সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে হেফাজতে ইসলাম সাপাহার উপজেলা শাখার কমিটি গঠনে সভাপতি ইউসুফ সম্পাদক জহির রায়হান নির্বাচিত হয়েছেন। বুধবার বাদ যোহর সাপাহার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নওগাঁ জেলার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, সহ সভাপতি হাফেজ মাও: ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব হাফেজ মাও: ইউসুফ আব্দুল্লাহ হাবিবীকে সভাপতি ও সাপাহার বাজার জামে মসজিদের খতিব মুফতি জহির রায়হান কে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট সাপাহার উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এসময় উক্ত মডেল মসজিদ মিলনায়তনে শতাধিক হাফেজ, মুফতি ও মাওলানা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version