Author: Niloy Roy

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনেই নয়, বরং নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ইসলাম নয়ন।  সোমবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা কতৃক আয়োজিত “জুলাই বিপ্লবের জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠানে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিকতা করছে, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য।” তিনি আরো বলেন, বিপ্লব পরবর্তী সময়ে যদি জাতীয় সরকার গঠন হতো আর প্রতিটি রাজনৈতিক দলকে এক একটি মন্ত্রণালয়ের  দায়িত্ব দেওয়া সম্ভব হতো তবে জনগণ বুঝতে পারতো কোন মন্ত্রণালয়ে কত দুনীতি হয়েছে।,  …

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দাঙ্গার সময়ে পালানো হত্যা মামলার আসামি রিপনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। র‍্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৬ই আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদল কারাবন্দি দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে। তারা ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে বাউন্ডারি পার হতে ব্যবহার করে বাউন্ডারি টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর মৌলভীবাজার (সিপিসি-২) ও ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১) ক্যাম্পের যৌথ…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৩ই আগষ্ট) দুপুরে কুলাউড়া থানা পুলিশ উপজেলার হাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত সুয়েব মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয়দের অভিযোগ,তিনি অতীতে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান,“বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় সুয়েবকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) উপজেলার পৌর অডিটোরিয়ামে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক এডভোকেট রফিক উদ্দিনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর কৃষক দলের আহবায়ক ওয়াসিম উদ্দিন ও সদস্য সচিব…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মাজারে আশেকান হিসাবে নারীর সাথে খাদেমের পরিচয় ঘটে এবং সর্বশেষ আমেরিকা নেয়ার নামে নগদ অর্থ নিয়ে প্রতারণাসহ একাধিক অভিযোগে বুধবার (১৩ই আগষ্ট) বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন-ভুক্তভোগী খাদেম আজমল আলী সেন্টু। তিনি লিখিত বক্তব্য জানান- কুলাউড়ার ১নং বরমচাল ইউনিয়ন এর খাদিমপাড়ায় অবস্থিত শাহ্ কালা (র:) মাজারে দেশে বিদেশের বিভিন্ন স্থান খেকে বক্ত আশেকানরা আসা যাওযা করেন সেই সুবাদে শামীমুন নাহার “শাহ কালার মাজারে” আসেন। মাজারে খাদিম হিসেবে তার সাথে পরিচয় হয়। পরিচয়েয়র সুত্র ধরে ১২ লাখ টাকার বিনিময়ে খাদেম-কে আমেরিকা নেবার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব মেনে নিয়ে প্রায় ৭ লাখ ৫ হাজার ৭৫০টাকা পরিশোধ করেন।…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ জন সহ মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার (১২ই আগস্ট) রাতে বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া আব্দুল কাহির প্রতারণা মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত এবং আতাউর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি। এর পাশাপাশি গ্রেপ্তারকৃত অন্য ৬ আসামির বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি ছিল। বড়লেখা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, সাজাপ্রাপ্ত ৩…

আরও পড়ুন

প্রতিনিধি: টানা বন্যায় বিপর্যস্ত শিবগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী। তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং শুকনো খাবার বিতরণ করা হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গাইপাড়ায় আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার বিতরণ করা হয়। ইদ্রিস আহমেদ ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই সেবামূলক কার্যক্রমে শত শত বন্যা দুর্গত মানুষ চিকিৎসা ও ত্রাণ সহায়তা গ্রহণ করেন। এ…

আরও পড়ুন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে হেফাজতে ইসলাম সাপাহার উপজেলা শাখার কমিটি গঠনে সভাপতি ইউসুফ সম্পাদক জহির রায়হান নির্বাচিত হয়েছেন। বুধবার বাদ যোহর সাপাহার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, সহ সভাপতি হাফেজ মাও: ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব হাফেজ মাও: ইউসুফ আব্দুল্লাহ হাবিবীকে সভাপতি ও সাপাহার বাজার জামে মসজিদের খতিব মুফতি জহির রায়হান কে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সার্বিক উন্নয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। বুধবার (১৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন। নূর বলেন, “সাংবাদিকরা সাধারণত বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষকে আপন মনে করে সংবাদ পরিবেশন করেন। আপনারা আছেন বলেই আমরা সাহস পাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের দৃঢ় ভূমিকা আমাদের অনুপ্রেরণা জোগায়।” তরুণদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের দেশের তরুণ ও শিক্ষিত ব্যক্তিরা যদি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়, তবে অবকাঠামোগত, অর্থনৈতিক,…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: সম্প্রতি পিএসসি কর্তৃক বিসিএস শিক্ষা ক্যাডারে বাংলা বিভাগ ও ভাষা বিজ্ঞান বিভাগ একীভূতকরণের অযৌক্তিক সিদ্ধান্তের  প্রতিবাদে আজ (১২ আগষ্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ শান্ত চত্ত্বরে  একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিসিএস ক্যাডারে বাংলা বিভাগের সাথে ভাষাবিজ্ঞান বিভাগ একীভূতকরণের বিভিন্ন কুফল তুলে ধরেন। সমাবেশে বাংলা বিভাগের ২০ তম আপর্তনের  শিক্ষার্থী  তৌসিফ আলম তার তুলনামূলক বিশ্লেষণাত্ত্বক বক্তব্যে বলেন, ”বাংলা বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগ সম্পূর্ণ আলাদা দুটি বিভাগ। বাংলা বিভাগে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, সমালোচনা, ও সৃজনশীল লেখালেখি নিয়ে কাজ করে। অপরদিকে ভাষাবিজ্ঞান হলো ভাষা সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন, যা কেবল বাংলা…

