পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শুক্রবার সন্ধায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের পূর্নিমা কমিউনিটি সেন্টারে এ দোয়া ও আলোচনা সভা হয়।

প্যের বিএনপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ সভাপতি সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বিএনপির ইউনিয়ন নেতা ওয়ালিউর রহমান মিঠু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান, সাবেক ছাত্র নেতা আরিফ, শরিয়াতুন নবী সাগর প্রমূখ। শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version