জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী উপদেষ্টা প্রয়াত কাজী মশিউর রহমান স্মরণে বৃক্ষরোপন ও মসজিদে দোয়া মাহফিল আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুক্রবার (১৩ অক্টোবর) আসর বাদ বিশ্ববিদ্যায়লের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (ফলজ, বনজ ও ভেষজ) বৃক্ষ রোপন করেন সাংবাদিক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী ২০২৩-২৪ এর নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল ওহাব বলেন, ‘‘শিক্ষার্থীদের নিকট কাজী মশিউর রহমান ছিলেন একজন অনন্য শিক্ষক। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই তিনি সামনে থেকে…
Author: Shah Md. Jahurul Islam
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) অর্থনীতি বিভাগের নতুন সভাপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ। সোমবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রবি উল্লাহ-কে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো । তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব জুবাইদুর রহমান এর স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। তার এ নিয়োগাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- প্রতিটা শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রবেশিকা অনুষ্ঠান অন্যতম অনুভুতির একটি দিন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গত দুই বছর ধরে কেন্দ্রীয়ভাবে প্রবেশিকা অনুষ্ঠান করা হচ্ছে না। এর দ্বারা শিক্ষার্থীদের বরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিহা পরিলক্ষিত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বরণের স্বীকৃতিবঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে জানা যায় সর্বশেষ ২০১৯ সালে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এরপর ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হলেও প্রবেশিকা অনুষ্ঠান আয়োজন করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রবেশিকা অনুষ্ঠানে অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকরা আনুষ্ঠানিকভাবে নবাগত…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-১ অনুষ্ঠিত হয়েছ। আজ(১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি:) সকাল ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপিএ সেলের আয়োজনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযাদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস. এম. এস্কান্দার আলী। ট্রেজারার অধ্যাপক ড. মো: মোবারক…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ছাত্র-শিক্ষকের আড্ডার প্রাণ কেন্দ্র। মানুষ তার সমগ্র জীবনে অন্যতম একটি আনন্দঘন আড্ডার মুহূর্তের দেখা পায় বিশ্ববিদ্যালয় জীবনে। যেখানে দলবেঁধে তারুণ্য,আড্ডা কিংবা খুনসুটির এবং এর অন্যতম স্থান হিসেবে থাকে বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাফেটেরিয়া’। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর চালু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। প্রতিক্ষার সমাপ্তি ঘটিয়ে এবছর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন করা হয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। ২বছর মেয়াদী চুক্তিতে যার টেন্ডার পান ঠিকাদার প্রতিষ্ঠান ‘নাসের ইন্টারন্যাশনাল’। কিন্তু ক্যাফেটেরিয়া কিছুদিন পরিচালনা করলেও নিয়মের তোয়াক্কা না করে চুক্তি ভঙ্গ করেই চলে যান উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ‘নাসের…
শাহ মোঃ জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গ্রীন ভয়েসের উদ্যোগে ফল উৎসব আয়োজিত হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫টায় বশেমুরবিপ্রবি লেকপাড়ে ফল উৎসবটি আয়োজিত হয়। ফল উৎসব সম্পর্কে গ্রীন ভয়েসের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,”আমাদের সংগঠনের কার্যক্রম ২০১৯ সাল থেকে শুরু হলে-ও এই প্রথম আমরা ফল উৎসবের আয়োজন করি এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের সার্বিক সহযোগীতায় আমরা সুন্দর ভাবে তা পালন করি। ভবিষ্যতেও আমাদের এই আয়োজন অব্যহত থাকবে।” তাছাড়া তিনি আরো বলেন, “আমরা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। তাছাড়াও আমরা বর্তমানে ডেঙ্গু জ্বর নিধনে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১ কোটি ৩৭ লাখ ৯২ হাজার টাকার অনিয়ম খুঁজে পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চলতি বছরের ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ইউজসির বাজেট পরীক্ষক দল ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেট পর্যবেক্ষণ করে এসব অনিয়ম খুঁজে পায়। ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, বাজেট পরীক্ষক দল বিশ্ববিদ্যালয়ের ব্যয় পর্যালোচনা করে মোট ২৪টি সুপারিশ করেছে। যেসব খাতে বাজেট পরীক্ষক দল অনিয়ম ও আর্থিক ক্ষতি খুঁজে পেয়েছে তার মধ্যে রয়েছে- বিধিবহির্ভূতভাবে উচ্চতর বেতনস্কেল প্রদান,…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসী বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকির হুসাইনেরর দ্বিতীয় অনুবাদগ্রন্থ “তাযকিয়া” প্রকাশিত হয়েছে। গত (৪ জুন,২০২৩) বাংলাদেশের বিখ্যাত ইসলামি বই প্রকাশনী প্রচ্ছদ প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে।এটি তার দ্বিতীয় অনুবাদগ্রন্থ।এখন পর্যন্ত তার তিনটি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে “মা বাবা আমার জান্নাত” ছিল তার প্রথম অনুবাদ গ্রন্থ।এছাড়া বইমেলা-২০২৩ তার প্রথম গল্পগ্রন্থ “শিকড়ের কান্না” প্রকাশিত হয়েছিল।সামনে আরো একটি বই প্রকাশ করার জন্য তিনি কাজ করছেন। বইটি প্রচ্ছদ প্রকাশনের পেজ থেকে অডার করে সংগ্রহ করা যাবে। এছাড়াও অনলাইনে wafilife.com থেকেও বইটি সংগ্রহ করা যাবে। বইটি মূলত দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট…
শাহ মোঃ জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: অশ্রাব্য, অকথ্য, উষ্কানীমূলক কথা বলার অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোবারক হোসেন অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সোমবার (২৯মে, ২০২৩) বেলা ১১টায় একাডেমিক ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন প্রায় শতাধিক শিক্ষক। মানববন্ধনে শিক্ষকবৃন্দ কোষাধ্যক্ষের অশ্রাব্য কথা বলায় এবং অনুতপ্ত না হয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। মানববন্ধনে আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান বলেন, ‘আমরা কিছুদিন আগেই একটি মিটিং এ উপস্থিত ছিলাম সেখানে ট্রেজারার তার বেতন-বোনাস সংক্রান্ত জটিলতার জন্য ভিসি স্যারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাউন্সের একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেন…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এই প্রথম অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।একইসাথে এটি বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যালামনাই এসোসিয়েশন । শনিবার,২৭ মে সিএসই অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো: ফাহিম সিকদার (২য় ব্যাচ) ও নির্বাচন কমিশনের সদস্য মো: সিফাত শিকদার ( ৬ষ্ঠ ব্যাচ) কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়। কমিটিতে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মো: মাহমুদুল ইসলাম ও মো: রাকিবুল ইসলাম শাহার। এছাড়াও জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা ওমর ফাত্তাহ (৩য় ব্যাচ), ট্রেজারার হিরক ডাকুয়া,(৪র্থ ব্যাচ), জেনারেল মেম্বার শেখ…
শাহ মোঃ জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৭ ভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্য ৩৪৮ জন অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর পর ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের নিকট সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, আগামী ৩ জুন ২০২৩ তারিখ ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৯৮.৫৯ ভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২,১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০৬ জন অংশগ্রহণ করেন। পরীক্ষা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার দলিলুর রহমান, প্রক্টর ড. কামরুজ্জামান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, সহকারী প্রক্টর গাজী মোহাম্মদ মাহবুব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা। হল পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. একিউএম. মাহবুব…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ( ৭ এপ্রিল) ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী শরীফ মোল্লা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল হাই সরকার অপু। কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বশেমুরবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোবারক হোসেনকে। এছাড়াও উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি বদরুল ইসলাম; সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ; রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা রহমান; বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সানজীদা হক মিশু এবং ছাত্র উপদেষ্টা হিসেবে…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এ বিষয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপে প্রায় শতভাগ শিক্ষক গুচ্ছ পদ্ধতি বশেমুরবিপ্রবির ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী নয় বলে মতামত দেন এবং ৯৭.৩ শতাংশ শিক্ষক পূর্বের নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার পক্ষে মতামত দেন। এছাড়া ৩ শতাংশ শিক্ষক ব্যপক পরিবর্তন সাপেক্ষে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ করা যেতে…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কর্তৃক প্রকাশিত বিশেষ ম্যাগাজিন “আলোকিত ক্যাম্পাস” এর মোড়ক উন্মোচন, কাজী মসিউর রহমান মিডিয়া এওয়ার্ড প্রদান ও ৪র্থ কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চারটি ক্যাটাগরিতে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে কাজী মসিউর রহমান মিডিয়া এওয়ার্ড প্রদান করা হয়েছে। বেস্ট রিপোর্টার ক্যাটাগরিতে পুরষ্কৃত হন বিডি২৪লাইভ এর প্রতিনিধি ও সাংবাদিক সমিতির ৪র্থ কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক মো: আশরাফুল আলম, বেস্ট ফিচার রিপোর্টার ক্যাটাগরিতে দৈনিক মানবকন্ঠ ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সদস্য খাদিজা জাহান তান্নি, ইমার্জিং রিপোর্টার ক্যাটাগরিতে দৈনিক খোলা কাগজ প্রতিনিধি ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহ মোঃ জহরুল ইসলাম …
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেরপুর জেলা ছাত্রকল্যাণ সংসদের ২৩-২৪সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজেশ হোসাইন সিথিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফিসারিজ এন্ড মেরিন বায়ো সাইন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামীম রহমান। উপদেষ্টামন্ডলির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কার্যনির্বাহী কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটিতে অন্যান্যরা হলেন,সহ-সভাপতি হিসেবে:- মাহমুদুল হাসান, লুৎফুল আল নোমান, সোহেল রানা, রিফাত আহমেদ হৃদয়, জসীম শাহরিয়ার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে: রাজু আহম্মেদ, আল-আমীন, নুর হোসেন নুসু, মিনহাজ আল আবেদীন।সাংগঠনিক সম্পাদক: জয়নাল আবেদীন জিহান।…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষককে নিয়ে অপপ্রচার এবং কেন্দ্রীয় ইমামের বিরুদ্ধে বানোয়াট, উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ প্রচারিত হয়েছে দাবি করে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সংবাদকর্মী ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক- শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) বেলা ১১টায় একাডেমীক ভবনের সামনে মানববন্ধনের অংশ নেন দুই শতাধিক শিক্ষক- শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘‘যিনি গবেষণা নিয়ে শিক্ষকের বিরুদ্ধে নিউজ লিখেছেন তার হয়তো জানা নেই গত ১০ অক্টোবর, ২০২২ তারিখে বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, সহ-লেখকত্ব সামঞ্জস্য করা, এইচএম-ইনডেক্স ইত্যাদির ভিত্তিতে Stanford University, USA এবং Elsevier কর্তৃক পরিচালিত সমীক্ষায় বিশ্বের শীর্ষ ২% গবেষকদের বৈশ্বিক…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) “চিন্তার আলোকে যুক্তির স্বাধীনতা” প্রতিপাদ্যকে ধারণ করে ল ডিবেটিং ক্লাব এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস আন্তঃক্লাব বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সপ্তম তলায় আইন অনুষদের মুটকোর্ট রুমে তিন দিনব্যাপী বিতর্ক উৎসবের ফাইনাল রাউন্ডের বিতর্ক হয়। বিতর্ক উৎসবের পৃষ্ঠপোষকতায় আইন বিভাগ এবং সহযোগিতায় ছিলো ডিবেটিং সোসাইটি। বিতর্ক উৎসবে মোট আটটি টিম অংশগ্রহণ করে। এগ্রিকালচার ডিবেটিং ক্লাব এবং বিএমবি ডিবেটিং ক্লাব এর মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিএমবি ডিবেটিং ক্লাব। এ সময় বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা মোঃ ফায়েকুজ্জামান বলেন,…
জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত সংবাদ প্রচারিত হয়েছে দাবি করে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সাবেক সভাপতি শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৯ মার্চ) বাদ যোহরপ্র শাসনিক ভবনের সামনে মানববন্ধনের অংশ নেন প্রায় শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘‘শেখ আব্দুর রহিমকে প্রয়োজন ছাড়া মসজিদে কখনো দেখা যায় না এবং তিনি নিজ বাসভবন টুঙ্গিপাড়াতে থাকে, তিনি কীভাবে সংবাদ প্রকাশ করেন ইমাম বেতন নিয়ে নামাজ পড়ান না! শিক্ষার্থীদের সাথে খারাপ আচরন করেন এমন মিথ্যাচার…
জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জ-০২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহ:স্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় শিক্ষক সমিতির সকল সদস্যসহ পঁচিশজন শিক্ষকের একটি শিক্ষক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে বশেমুরবিপ্রবি’র সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে প্রয়োজনীয় সমর্থন প্রত্যাশা করেছেন। এছাড়াও সাম্প্রতিক আইসিটি পার্ক স্থাপনের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় আরও ২০-৩০ একর জমি অধিগ্রহণের জন্য তাঁর আন্তরিক সহায়তা চেয়েছেন। প্রসঙ্গত, ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ পার্ক, গোপালগঞ্জ বেলা ১১টায়…
