মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা ও সমতার ভিত্তিতে লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলা মিলনায়তন হল রুমে লটারি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন’র নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ‘নিয়োগপ্রাপ্ত ডিলারদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা এবার সুযোগ পাননি, তারা ভবিষ্যতে আবারও অংশ নিতে পারবেন।’ ,খাদ্যবান্ধব কর্মসূচি একটি কল্যাণমুখী উদ্যোগ।

স্বচ্ছতার ভিত্তিতে লটারি অনুষ্ঠিত হওয়ায় এখানে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই। প্রত্যেকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,কৃষিঅফিসার মো. রাকিবুল আলম,সমাজ সেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান,প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অলিউল্লাহ, একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান,সদর খাদ্য পরিদর্শক মোঃ রকিবুল হাসান সহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হয়, যা সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম হিসেবে বিবেচিত।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version