দিবস। এ দিবসে তিন তারকার মাকে সম্মাননা জানাচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে অভিনয় ও সংগীতাঙ্গনের তিন তারকার মায়ের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এ বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ১২ জন গুণী ব্যক্তির মায়েদের সম্মাননা জানানো হচ্ছে। বিনোদন অঙ্গন থেকে অভিনয়ে সুমাইয়া শিমু ও আবদুন নূর সজলের মা এবং গানে দিলশাদ নাহার কনার মাকে এই সম্মাননা দেওয়া হবে। রাজধানীর রাওয়া ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল [অব.] এম সাখাওয়াত হোসেন।…
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন আগামী কর্মদিবসে জারি করা হবে। উপদেষ্টা পরিষদের সভা শেষে শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আজ রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আইন উপদেষ্টা বলেন, ‘সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।’ তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা,…
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্টানটি হয়। উৎসবমুখর পরিবেশে নবাগতদের বরণ করে নেয় কর্তৃপক্ষ। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। তিনি তাদের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে রুয়েটের শিক্ষা, গবেষণা ও সহপাঠ কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে উপাচার্য বলেন, দায়িত্বশীলতার সঙ্গে ছাত্রজীবন উপভোগ করতে হবে। তিনি আরও বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য হলো বাস্তবতা থেকে জ্ঞান অর্জন করে তা মানবকল্যাণে ব্যবহার করা।’ আধুনিক ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে অংশ…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আজ শনিবার রাতে এক বার্তায় লিখেছেন, ‘তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে এবং আলোচনায় যোগদানে সম্মত হওয়ায় আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ প্রধান উপদেষ্টা কার্যকর মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’
আসন্ন ঈদ-উল-আযহায় সিলেটে কোরবানিযোগ্য তিন লাখের বেশি। পাশাপাশি হাটে বিক্রি স্থানীয় গৃহপালিত পশু এবং অন্যান্য জেলা থেকে পাইকারদের আনা বড় আকারের গরু ও ছাগল। সবমিলিয়ে এবার সিলেট অঞ্চলে সাড়ে তিন লাখের বেশি পশু কোরবানি হতে পারে। প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. মারুফ হাসান বাসস’কে জানিয়েছেন, প্রতি বছর সিলেট অঞ্চলে প্রায় চার লাখ গরু কোরবানি হয়। এবার চাহিদা কিছু কম হতে পারে। প্রাথমিক হিসাবে এই বছর সিলেট বিভাগে কোরবানির পশুর চাহিদা আছে ২ লাখ ৭১ হাজার পাঁচশ। খামারিদের কাছে মজুত আছে ৩ লাখ ৮ হাজার ৫১৫টি। চাহিদা অনুযায়ী এবার সিলেটে কোরবানির পশুর সংকট দেখছেন না তিনি। বলেন, সিলেটে খামারিদের কাছে পর্যাপ্ত…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রাত আটটার দিকে সভা শুরু হয়। সভা শেষে যমুনার সামনে রাত ১১টার দিকে ব্রিফিং করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পর্কিত উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে বলা হয়েছে, ‘উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ…
পাথরঘাটা (বরগুনা): বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় অলামা দলের সদস্য সদস্য মাওলানা শামিম আহম্মেদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীনসহ তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ ৫জনকে লাঞ্ছিত করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ ও তার সহযোগী পাথরঘাটা কলেজরোডস্থ পাথরঘাটা উপজেলা প্রেসকাবের মধ্যে ঢুকে এ ঘটনা ঘটায়। এসময় সংবাদ সম্মেলন করতে আসা আলমগীর নামের এক ব্যাক্তিকে টেনেহিঁচড়ে মারধর করেন তারা। অভিযুক্ত ছাত্রদল নেতা অমিত হাসান শুভ পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকার মৃত আনিস মিয়ার ছেলে। এর আগে শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে ইয়াসিন আরাফাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন আরাফাত ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও দত্তপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। চার ভাই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়ির পাশের একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়তে ওঠে আরাফাত। এসময় পা পিছলে পড়ে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেন্থেরা সুলতানা, রিপন চন্দ্র সরকার ও উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের ডাকাতিয়ার চর এলাকায় এক তরুণের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ অভিযোগ আনার আশঙ্কায় স্থানীয়ভাবে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তরুণ মোঃ শান্ত মিয়া (১৭) তার মামা মোঃ চান মিয়ার মাধ্যমে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ চক্র পরিকল্পিতভাবে শান্ত মিয়া ও তার পরিবার কে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করতে এই ধরনের চক্রান্তে জড়িয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন—মোঃ হবিবর রহমান (৫৫), মোঃ জাহিদুল ইসলাম (৩৫), মোঃ ছাইদুর রহমান (৩৪), মোঃ সাইফুল ইসলাম (২৮), মোঃ মমিন মিয়া (২২), মোছাঃ খাদিজা বেগম (২৩) ও মোছাঃ ময়না…
জাককানইবি প্রতিনিধি জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ (বিজ্ঞান) ইউনিট এবং আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ইউনিট এবং বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.…
আওয়ামী লীগকে আর দেশের মানুষ দেখতে চায় না। পুনরায় তাদের রাজত্ব সৃষ্টির ষড়যন্ত্র তরুণরাই রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ মে) চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী হয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে তবে সেটি কোনোভাবেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করে নয়। সরেজমিনে দেখা যায়, তীব্র দাবদাহ উপেক্ষা করে তারুণ্যের পদধ্বনিতে মুখরিত চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে দূরদূরান্ত থেকে যোগ দেয় লাখো তরুণ-জনতা। বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন -যুবদল দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ঘিরেই যতো উচ্ছ্বাস। চট্টগ্রাম ও কুমিল্লার সাংগঠনিক…
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সরকার। শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবনযমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে এদিন সন্ধ্যার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সময় বেঁধে দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো হলো: সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে।’ এ আশা প্রকাশ করে আজ দুপুরে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তদন্ত রির্পোট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ “ফরমাল চার্জ“ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।’ চিফ প্রসিকিউটর বলেন, ‘ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে…