ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৩ জানুয়ারি থেকে সারা দেশে বিধিনিষেধ জারি করেছে সরকার। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে যা উল্লেখ আছেঃ ১. দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে। ২. অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। ৩. রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোন টিকা সনদ প্রদর্শন করতে হবে। ৪. ১২ বছরের ঊর্ধ্বের কোনো ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয়…
Author: Jawad Hasan
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নতুন বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা জারির প্রেক্ষিতে বাসভাড়া আবারও বাড়াতে চান পরিবহন মালিকেরা। কিন্তু যাত্রী কল্যাণ সমিতির দাবি, কোনোভাবেই যেন পরিবহন মালিকেরা নতুন করে ভাড়া না বাড়ায়। মঙ্গলবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। একই সঙ্গে ভাড়া বাড়াতে যে কোনো ধরনের পাঁয়তারা বন্ধের দাবিও জানান তিনি। সংগঠনটি বলছে, করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যসহ সব প্রতিষ্ঠানই খোলা। এখন গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত কাগুজে সিদ্ধান্তে পরিণত হবে। এ অজুহাতে আবারও ভাড়া বাড়ানো হলে সাধারণ মানুষের জীবন বিষিয়ে উঠবে। তাই…
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ১৮ লাখের বেশি মানুষের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৪৫ হাজার ৬২ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫ হাজার ৮৩৯ জন। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩০ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪৬ জনে। এছাড়া মোট সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬০২ জন। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার…
ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হলো যাচ্ছেতাই। ফের টপ অর্ডারের ব্যর্থতার পরিচিত চক্রে ঢুকে পড়ল টাইগাররা। দ্বিতীয় সেশনে মাত্র এক ঘণ্টায় আউট হয়েছেন প্রথম ৪ ব্যাটার। রান হয় মাত্র ২৭! তবে ১১ রান করতেই ৪ উইকেট পড়ে যায় বাংলাদেশের। টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের তোপে মুখ খুবড়ে পড়েছে একের পর এক উইকেট। রানের খাতা খুলতেই পারেননি মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে সুযোগ পাওয়া নাঈম ইসলাম। অভিষেক টেস্ট ডাক দিয়ে শুরু হলো তার। এভাবে ব্যাটিং বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে পারেননি প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাট করা অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। ডাক মেরেছেন বাংলাদেশ অধিনায়কও। ৮…
ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের চারজনের মধ্যে জেসমিন আক্তারের ছেলেসহ দুজেনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। সোমবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আজ নদীতে ভেসে ওঠা লাশের মধ্যে রয়েছে জেসমিনের ছেলে তামিম (৫); অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধলেশ্বরী নদী থেকে মা ও মেয়েসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়। ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের সময় ধলেশ্বরী নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। রোববার ভেসে ওঠা লাশের মধ্যে রয়েছে— ফতুল্লার চরমধ্যনগর এলাকার…
গ্রানাডার মাঠে ধুঁকে ধুকে অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গিয়ে পয়েন্ট হারালো জাভি হার্নান্দেজের দল। এদিকে ঘরের মাঠে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। গ্রানাডার বিপক্ষে শনিবার রাতে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। লুক ডি জঙের গোলে ৫৭ মিনিটে এগিয়ে যাওয়া দলটি ধাক্কা খায় ৭৯ মিনিটে গাভির লাল কার্ড দেখার পর। ঠিক এর দশ মিনিট পর (৮৯ মিনিটে) গোলও খেয়ে বসে দশজনের বার্সা। শেষ সময়ে গোল করে গ্রানাডাকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন অ্যান্তোনিও পুর্তাস। করিম বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে ৪-১ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার পেনাল্টিতে ৪৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ৫২…
একের পর এক করোনা আক্রান্ত বার্সেলোনার ফুটবলাররা। বেশ কয়েকজন ফুটবলার যখন করোনার কারণে খেলতে পারছেন না, তখন অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই লড়াই করতে মাঠে নামছেন কোচ জাভি হার্নান্দেজ। বুধবার রাতে তিনি লড়াই করলেন কোপা ডেল রে’র শেষ ৩২-এর ম্যাচে তৃতীয় সারির দল লিনারেস দেপোর্তিভোর। খর্ব শক্তির বার্সেলোনাকে পেয়ে জ্বলে ওঠার সুযোগ নিয়েছিল লিনারেস। ১৯ মিনিটেই বার্সাকে থমকে দিয়েছিলো তারা। কিন্তু শেষ পর্যন্ত ওসমান ডেম্বেলে এবং ফেরান জুটগ্লার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা এবং একই সঙ্গে তারা উঠে গেলো শেষ ষোলোয়। করোনার কারণে বার্সেলোনা তাদের বেশ কিছু খেলোয়াড়কে এদিন দলে পায়নি। তার ওপর কোচ জাভি বেশ কয়েকজন…
১৮ বছরের ক্যারিয়ার। ৪০০-র বেশি গোল। আর্জেন্টিনার ক্লাব ইনদিপেন্দিয়েন্তে থেকে শুরু করে স্পেনের আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে গিয়ে ইংল্যান্ড জয়, এরপর গত আগস্টে বার্সেলোনায় যাওয়া। কতশত মনে রাখার মতো মুহূর্ত। আর্জেন্টিনার জার্সিতে আলো ছড়ানো অনেক মুহূর্ত তো আছেই! হৃদয় ভেঙে দেওয়া মুহূর্তও অনেক ছিল তাঁর।সের্হিও আগুয়েরোর হৃদয় রাঙিয়ে যাওয়া এমন ক্যারিয়ারের শেষ টেনে দিতে হলো হৃদযন্ত্রের সমস্যার কারণে। বার্সেলোনায় এক অনুষ্ঠানে আজ কান্নাভেজা চোখে ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন আগুয়েরো। মাত্র ৩৩ বছর বয়সেই ফুটবল মাঠ থেকে অতীত হয়ে যাচ্ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। কী অসহায় বিদায়!গত অক্টোবরে বার্সেলোনার জার্সিতে আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বুকে হাত দিয়ে মাঠে বসে পড়েন আগুয়েরো। সেখানে…
এক সপ্তাহ পর মুখ খুলেছেন বিরাট কোহলি। গত বুধবার তাঁকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের ওয়ানডে দলেরও অধিনায়ক করার ঘোষণা দেয় ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই), এরপর আজ আরেক বুধবারে সেটি নিয়ে কথা বলেছেন কোহলি। অবশ্য রোহিতকে অধিনায়ক করা নিয়ে কিছু বলেননি, কোহলি শুধু উত্তর দিয়েছেন এই কদিনে তাঁর অধিনায়কত্ব যাওয়া এবং এ নিয়ে চলতে থাকা গুঞ্জন নিয়ে প্রশ্নের।তবে এর মধ্যে একটি প্রশ্নে বেশ বিরক্তই হয়েছেন কোহলি। প্রশ্নটা যখন হয়েছে রোহিতের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে নিয়ত সংবাদমাধ্যম মাতিয়ে রাখা গুঞ্জন নিয়ে। রোহিত আর কোহলির মধ্যে দ্বন্দ্বের গুঞ্জনের বয়স অবশ্য এই সাত দিন নয়, গুঞ্জনটা তৈরি হয়েছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর। শিরোপার সবচেয়ে…