বৃহস্পতিবার, অক্টোবর ১৫

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পরিবেশ রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে আজ ৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহবায়ক- মেহেদী হাসান হিমেল,সদস্য সচিব-শামছুল আরেফিন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বর এবং আশপাশের এলাকায় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা দিতে চাই।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী দিতে হলে এখন থেকেই সচেতন হতে হবে।” শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “রাজনীতির পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্বও রয়েছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

শাখা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহবায়ক মো: শাহরিয়ার হোসেন জানান, ‘একটি গাছ, একটি প্রাণ। সুষ্ঠু সুন্দর জীবনের জন্য গাছের ভূমিকা সর্বোচ্চ। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় পরিবেশ নিয়ে সচেতন। সেই ধারাবাহিকতায় আজ জবি ছাত্রদলও বৃক্ষরোপণের উদ্যোগ নিল।’

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version