শুক্রবার, অক্টোবর ২

(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। গত গতবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে কিশোরী বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের নুপুর সরকার (১৬) নামের ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি যুবক মাসুদের পরিচয় হয়।

পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওইদিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। নুপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাকে সাপাহার থানায় হস্তান্তর করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version