Author: Niloy Roy

 ​মাহমুদুল হাসান মান্না ,মদন,প্রতিনিধি: নেত্রকোনা ​আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আজ ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুরে তিনি নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন। ​দীর্ঘদিন পর লুৎফুজ্জামান বাবরকে জনসম্মুখে দেখে আদালত চত্বর ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় জমান তাঁর নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহর। ​তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫। ​আসন: নেত্রকোনা-৪। ​উপস্থিতি: লুৎফুজ্জামান বাবর নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। ​সার্বিক পরিস্থিতি: ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে আজ। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সিলেট থেকে শুরু করবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। একই দিনে বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যাবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…

Read More

মাহমুদুল হাসান মান্না, প্রতিনিধি: ২৯ ডিসেম্বর, ২০২৫ ​নেত্রকোনা: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করবেন। দলীয় সূত্র নিশ্চিত করেছে, আজ দুপুর ২টার সময় নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেবেন। ​নেতাকর্মীদের মাঝে টানটান উত্তেজনা: দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে প্রিয় নেতার নিজ জেলা নেত্রকোনায় আগমন এবং নির্বাচনে অংশগ্রহণের খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক নেত্রকোনা শহরে জড়ো হতে শুরু করেছেন। প্রিয় নেতাকে একনজর দেখা এবং তার মনোনয়নপত্র…

Read More

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। এ আদেশের ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার আর বাধা নেই। সোমবার (২৯ ডিসেম্বর) এ আদেশ দেন চেম্বার আদাল এর আগে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ১২ এর দফা (১) ও উপ দফা (ঠ) অনুযায়ী মনোনয়ন দাখিলের পূর্বের দিন পর্যন্ত ঋণখেলাপি হিসাবে বহাল থাকায় তার নির্বাচনে অংশ নেয়ার আর কোন সুযোগ নেই বলে জানা যায়। রোববার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি রেজাউল হকের চেম্বারে তার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য এদিন নির্ধারণ করেন। ফলে ২৮ ডিসেম্বর মনোনয়ন…

Read More

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে। তাকে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই। আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি, উনি এ আসন…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে।

Read More

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি সংসদীয় আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যা সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেয়ার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি এবং বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছে বিএনপি। জানা যায়, ফেনী-১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির হয়ে মনোনয়নপত্র তুলেছেন ওই এলাকার নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বেগম খালেদা জিয়ার…

Read More

জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘ মেয়াদি অবস্থান ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। আজ সন্ধ্যায় তার এক ফেসবুক পোস্টে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও সমঝোতায় নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করেন তিনি। বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না উল্লেখ করে তিনি বলেন, আমি এই এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটি আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার দীর্ঘ মেয়াদি অবস্থান ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। মাহফুজ বলেন,…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে আজ রোববার দুপুর আড়াইটা পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৭৬ হাজার ৩০৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। গতকাল  রোববার ও নয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান। তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে।…

Read More

 মদন প্রতিনিধিঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ​নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় ফসলি জমি থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বিকাল বাজার সংলগ্ন একটি ফসলি জমিতে লাশটি দেখতে পায় স্থানীয়রা। ​ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান, একটি নিচু জমিতে মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। মরদেহের কিছু অংশ মাটির উপরে দৃশ্যমান থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি জানাজানি হলে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ​ধারণা ও প্রত্যক্ষদর্শী: এলাকাবাসীর ধারণা,…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: “আমরা জনগণের রায়ে বিশ্বাসী। আগামী দিনে ভালুকায় কে এমপি হবে, তা জনগণই নির্ধারণ করবে” এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোর্শেদ আলম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোর্শেদ আলম বলেন, “নির্বাচনকে আমরা ভয় পাই না। যারা নির্বাচন নিয়ে ভয় দেখাচ্ছে, তারা আগেই ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে।…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা এবং কৃষি জমির সংরক্ষণের লক্ষ্যে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২৮ ডিসেম্বর বিকেলে পরিচালিত তিনটি পৃথক অভিযানে দু’জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। প্রথম অভিযানটি সয়ার ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্টে উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এতে জড়িত মো. রশিদুল ইসলাম (৩৬), নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষ্মণপুর চড়কপাড়া গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “শোষণমূলক ব্যবস্থায় কেবল মুখ বদলের আয়োজন না করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান”নিয়ে প্রয়াত কমিউনিস্ট বিপ্লবী কমরেড হেমন্ত সরকার-এর ২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আজ রবিবার (২৮ ডিসেম্বর) র বিকাল ৩টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত কমিউনিস্ট বিপ্লবী কমরেড হেমন্ত সরকার-এর ২৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, যুগ্ম-সম্পাদক তাপস বিশ্বাস, এনডিএফের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি আবুল হোসেন, যশোর জেলা সভাপতি আশুতোষ…

Read More

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল নিয়ে এসে বরিশাল নথুল্লাবাদ মোড়ে অবস্থান নেন তারা। এতে বরিশাল- ঢাকা যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এখনো পর্যন্ত( বিকাল সাড়ে ৫টা) মহাসড়কটি তাদের দখলে। এ সময় বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’,বিচার বিচার বিচার চাই, হাদী হত্যার বিচার চাই, ‘লীগ ধর, জেলে ভর’ ‘আমার ভাই মরলো কেন ইন্টেরিম জবাব দে’, ‘আপোশ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদী, আজাদী…

Read More

জেলা পতিনিধি,নড়াইল: নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের  মালিবাগ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মালিবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবর রহমান (মন্নু) জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও তার চার বছর বয়সী ছোট্ট সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮শে ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, উত্তর বড়ডহর গ্রামের স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাদের একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহা (৪)। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জুড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে। একই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই ভাই জামাল উদ্দিন (৫৫) ও আব্দুল কাইয়ুমকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জমির উদ্দিনকে আটক করেছে পুলিশ। রোববার(২৮শে ডিসেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্তের পর জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন শেষ হয়েছে। পুলিশ জানায়, আটককৃত জমির উদ্দিন উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। হামলার সময় তিনিও আহত হওয়ায় বর্তমানে তাকে পুলিশি প্রহরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে, শনিবার(২৭শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত জামাল উদ্দিন কুয়েত প্রবাসী ছিলেন এবং…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে সন্তানের আয়করের হিসাব দেওয়ার বিষয়ে স্পষ্টতা চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে। এ জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে তাহলে খুব সংগত কারণেই সমস্যা সৃষ্টি হবে।’ তিনি বলেন, ‘আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে প্রত্যেকটা…

Read More

আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার…

Read More