Author: Niloy Roy

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: বেশকিছু দিন ধরে রিয়াজুল ইসলাম সজল নামে একটি ফেসবুক পেইজে প্রকাশিত ভূয়া ও মিথ্যা তথ্য প্রচারণার প্রতিবাদ করেছেন উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রার্থী এ,এম স্বপন জাহান। এক বিবৃতিতে তিনি বলেন, প্রিয় উপজেলা বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের প্রিয় শুভাকাঙ্ক্ষী। ব্যক্তিগত শত্রুতার জের ধরে রাজনৈতিক ভাবে আমাকে কোনঠাসা ও হেয় পতি পন্ন করার উদ্দেশ্যে এক আওয়ামীলীগ পরিবারের সন্তান মানুষিক বিকারগ্রস্ত ছেলে প্রবাসে বসে আমার একটি ছবি নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ বিগত অনেক দিন ধরেই আমার বিরুদ্ধে আজেবাজে পোস্ট করে আসছে।অতিতেও আমার পরিবারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র হয়েছিল বর্তমানেও হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে আমি…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি – “বেশি মুনাফা পাবেন” এই আশায় জীবনের সঞ্চয় তুলে দিয়েছিলেন অনেকেই। কেউ গার্মেন্টসে ঘাম ঝরানোর আয়, কেউ ব্যবসার, কেউবা শেষ বয়সের ভরসা, কিন্তু সেই মুনাফার মুখ আর কেউ দেখেননি বেশিদিন। উল্টো আসল টাকায় মিলছে না এখন। এই শোকে কেউ প্রাণ হারিয়েছেন, কেউ দ্বারে দ্বারে ঘুরছেন টাকা ফেরত পেতে, আর কেউ আশ্রয় নিয়েছেন আদালতের। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় একসময়ের আলোচিত ‘প্যাসিফিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ কে ঘিরেই ঘটেছে এই চাঞ্চল্যকর প্রতারণার কাহিনি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সমিতি নানান কৌশলে মানুষের আস্থা অর্জন করে। প্রতি লাখ টাকায় মাসে চার হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে…

আরও পড়ুন

আগামীকাল (২৭ জুন) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট, গোয়েন্দা সংস্থা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী জানিয়েছেন, ‘রথযাত্রা যেন সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে উদ্‌যাপন করা যায়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ২৭ জুনের রথযাত্রা ও ৫ জুলাই পালিতব্য ‘উল্টো রথযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরজুড়ে বসানো হবে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা। মোতায়েন থাকবে ডিবি, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল…

আরও পড়ুন

সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।‘

আরও পড়ুন

১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার ।প্রতিবছর এ তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক আইনের অধীনে নির্যাতন একটি অপরাধ। কোনো পরিস্থিতিতেই এই নির্যাতনকে মেনে নেওয়া যায় না। বর্তমান বিশ্বে নানা কারণে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস…

