ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চর নামক এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল অফিসার্স চয়েজ, ৯০ বোতল ম্যাজিক মোমেন্টস ও ৭৪ বোতল মদ সহ ২ জন কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।  রবিবার (১ মে) রাতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান’র নেতৃর্ত্বে উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চর এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০)। উভয়ের পিতার নাম হাবিজার রহমান। উভয়ের বাড়ি উপজেলার ফুজলুপুর ইউনিয়নের গুপতমনি চর গ্রামে। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চর (বালাসী ঘাটের পূর্ব পাশে) মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০) বাড়িতে তল্লাশি করে ২২ বোতল অফিসার্স চয়েজ, ৯০ বোতল ম্যাজিক মোমেন্টস ও ৭৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে এবং ২ জনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version