Author: Shah Md. Jahurul Islam

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচের মধ্যে দিয় শুরু হলো ১০ দিন ব্যাপী আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযাগিতায় ৩৪টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে। আজ ১৩ নভেম্বর (সােমবার) সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বােধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মােঃ সােহেল হাসান। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ কতৃক আয়ােজিত এই ফুটবল প্রতিযােগিতার উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মোঃ রাজিউর রহমান। এ সময় প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফায়েকুজ্জামান…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন উদ্দিন শেখর শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন। আজ বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে উপাচার্য বিভিন্ন হলের রিডিং রুম, ডাইনিং ও গণরুমে যান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যাবতীয় সমস্যার কথা শুনেন এবং সেই সকল সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বিজয় দিবস হলের রিডিং রুমে আগামীকালই এসির ব্যবস্থা করার ঘোষণা দেন। হল পরিদর্শনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সাথে…

আরও পড়ুন

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গােপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য  অধ্যাপক ড. হােসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য  অধ্যাপক ড. মাে. সােহেল হাসান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। আজ রবিবার উপাচার্য ও উপ-উপাচার্য  তাদের তৃতীয় কর্মদিবসে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বিভাগ এবং বিভাগের ল্যাব রুম ও দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য  অধ্যাপক ড. হােসেন উদ্দিন শেখর। এ সময় শিক্ষার্থীরা তাদের সেশনজট, ল্যাব সংকটসহ নানাবিধ সমস্যার কথা জানালে সেশনজট মুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৪-২৫ সালের ২৯ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দুইজন সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রথমার্ধে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ রহমান শুভ এবং দ্বিতীয়ার্ধে  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার নওশীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিষ এডিসন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমন হোসেন। রবিবার (৩ নভেম্বর ) রাত ৯.০০ টায় ডিবেটিং সোসাইটির পক্ষ…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২৪-২৫ সালের ২৯ সদস্য বিশিষ্ট  কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দুইজন সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রথমার্ধে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ রহমান শুভ এবং দ্বিতীয়ার্ধে  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার নওশীন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিষ এডিসন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমন হোসেন। রবিবার (৩ নভেম্বর ) রাত ৯.০০ টায় ডিবেটিং সোসাইটির পক্ষ…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। আজ বুধবার  (৩০ অক্টোবর) সকাল ৯.০০ টায় উপাচার্য তার অফিসে যোগদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিবাদন জানায়। যোগদান করে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় সকলে নবনিযুক্ত উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন,”আমি রাজনীতি মুক্ত, পুরাদস্তর একজন একাডেমিক মানুষ, ৩২ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, রিসার্চ নিয়ে কাজ করেছি, তোমরা ( শিক্ষার্থীরা) আমাকে সহযোগিতা করলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ সকল…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য এবং উপ-উপাচার্য হিসেবে তাঁদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গত ২৩ অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আনন্দ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।মিছিল শেষে সমাবেশে বক্তরা ছাত্রলীগকে আইন করে নিষিদ্ধেরও দাবি জানান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হল চত্ত্বর থেকে শুরু হয়ে  বিজয় দিবস হল, স্বাধীনতা দিবস হল, শেখ রাসেল হল, লিপুস ক্যান্টিন ও  নিউমার্কেট সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মেইন গেইটে এসে শেষ হয়। এসময় আনন্দ মিছিলে শিক্ষার্থীরা “আজকের এই দিনে, আবরার তোমায় পড়ে মনে”, “হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই”, ” মুজিববাদ মুরতাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “ছাত্রলীগ জঙ্গী, শেখ হাসিনা সঙ্গী”,…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একটি ছাত্র হল ও একটি ছাত্রী হলে নতুন করে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দুই শিক্ষক মঙ্গলবার (২২ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শেখ রাসেল হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবুদ্দিনকে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়সাল আহমেদকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদানের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে তাদের দায়িত্বের জন্য যথাযোগ্য ভাতা প্রাপ্যতার বিষয় উল্লেখ করা হয়। এছাড়াও আদেশে কর্তৃপক্ষের আদেশ বর্জনের ক্ষমতা সংরক্ষিত রাখা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)  এর আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে মেয়ে শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গা ও কমনরুমের ব্যবস্থা করার জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য একটি কমনরুম থাকে। যেখানে মেয়েরা বিশ্রাম নিতে পারে এবং পাশাপাশি তাদের নামাজ পড়ার সুব্যবস্থা থাকে। কিন্তু বশেমুরবিপ্রবির নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এই সুবিধা থেকে বঞ্চিত আছেন। আবেদন পত্রে শিক্ষার্থীরা বলেন,”ইতিপূর্বে একাধিক বার মেয়েদের জন্য নির্দিষ্ট নামাজের জায়গা ও কমনরুমের জন্য আবেদন করা হয়েছে।এ বিষয়ে আমরা প্রশাসনের নজর কাড়তে ব্যর্থ হয়েছি।কিন্তু উক্ত বিষয় টি খুবই জরুরি হয়ে উঠেছে।