Author: The Mail BD

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৭২ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তথ্য জানিয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইউনুস সেজের দেশটির রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে বলেছেন, আজ সকাল পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯২১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৮৩৪ জন। সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৫৩১ জন। গতকাল সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ভূমিকম্পটি তুরস্কের গাজিআন্তাপ প্রদেশের নুরদাগি জেলার ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে।…

Read More

সীমাহীন দুর্নীতি এবং নিজ দপ্তরের ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে এনজিও ব্যবসার মাধ্যমে অর্থলোপাট করে একাধিক বাড়ী গাড়িসহ বিপুল বিত্তবৈভবের মালিক হওয়ার অভিযোগ উঠেছে উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক মোঃ আলী আকবর, উপ-পরিচালক মোঃ রিপন কবীর লস্কর ও মো. মোশারফ হোসেন এর বিরুদ্ধে। অভিযোগ থেকে আরও জানা যায়, বিভিন্ন জেলায় লিড এনজিওদের ভয়-ভীতি প্রদর্শন করে নামে-বেনামে এনজিওর পার্টনারশীপ নিয়ে কয়েক কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছেন। জনাব আলী আকবর কালেভদ্রে গাজীপুর অফিসে যান বাকী সময় হেডঅফিসে বসে গডফাদার বনে পর্দার অন্তরালে থেকে এগুলো নিয়ন্ত্রণ করেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। সঠিক তদন্ত করলেই সবকিছু বের হয়ে আসবে বলে মনে করছেন…

Read More

দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। বেশকিছু দিন ধরে তাকে নিয়ে হচ্ছে নানা কথা। তবে আলোচনা-সমালোচনা পেরিয়ে আবারও সিনেমায় ব্যস্ত হয়েছেন তিনি। কাজ করছেন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমায়। সম্প্রতি প্রীতিলতার লুকে আলোচনায় এসেছেন পরীমণি। বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে পরী তুলে ধরেছেন জীবন নিয়ে তার ভাবনা ও বোধের কথা। তার মতে, জীবন আইসক্রিমের মতো, যা ধীরে ধীরে উপভোগ করতে হয়। পরীমণি লিখেছেন, ‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয়না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলীকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ…

Read More

অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।  শুক্রবার দুপুরে শাওন বলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।’ আজ  সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘পজিটিভ।’  তারপর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্যের ঘরে তার  দ্রুত সুস্থ হয়ে উঠার প্রার্থনা করছেন। গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তখন করোনার হাত থেকে বাঁচলেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হলেন তিনি।

Read More

বরগুনা সিভিল সার্জনের কার্যালয়ে করোনার টিকা সংরক্ষণের জন্য রাখা দুটি ডিপ ফ্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনে পুড়ে যাওয়া ফ্রিজ দুটিতে কোনো টিকা না থাকায় টিকার কোনো ক্ষতি হয়নি। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ বিষয়ে বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোর্শেদ আলম বলেন, সকালে সিভিল সার্জনের কার্যালয়ের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে এক পথচারী ফায়ার সার্ভিসে ফোন দেন। পরে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে…

Read More

আওয়ামী লীগ থেকে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভির অনুমোদন থাকার কোনও কাগজপত্র পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের ৩ নম্বর রোডে জয়যাত্রা টিভি কার্যালয়ে অভিযান চালানোর পর একথা জানিয়েছে র‌্যাব। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ এম আজাদ জানান, টিভি চ্যানেলটির অনুমোদন থাকার কোনো কাগজপত্র পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে যাচাই–বাছাইয়ের কাজ চলছে। বিকেল চারটার দিকে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে র‌্যাব। এরআগে রাত ২টার দিকে জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযানে যায় র‌্যাব। অভিযান শেষে র্যািবের ম্যাজিস্ট্রেট নাদির শাহ সাংবাদিকদের বলেন, গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটকের…

Read More