আরও পড়ুন

সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এ আজ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আজ সকাল ১০ টা ৪০ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় পরনে থাকা ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে উপজেলার নড়াগাতী থানার ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুটি মেয়ে সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাড়াগাতী থানার ইসলামপুর গ্রামের শিরিন আক্তার শারমিন নামে ওই গৃহবধুর স্বামী পান্নু শেখ ঢাকায় চাকুরী করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি। কয়েকদিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। এরপরে ওই গৃহবধুর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা বহনকালে কুড়িগ্রাম জেলার বাসিন্দা শাশুড়ি-জামাই কে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (২৫ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে ওইসব গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত, মাদক কারবারিরা হলেন ফারুক হোসেন (২৮) ও নাসিমা বেগম (৪৫) তারা দুজনেই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা সম্পর্কে নিজ জামাই-শাশুড়ী। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই মাদক কারবারিদের মোটরসাইকেলে তল্লাশি করে ট্যাংকি ও সিটির নিচে রাখা এসব গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নগদ ১১লাখ,৪ হাজার ৪৯২ টাকা বিপুল পরিমাণ সীম কার্ড,মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৩) জুন রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্লাহ(২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া(৫০),তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ,বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। পুলিশ ও…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নগদ ১১লাখ,৪ হাজার ৪৯২ টাকা বিপুল পরিমাণ সীম কার্ড,মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস সহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৩) জুন রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্লাহ(২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া(৫০),তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ,বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। পুলিশ ও…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার ফিজিক্স আলামনাই এসোসিয়েশন অফ বুয়েট (ফ্যাব) এর উদ্যোগে আজ রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে অনুষ্ঠিত হলো “শেপিং দা ফিউচার” শীর্ষক একটি সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাবের সভাপতি প্রফেসর হামিদুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিয়ুশু ইউনিভার্সিটির অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড. আশির আহমেদ। তাঁর প্রবন্ধে আগামী দিনের প্রযুক্তি, শিক্ষা ও গবেষণার দিক নির্দেশনা তুলে ধরা হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে। সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আবু…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সহিংসতা নিরসন ও শান্তিপূর্ণ ঈশ্বরগঞ্জ বিনির্মাণের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পিএফজি’র কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির, পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, পিএফজি’র সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী শেফালি হামিদ, পিএফজি’র সদস্য ও জেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক আকন্দ,…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত ময়মনসিংহের ২৭/২০২২ নং মামলার আদেশের বিরুদ্ধে ছাইদুল ইসলাম বাবুল হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-২১৯/২০২৫ দায়ের করেন। বিজ্ঞ আদালত ২ ফেব্রুয়ারী তারিখে শুনানীর পর নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপীল ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নং-২৭/২০২২ এর আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। পরে ছাইদুল ইসলাম বাবুল আদেশটি গত ১২ মার্চ বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে জমা দেন। তার প্রেক্ষিতে সচিবালয় ১জুন ময়মনসিংহ…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নীলিমা নূপুর ঝিনুক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবিকুন্নাহার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আতিকুর রহমান খান।সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ৷

আরও পড়ুন

শার্শা প্রতিনিধি: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ জুন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫), তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা মোবাইলসহ মোট সিজারের মূল্য…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল : রোদে পাকা ফলের গন্ধে ভরে থাকে চারপাশ। দর্শনার্থীদের কাছে যেন এক স্বপ্নপুরী। তাই ছবি তুলতে, ঘুরতে কিংবা নিছক ফলের গন্ধ নিতে প্রতিদিনই এখানে ভিড় করেন অনেকে। নানা ফুল-ফলের সমারোহ থাকলেও সবচেয়ে বেশি নজর কাড়ে আমগাছগুলো। এ চিত্র নড়াইল শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের ‘মাহিন কানন-২’ নামের এক বাগানে। বৈচিত্র্যময় ও বিরল জাতের আমগাছের চাষ করে সাড়া ফেলেছেন নড়াইলে শহরের স্বনামধন্য ব্যবসায়ী জাহাঙ্গীর কবির। নড়াইল সদর উপজেলার বনগ্রামে ‘মাহিন কানন-২’ নামের এক বাগানে দেখা মিলছে দেশি-বিদেশি ৫০ প্রজাতির দুর্লভ আম। মূলত শখ থেকেই ২০২১ সালে এই বাগান গড়ে তোলা হয়েছে বলে…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বুধবার (২৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এবং শাখার সকল নেতাকর্মীরা এতে অংশ নেবেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী(৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর পুত্র। আঠারবাড়ি রেল স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল নয়টার দিকে ঈশ্বরগঞ্জ অতিবাহিত করে। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে দুপুর ২ টার দিকে। এদিন দুপুরে রেলপথ ধরে যাওয়ার পথে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার পথে লাশটি দেখতে…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএনপিপন্থী কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। ২২ জুন (রবিবার) ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার দায়িত্ব পেয়েছেন। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. শাহজালাল, মুহাম্মদ জাহিদ আল মামুন, মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ, মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. কে. এম. শাহাদৎ হোসেন মিয়া, দপ্তর সম্পাদক মো. লোকমান হোসেন মিঠু, প্রচার ও…

আরও পড়ুন