Author: Niloy Roy

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম।  রোববার (৫ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই সঙ্গে দুই নারীও নিহত হন। স্থানীয়রা জানান, ওই সময় রাশেদুলসহ তিনজন কুমিল্লার উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত নারীদের বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর অপরজন শিক্ষার্থী রাশেদুলের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে। রাশেদুল ইসলাম ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর…

Read More

নেত্রকোনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী। কর্মীসভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ক্বারী মো. জামাল উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কর্মীসভার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম। প্রধান বক্তা ছিলেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য…

Read More

বরগুনা জেলা প্রতিনিধি: আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামের রাবেয়া বেগম — এক অসহায় নারী, যিনি দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ঘরে খাবার পর্যন্ত ছিল না। এই খবরটি জানতে পারে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। খবরটি জানার পর সংগঠনের কিছু তরুণ সদস্য দ্রুত সিদ্ধান্ত নেন— তারা এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন। সংগঠনের সদস্যরা বাজার থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে রাবেয়া বেগমের বাড়িতে হাজির হন। তাঁদের এই মানবিক উপস্থিতি রাবেয়া বেগমের চোখে এনে দেয় স্বস্তির অশ্রু। মানবিক এই উদ্যোগের সম্পূর্ণ খরচ বহন করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ ইব্রাহিম হাওলাদার । তাঁর উদারতা ও সহানুভূতি সংগঠনের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করে। এ সময় উপস্থিত…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আমি একজন শিক্ষক। “শিক্ষা জাতির মেরুদণ্ড”—এই অমোঘ সত্যটি আমরা সবাই জানি। আর সেই মেরুদণ্ড গড়ে তোলার গুরু দায়িত্ব যাঁর হাতে থাকে, তিনি হলেন শিক্ষক। একজন শিক্ষক তাঁর জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে একটি প্রজন্মকে গড়ে তোলেন। তিনি ছাত্রছাত্রীদের শুধু বইয়ের অক্ষর শেখান না; শেখান জীবনের দর্শন, মানবিকতা এবং দায়িত্ববোধ। একজন শিক্ষকের অবদানেই একটি জাতি হয় শক্তিশালী, জ্ঞানসমৃদ্ধ এবং উন্নয়নের পথে অগ্রসর। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4) মানসম্মত শিক্ষার ওপর জোর দেয়, যা সরাসরি শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত। কারণ, মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। “A great teacher is like a candle. It consumes itself to light the way for…

Read More

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারী কারবারিকে আটক করা হয়েছে।  র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর এর একটি বিশেষ টীম রাত ৭.০৫ টায় দিনাজপুর পৌরসভা এলাকার জনৈক জাকির হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে একজন নারী কারবারি আটক করতে সক্ষম হয়। এসময়, তার কাছ থেকে ২২১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।  আটককৃত নারী কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলার পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোবারক হোসেনের মেয়ে ও মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ ময়না (৩৮)। আটককৃত কারবারি বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫)-কে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে অভিযুক্ত মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে বহিষ্কার করেছে সংগঠনটি। রবিবার (৫ অক্টোবর) ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল নজরুল ইসলামকে বহিষ্কার করে। ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ.কে.এম সোজা উদ্দিনের অনুমোদনে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে বহিষ্কার করা হলো। একই…

Read More

ভোলা প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ভোলার চরফ্যাশনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে তৎপর রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ৩ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীসহ উপকূলীয় সাগর এলাকায় সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানকালে উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট ও আটকপাট মৎস্য ঘাট এলাকায় ১৮টি বরফ…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে।শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি নুরুল হক হলুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল-মাসুম নিরব। কর্মসূচিতে ঈশ্বরগঞ্জ উপজেলার ৬৫ জন কর্মরত স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন। সভাপতি নুরুল হক হলুদ বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা…

Read More

কাকচিড়া ইউনিয়নের রুপদন এলাকার স্বামীর এক লক্ষ আশি হাজার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন ব্যবসায়ী বাবুল হোসেনের স্ত্রী নিলুফা  আক্তার।  গত ১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার  কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি থেকে যাওয়ার সময়ে নগদ টাকা ও তার স্বামীর দেয়া গহনা-গাটি নিয়ে পালিয়েছে নিলুফা। এদিকে নিলুফার বাবা বজলু সিকদার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে ‘দেখি কিভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। নিলুফার পরিবারের সদস্যরা জানায়, এটা আমরাও মেনে নিতে পারছিনা। এখান থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, আমি ভালবেসে আমার…

Read More

নীলফামারী জেলা প্রতিনিধি: শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ৩য় ব্যাচের ৫০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের নীলফামারী জেলার আয়োজনে লিমিটেডের প্রশিক্ষণ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নীলফামারীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক দিলগীর আলম, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর সিনিয়র বিভাগীয় প্রধান ফরিদুল ইসলাম, কো-অর্ডিনেটর ছবি রানী, প্রশিক্ষার্থীদের সফলতা ও অনুভুতি ব্যক্ত করেন হৈমন্তী রায় ও তাপসী অধিকারী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণার্থী রুবি বানু। প্রশিক্ষণার্থী জান্নাতুন ফেরদৌস জুই ও উমাইরা কাদেরী জানান, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও সফট…

