সুনামগঞ্জ : দীর্ঘ ছয় বছর ধরে সুনামগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না আসায় নতুন নেতৃত্ব গঠনের দাবিতে সরব হয়ে উঠেছেন সংগঠনের তরুণ নেতাকর্মীরা। ২০১৮ সালের ১ জুন গঠিত হয় পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। সভাপতি ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকত এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ। কমিটি গঠনের তিন মাসের মধ্যেই কেন্দ্রীয় যুবদলের অনুমোদনে এটি ২০১ সদস্যে উন্নীত হয়। যদিও মেয়াদ ছিল দুই বছর, বাস্তবে এই কমিটি ৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি আবুল মুনসুর শওকত জেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি স্বেচ্ছায় যুবদলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এরপর সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ আমিনকে…
Author: Niloy Roy
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের জনতা বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক শাখাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি এক ঋণগ্রহীতা ব্যাংকে সেবা নিতে আসেন। তার সঙ্গে থাকা পাঁচটি নোট জাল হিসেবে শনাক্ত হয়। তবে এসব নোট ব্যাংকের তরফ থেকে সরবরাহ করা হয়নি বলে নিশ্চিত করেছেন ব্যাংক কর্মকর্তারা ও সেসময় উপস্থিত সেবা গ্রহীতারা। তারা জানান, গ্রাহকের কাছে জাল নোট আসার উৎস সম্পর্কে তারাও নিশ্চিত নন। এ ঘটনাকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাংকের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক তথ্য…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চর নামক এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল অফিসার্স চয়েজ, ৯০ বোতল ম্যাজিক মোমেন্টস ও ৭৪ বোতল মদ সহ ২ জন কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। রবিবার (১ মে) রাতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান’র নেতৃর্ত্বে উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চর এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০)। উভয়ের পিতার নাম হাবিজার রহমান। উভয়ের বাড়ি উপজেলার ফুজলুপুর ইউনিয়নের গুপতমনি চর গ্রামে। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গোপন…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পালের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম তৌকির আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও সেবিকাগণ।
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি ব্যাহত থাকায় বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক অবকাঠামো। এলাকাবাসীর অভিযোগ, ভাঙনে বাড়ি-ঘর, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না। প্রতিবছর বর্ষা মৌসুমে ফুলছড়ি উপজেলার সাত ইউনিয়নেই বন্যা ও নদী ভাঙন দেখা দেয়। নদী ভাঙনে সর্বহারা হয় নদী পাড়ের মানুষগুলো। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে হয় তাদের। প্রতিবছরের ন্যায় এবারেও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির কারণে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর…
নিজস্ব প্রতিবেদক// ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়ন বিএনপির নব্য নেতা জসিম পাটোয়ারীর নৈরাজ্যে অসহায় দ্বীপের মানুষেরা। জেলেদের নদীর হার দখল, জেলে চাউল আত্মসাৎ, সালিশ বাণিজ্য, ভূমি দখলসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ৫ আগস্ট পরবর্তী রাতারাতি বদলে গেছে তার অর্থনৈতিক চিত্র। তাকে টাকা দিলে মিলে সকল সমস্যার সমাধান। অভিযুক্ত জসিম পাটোয়ারী ঢালচর ইউনিয়ন বিএনপির নেতা পরিচয়দানকারী। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা মৃত রফিজল পাটোয়ারীর ছেলে। অনুসন্ধানে গিয়ে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জসিম পাটোয়ারী আওয়ামীলীগ রাজনীতির সাথে দীর্ঘদিন পর্যন্ত সম্পৃক্ততায় রয়েছেন। সে দক্ষিণ আইচা থানা যুবলীগের ৪০ নাম্বার সদস্য ছিলেন। অপকর্মের দায়ে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: \হোমিও চিকিৎসকসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদুল আহারের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের সভাপতি প্রিন্সিপাল( এক্স) ডা. মুন্সী মোজাম্মেল হক। ১০ই জ্বিলহজ্জ আত্মত্যাগের মহান দৃষ্টান্ত মাবুদ এর নির্দেশে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) নিজ সন্তান হযরত ইসমাইল( আঃ) কে কোরবানি করার উদ্যোগ পৃথিবীর ইতিহাসে স্রষ্টার প্রতি ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন।আমাদের জন্য পশু কুরবানীর নির্দেশ হলেও” মূলতঃ নিজের মধ্যকার পশুত্বের বিনাশ সাধন করে সকলের ত্বরে সকল মুসলিম হই আজি একাকার, তাহলে প্রতিপালিত হবে শিক্ষা ঈদুল আজহার। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম। শুভেচ্ছান্তে- অধ্যক্ষ(অব.) ডা.মুন্সী মোজাম্মেল হক সভাপতি বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ।
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা টাঙ্গাইলের নাগরপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর উদ্যোগে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ মে) সকালে ব্র্যাক নাগরপুর শাখা অফিসে আমন ধানবীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। কৃষিতে উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং আধুনিক মানসম্পন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ করেন। এ সময় উপজেলা হিসাব ব্যবস্থাপক (ব্র্যাক) জিহাদ মন্ডল, সহকারি শাখা ব্যবস্থাপক শাহানা আক্তার ও এগ্রি ইন্সুরেন্স রিয়াজুল ইসলামসহ প্রান্তিক কৃষক কৃষানিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের ব্র্যাক এর আমন…