এমতাবস্থায় আমাদের বিশ্ববিদ্যালয়…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বোটানি ক্লাবের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মবিন হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯ -২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবাইর আহমেদ। বুধবার (৯ অক্টোবর ২০২৪) রাত ১০ টায় ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহমিনা বেগম। এছাড়া উপদেষ্টা হিসেবে আরো আছেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানা জুই, মাসনুন হোমায়রা মাইশা এবং আবু জার আল গিফারি। ক্লাবের অন্যান্য…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪-২৫ এর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ মোঃ জহরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ রিশাদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর ) বশেমুরবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাসেম রেজা। এছাড়াও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনারের সদস্যরা হলেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মঈনুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক রুহুল আমিন, বশেমুরবিপ্রবিসাসের সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দশ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হলগুলো। তবে ছুটিকালীন এই সময়ে সন্ধ্যা ৭ টায় সকল হল গেট বন্ধ রাখা হবে।…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪। নির্বাচন কমিশন স্বাক্ষরিত তফসিল থেকে জানা যায়, ভোট গ্রহণ ০৮/১০/২০২৪, সময়: সকাল (১০.০০-১২.০০), ফলাফল প্রকাশ : ০৮/১০/২০২৪, সময়: দুপুর ১.০০ ঘটিকা : বশেমুরবিপ্রবিসাস কার্যালয়, কক্ষ নং-১০১, প্রশাসনিক ভবন, বশেমুরবিপ্রবি। মনোনয়ন ফরম প্রত্যাহার ( ৭/১০/২০২৪ দুপুর ২:০০- দুপুর ৩:০০), প্রশাসনিক ভবনের ১০১ নং কক্ষ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৫:০০ ঘটিকা, ভোট গ্রহণ আজ ৮/১০/২০২৪ (সকাল ১০.০০- ১২:০০) প্রশাসনিক ভবনের ১০১নং কক্ষ এবং ফলাফল প্রকাশ বিকাল ১:০০ ঘটিকা। ভোট গ্রহণের স্থান মনোনয়ন পত্রের মূল্যমান নির্ধারণ করা হয়েছে সভাপতি ও…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( বশেমুরবিপ্রবি) ছাত্রদলের পরিচয় দিয়ে হলের সিট দখল করার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এসময় হলের সিট কে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল, শনিবার (৫ অক্টোবর) রাত ১০ টায় স্বাধীনতা দিবস হলের ৩০৩ নং কক্ষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত দশটার দিকে  পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের জুয়েল আহমেদ, একই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিব হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গালিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি সহ কয়েকজন শিক্ষার্থী ৩০৩ নং কক্ষে এসে তারা নিজেদেরকে…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ ও তাদেরকে হেনস্থা করার অভিযোগ উঠেছে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এ.এস.ভিএম) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বিরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে । ঐ ঘটনায় সোমবার ( ৩০ সেপ্টেম্বর ২০২৪) রাত ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কয়েকঘন্টা যাবত কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৬ জন মেয়ে ও একজন ছেলে ক্যাম্পাস জীবনে শেষ বাস ভ্রমণ স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে গান গেয়ে মজা করতে থাকে। এসময় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার” স্লোগান ছাত্রজনতার আন্দোলনের প্রধান মোড় বলা হয়।   এই স্লোগানের মধ্য দিয়েই স্বৈরাচার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পদত্যাগের আন্দোলন বেগবান হওয়া শুরু হয় । এই ঐতিহাসিক স্লোগানকে বিকৃতির মাধ্যমে ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হচ্ছে অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লেকপাড়, অর্ঘ্য চত্বর, জয় বাংলা চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে মেইন গেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “তুমি কে আমি কে, রাজাকার…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী খান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে  পদত্যাগ করেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে। এদিন বিকেলে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা তাদের বিভাগ থেকে আন্দোলন শুরু করে  প্রশাসনিক ভবনে যান এবং সেখানে আন্দোলন শুরু করে। তারা সেখানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ মোবারক হোসেনকে কিছু সময় অবরুদ্ধও করে রাখেন। পরে তিনি তার শারীরিক অসুস্থতার কথা শিক্ষার্থীদের জানালে শিক্ষার্থীরা তাকে যেতে…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গণিত বিভাগের ‘ম্যাথ অ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে তিন দিন ব্যাপী ‘ইনডোর গেমস ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ইনডোর গেমসের অনুষ্ঠানিকতা শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিনোদনের অংশ হিসেবে গণিত বিভাগের ‘ম্যাথ অ্যাসোসিয়েশন’ প্রায় প্রতিবছর ইনডোর গেমসের আয়োজন করে থাকে। আন্ত:বিভাগীয় এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকগণও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এবারের ইনডোর গেমসে ছিলো ক্যারাম, দাবা, লুডু, কার্ড ও প্রোগ্রামিং কনটেস্ট। এসব খেলার প্রতিযোগিতায় প্রোগ্রামিং কনটেস্টে প্রথম হয়েছে ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী নোমান এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছে একই সেশনের শিক্ষার্থী…

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তুলেছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)  রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদ সম্মেলনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিছু শিক্ষার্থীরা, যাদেরকে ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি জানা গেছে। সংবাদ সম্মেলনে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেওয়া সমন্বয়েকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, “জসিম এবং সালাউদ্দিন জনি নামে দুইজন সমন্বয়ক হলে অবস্থানরত ছাত্রদের হুমকি এবং জোরপূর্বক নামানোর ষড়যন্ত্র করছে। আমরা…

আরও পড়ুন