Read More

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মাসুদ রানা। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। পল্টন থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসভাপতি থেকে শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী ফোরামের সহ-প্রচার সম্পাদক ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য। আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন৷ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা বলেন ৫ আগস্টের পর যারা…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যেকোনো মানুষের হাত কাটলে যে রক্ত বের হয়, তার রং লাল। সেই রক্তে লেখা থাকে না কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান। তাই আমাদের মনে রাখতে হবে, রক্তের লাল যেমন সবার এক, তেমনি ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সবার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের এই দুর্গাপুর সারা বাংলাদেশের মধ্যে অন্যান্য বৈশিষ্ট্যের একটি উপজেলা। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, গারো, হাজংসহ নানা ধর্ম-বর্ণের মানুষ সবাইকে এক করে নিয়ে আমরা…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হানের মাধ্যমে মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, ছয় দফা দাবি না মানা হলে আগামী ১ অক্টোবর থেকে সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও আগামী ১২ অক্টোবর শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য টিকাদান কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় নীলফামারী জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত ডিমলা রাগবি মেন্স সেভেন্স কাপ ফাইনালে বুড়িমারি ব্লাস্টার্স চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ডিমলা রাগবি ক্লাবের আয়োজনে ডিমলা উপজেলা মিনি স্টেডিয়ামে দুইদিন ব্যপী এই রাগবি কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতা উপলক্ষে গত ২৬-২৭ সেপ্টেম্বর উপজেলার ৮০জন প্রশিক্ষনার্থীদের নিয়ে প্রশিক্ষণ শিবির পরিচালিত হয়। ফাইনালে বুড়িমারি ব্লাস্টার্স ১৫-০ পয়েন্টে নীলফামারী বুলসকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী। এ…

Read More

জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানও রয়েছেন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হবে এই সম্মেলন। জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ। সম্মেলনে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন আলেমের ওপর হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোমবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মাইজবাগ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া আকন্দ বাড়ীর বাসিন্দা ও ঈশ্বরগঞ্জ তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আদিল মিয়ার সাথে প্রতিবেশী তারেক আকন্দ রকির পূর্বশত্রুতার জের ধরে ওই হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনাটি ঘটে। একজন আলেমের উপর হামলা ও নবীজীর সুন্নাত দাড়ি ছেঁড়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষোদ্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে সোমবার বিকেলে তারা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এব্যাপারে মুফতি আদিল মিয়া বলেন, ঘটনার দিন আমাদের বাড়িতে…

Read More

স্টাফ রিপোর্ট : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন পানির ট্যাংকির ছাদ ধসে পড়ে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। জানা যায়, সোমবার দুপুরের দিকে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির একটি অংশের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এতে গুরুতর আহত হন সুমন আহমদ (৪২) নামের এক কর্মচারী। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন আহমদ নতুন ভবনের ৩৬ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার পর হাসপাতালের অন্যান্য কর্মচারীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে…

Read More

স্বীকৃতি বিশ্বাসঃ অষ্টমী পূজা হলো দুর্গা পূজার একটি গুরুত্ব পূর্ণ অংশ। অষ্টমীর দিনে অনেক মানুষ পুষ্পাঞ্জলি দিয়ে দেবী দুর্গাকে নিজের মনের ইচ্ছা জানায়। এই দিন চামুন্ডা রূপে যেমন দেবী দুর্গাকে পুজো করা হয় তেমনি কুমারী রূপেও পূজা করা হয়। একই দিনে অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এবছর মহাষ্টমী তিথি শুরু- ১৩ আশ্বিন, ইংরেজী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার )পূর্বাহ্ন ৯টা ৫৮ মিনিট এবং শেষ- দিবা – ২টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে । তন্ত্রশাস্ত্রমতে, কুমারী পূজা হলো ষোলো বছরের অনধিক অরজঃস্বলা কুমারী মেয়েকে দেবীজ্ঞানে পূজা করা। বিশেষত দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়।কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ‘দিঘর রুপেশ্বর’ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও বিক্ষোভের ঘটনা সহ পুলিশের হাতে স্থানীয় জেলেদের গ্রেপ্তারের প্রতিবাদে বিল মালিক বিএনপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে মধ্যনগর বাজারে স্থানীয় ৩ শতাধিক লোকজনের উপস্থিতিতে রুপেশ্বর বিলের ইজারাদার, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার,সদস্য কামাল হোসেন,যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল কে অভিযুক্ত করে তাদের শাস্তি ও ইজারাদারদের অত্যাচার বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,রুপেশ্বর বিলের ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ সৃষ্টি হয়ে আসছে। গত শনিবার ২৭ অক্টোবর দুই পক্ষের এই বিরোধ…

Read More

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ইমরান খান সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার তিনি সাক্ষাৎ করেন। এ সময়ে ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ইমরান খানের বর্তমানের বয়স ৪৮ বছর। তিনি ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। ইমরান খান বলেন, দারিদ্র্য দূরীকরণে ইউনূসের আজীবন মিশন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং এখনই মাতৃভূমিতে বিনিয়োগের উপযুক্ত সময়।…

Read More