দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দশ দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) উপলক্ষে আগামী ১০ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হলগুলো। তবে ছুটিকালীন এই সময়ে সন্ধ্যা ৭ টায় সকল হল গেট বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঙিনায় সন্ধ্যা ৭ টার পর অবস্থান করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে সকল বহিরাগত প্রবেশে নিষেধ করা সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের নিজস্ব আইডি কার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version