- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য উদ্ধার
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার
- ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
- বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের
- চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।
- নান্দাইলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ
Author: Online Desk Editor
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আজ জাতীয় সংসদে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকার অবকাঠামোগত চাহিদা, জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার প্রথম দিনে ১৪ জন সদস্য অংশ নেন। তারা জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, ২০২৪ সালের ক্ষমতার পরিবর্তনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রকল্পের দাবি উত্থাপন করেন। ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। কার্য উপদেষ্টা কমিটি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। রোববারের বৈঠক শেষে সংসদের অধিবেশন…
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি…
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটি একটি। কর্তৃপক্ষ আরও জানায়, ওই ঘটনায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই সিভিল এভিয়েশন অথরিটি এক্স-এ দেওয়া বার্তায় জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে এ পর্যন্ত ১ হাজার ৮শ’টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। যা তেহরানের হামলার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মুক্তিযুদ্ধ বিরোধী ও স্বাধীনতা বিরোধী দন্ডপ্রাপ্ত অপরাধীদের নামে শোক প্রস্তাব এবং ইউনুস সরকারের অবৈধভাবে করা নন-ডিসক্লোজার চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের লক্ষ্যে আমেরিকার কাছে অনুমোদন চাওয়া এবং অবৈধ নন-ডিসক্লোজার চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ মার্চ)বেলা ১২ টার সময় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক মণ্ডলীর…
সাঘাটা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে বোনারপাড়া ইউনিয়নে কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- নাছিরুল আলম স্বপন স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদকে সামনে রেখে কিছু টা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত এ সময় রিলিফ অফিসার, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক- এনামুল হক সরকার,…
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের রিসোর্স শিক্ষক এম. এ. মান্নান। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র এবং দুয়াজানী কলেজপাড়া এলাকায় নিজ বাসভবনে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় এলাকার অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানান, প্রতি বছরই ঈদকে সামনে রেখে স্কুল শিক্ষক এম. এ. মান্নান ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা সমাজের জন্য অনুকরণীয়। ঈদ উপহার বিতরণকালে স্কুল শিক্ষক এম. এ. মান্নান বলেন, সমাজের…
২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রতিমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি প্রেরণ এবং দু’দেশের জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয়…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ রোববার কৃষক কার্ডবিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকালে সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। বৈঠকে আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ…
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নগরবাসীর বড় একটি অংশ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকার বাইরে যাবেন। তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আজ রোববার ডিএমপি’র মিডিয়া সেন্টারে ভারপ্রাপ্ত কমিশনার ব্রিফিংয়কালে এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এ সময় মো. সরওয়ার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সর্বসাধারণের সুবিধার্থে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন ঘিরে…
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় ও গৌরবময় অর্জন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। তাই মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে। সভায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনারও অবতারণা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাইলে, তিনি বিনয়ের সঙ্গে তা গ্রহণ না করে সবাইকে ধন্যবাদ জানান। এ প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন,…
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ রোববার বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে জ্ঞান হারান। রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপর মির্জা…
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বর্তমানে প্রাথমিক শিক্ষা খাতকে শক্তিশালী করতে মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪), যা জুলাই ২০১৮ সাল থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে এবং চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), যা জুলাই ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত চলমান। মন্ত্রী আরও জানান, ঢাকা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ,সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরো অনেকে। আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক…
সাঘাটা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধায় সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে সাঘাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মোশারফ হোসেন সুইট। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদকে সামনে রেখে কিছুটা স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার পবন কুমার, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন…
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ভাদ্রা ইউনিয়নের ভাসানী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদ্রা ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান রুসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা.…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম খান এর বদলিতে স্বস্তিতে ঠিকাদারগণ, এলাকাবাসী ও অফিস স্টাফ। উপ-সহকারী প্রকৌশলী শহিদুল নাগরপুর উপজেলায় চাকরির সময়ে ঘুষ, দূর্নীতি ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধ মূল কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে জানায় অনেক ঠিকাদার। বিগত সময়ের সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চাকুরীকালীন সময়ে নারী সহ ধরা পড়ে পিটুনি খেয়ে বদলি হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও জুয়া ও মাদকসেবনের গুঞ্জন উঠেছে তার বিরুদ্ধে। শহিদুলের ঘুষ, দুর্নীতির মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হলো এম আর আর আই ডি পি প্রকল্পের আওতায় ২টি রাস্তা কার্পেটিং না করে বিল উত্তোলন করে আত্মসাৎ। উপ-প্রকৌশলী শহিদুল উপজেলা ইঞ্জিনিয়ার মাহবুব ও ঠিকাদার…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় (১৩) বছরের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ তুলেছে তার পরিবার। তিনি চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী,তার নাম জান্নাতি আকতার। সেই অভিযোগে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মমিন (৪২) মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মমিন মিয়া চাঁদপাড়া বাজারের একটি হোটেলের শ্রমিক হিসেবে কর্মরত।মমিন মিয়া কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটায় দিকে স্কুল ছাত্রী জান্নাতি বেগমকে সুকৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করলে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায় পরে এলাকার লোকজন রাতেই পুলিশকে জানালে…
গাইবান্ধা: গাইবান্ধা জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়া এলাকার শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ সদস্যের টাকা দিয়ে তাস খেলার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য হলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম ও আখতার হোসেন। ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি টেবিল ঘিরে কয়েকজন বসে তাস খেলছেন। টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে আছে ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার নোট। মাঝেমধ্যে অংশগ্রহণকারী…
স্টাফ রিপোর্টার: মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এর আয়োজনে সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ১৪ মার্চ (শনিবার) সুনামগঞ্জ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র রিজওনাল ম্যানেজার আসমা আক্তার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাম্মদ মমতাজুল হাসান আবেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন লাল, নারী প্রতিনিধি হাসিনা বেগম, সাংবাদিক বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাড আব্দুল আহাদ জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওমর খৈয়াম, জেলা মহিলা দলের লুৎফা বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, জাতীয় ছাত্র শক্তির রিদওয়ানুল হক…
মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে তালতলী উপজেলা মডেল মসজিদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী তালতলী উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিসে সূরা ও কর্মপরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল মালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ছাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও শতাধিক কর্মী-সমর্থক। অনুষ্ঠানে বক্তারা রমজানের গুরুত্ব, ফজিলত ও করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া সংগঠনের দায়িত্বশীলদের করণীয়, সাধারণ মানুষের প্রতি…