আরও পড়ুন

সাঘাটা: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্তর্গত সাঘাটা ইউনিয়ন ও মুক্তিনগড় ইউনিয়নে আলোকধারা যুব সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  কর্মসূচিতে- পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরতখালী বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, ভরতখালী বন্দর সরকারি প্রাথমিক, কচুয়াহাট উচ্চ বিদ্যালয়, খামার ধনারুহা দাখিল মাদ্রাসা, ও ফাকা স্থানে গাছের চাড়া রোপণ করা হয়। এসব গাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ফল, শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় সার্বিক সহযোগিতায় ও নিজস্ব অর্থায়নে তাদের এই উদ্যোগ। সাঘাটা থানা জুড়ে বৃক্ষ নিধন রোধ এবং সবুজ নগরায়ন তৈরিতে স্বেচ্ছাশ্রমে তারা কাজ করে যাবে বলে জানান সংগঠনের সদস্যরা। বৃক্ষরোপনসহ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধিতে প্রতিষ্ঠার…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা মিলনায়তন হল রুমে লটারি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন’র নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ‘নিয়োগপ্রাপ্ত ডিলারদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এবার সুযোগ পাননি, তারা ভবিষ্যতে আবারও অংশ নিতে পারবেন।’ ,খাদ্যবান্ধব কর্মসূচি একটি কল্যাণমুখী উদ্যোগ। স্বচ্ছতার ভিত্তিতে লটারি অনুষ্ঠিত হওয়ায় এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই। প্রত্যেকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়, যেখানে দুপুরে আয়োজিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “তরুণরা দেশ ও জাতির…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১নং বরমচাল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিতর্কিত ব্যক্তি সাখাওয়াত হোসেন খাঁনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১২ই আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেদওয়ান খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। চিঠির একটি ফটোকপি গণমাধ্যমেও পাঠানো হয়। অনুলিপি জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সোমবার ১১ই আগস্ট বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খাঁনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে লোকজ করে ২৪ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য বলা হয়েছিল। কিন্তু…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১২ই আগস্ট) বিকালে সদর উপজেলার শেরপুর বাজারে রিমি কমিউনিটি সেন্টারে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামান আহমেদ সুমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,গাজী জাবেদ , যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন,যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক সাফিউর রহমান জুসেফ,যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ সাফিন,সদস্য…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশেই অবৈধভাবে দখল করা দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে ও প্রশাসনের যৌথ উদ্যোগে গত দু’দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে তিন শতাধিক অবৈধ স্থাপনা ধ্বংস করে প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। অভিযান পরিচালনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, গ্রামীন রেল পুলিশ (জিআরপি) ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে সাতগাঁও বাজার, রেলওয়ে কলোনী, আমরাইলছড়া রোড এবং সিন্দুরখান রোডের অবৈধ…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুর্গা মন্দির থেকে প্রতিমার কাপড়,অলংকার ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে,গত সোমবার ১১ই আগস্ট ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলাধীন জেরিন চা বাগানের ১ নম্বর লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে গোপনে প্রবেশ করে মন্দিরের প্রতিমার কাপড়,ককশিটের তৈরি তাজ,ফোমের মালা ও একটি পর্দা চুরি করে নিয়ে যান অভিযুক্ত উপজেলার রাধানগরের বাসিন্দা মৃত আজমত আলীর ছেলে রহমত আলী(৪৩)। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশিদ্রোন ইউনিয়নের রাধানগরের প্যারাগন রিসোর্টের সামনে থেকে রহমত আলীকে আটক করে। পরে তার কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে: একটি খয়েরি-সাদা রঙের…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে আরাফাত মেডিকেল হল, হিয়া মেডিকেল হল ও আবির মেডিকেল হল সহ মোট তিন ফার্মেসি মালিককে ‘ওষুধ ও কসমেটিক আইন ২০২৩’ অনুযায়ী…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার তদন্ত (ওসি) প্রদীপ কুমার, উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মফিজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া। মোঃ রফিকুল ইসলাম

আরও পড়ুন

জলঢাকা: নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব এর সভাপতি আলহাজ মাহাবুবর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আলহেরা এডুকেয়ার হোম এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সিদ্দীকুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, সাংবাদিক মাহাদী হাসান মানিক ও মনিরুজ্জামান লেবু। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন ও নজরুল ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সহ-সাধারণ সম্পাদক…

আরও পড়ুন