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শুক্রবার সন্ধায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের পূর্নিমা কমিউনিটি সেন্টারে এ দোয়া ও আলোচনা সভা হয়। প্যের বিএনপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহর্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব…
(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। গত গতবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে কিশোরী বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের নুপুর সরকার (১৬) নামের ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি যুবক মাসুদের পরিচয় হয়। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওইদিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের…
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তকালীন সময়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে। এর আগে গত ১৩ মে এলাকাবাসী প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন এবং ১৪ মে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর লিখিত অভিযোগ করেন। স্থানীয় সুত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৩টি দিঘি ও পুকুর ২টি সহ সম্পত্তি রয়েছে প্রায় ৮০ বিঘা। যা থেকে প্রতি বছর স্কুলের আয় হয়…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে প্রোগ্রাম অন ত্রগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর এ পার্টনার কংগ্রেস এর আয়োজন করেন। উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান সভাপতিত্বে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পীযূষ মন্ডলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহম্মদ আলী রানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোমিন মন্ডল, নাগরপুর সদর ইউনিয়ন প্রশাসক ও উপজেলা এপি হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা পার্টনার কংগ্রেস এগ্রিকালচারাল সম্বন্ধে দিক নির্দেশনা মূলক…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে মাদকসহ গ্রেফতার করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে উপজেলার চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ জানান, মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে এর ভেতরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ…
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। আব্দুল কাইয়ুম মজনু উপজেলা বিএনপি ও এলাকাবাসীর নয়নের মণি। তিনি সাবেক বর্ষীয়ান রাজনীতিবিদ মধ্যনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের সুযোগ্য সন্তান। এছাড়াও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুর বড় ভাই।আব্দুল কাইয়ুম মজনু গর্বের সহিত সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্নাঙ্গ কমিটিতে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। তৃনমূল বিএনপির…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পরিবেশ রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে আজ ৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহবায়ক- মেহেদী হাসান হিমেল,সদস্য সচিব-শামছুল আরেফিন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বর এবং আশপাশের এলাকায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা দিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী দিতে হলে এখন…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন,মধ্যনগর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চামারদানী ইউনিয়নের কৃতিসন্তান সাজিবুল হক তালুকদার। তিনি বলেন ঈদ বয়ে আনুক আনন্দ উর্চ্ছাস উদ্দীপনা। ধনী গরীবের বৈষম্য দুর করে এককাতারে মিলিত হই মুসলিম ভাই ভাই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করি,আপনি আপনার নিকটাত্মীয় গরীব অসহায় সজ্জনদের প্রতি আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন। ঈদের আনন্দ একার নয় সবার জন্য। ঈদের পবিত্রতা রক্ষা করুন,জাকাত ফেতরা আদায় করুন,নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সহযোগীতা করুন। দেশের উন্নয়নকল্পে আসুন সকল ভেদাভেদ ভুলে আসুন কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানুষের কল্যানে নিজেকে উৎসর্গ করতে পারি। দোয়া…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদল নেতা শাহ্ ফরহাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা শাহ্ ফরহাদ বলেন, “আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আসছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যা আমাদের আত্মত্যাগ, কোরবানির চেতনা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—সবার জীবনে আসুক সুখ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির অটুট বন্ধন।” তিনি আরও বলেন, “ঈদুল আজহার শিক্ষা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে লিমন মিয়া (২০) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আত্রাখালী এলাকার নিজ বাসায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। জানা যায়, উপজেলার আত্রাখালী এলাকার মৃত হানিফ কামালের ছেলে লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত। আজ বুধবার বিকেলেও সে তার নিজ গ্রাম বাড়িতে মাদক (ট্যাপেনটাডোল ট্যাবলেট) সেবন করছিলো। পরে সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর অভিযান…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ-সময় অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে বালু উত্তোলনের তিনটি মেশিন ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত উপজেলার গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী ও কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজাওয়ানুল কবীর। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়ার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে…
