আমির আলী অভয়নগর (যশোর) :– যশোরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় ও শহরতলীর চাচড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে খোকন (৩৫), ও পোষ্ট অফিস পাড়া এলাকার হান্নান মোল্লার ছেলে শিমুল হোসেন (৩৪), এবং উপশহর এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (৩৬), সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। যশোর হাইওয়ে পুলিশ, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও যশোর কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিহত খোকন ও আরমান এবং খোকনের ভাই লিটন একই প্রাইভেট কারে ছিলো। খোকন ইঞ্জিন মিস্ত্রী হওয়ায় প্রাইভেট কার ঠিক করে পরীক্ষা করার জন্য ৩জন এক সাথে বাহির হয়। যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি মটর সাইকেল আরোহী কে বাঁচাতে সজোরে গাছের সাথে ধাক্কা খায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তিন জনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান, আরমান ও খোকনকে মৃত্যু ঘোষণা করেন। লিটন গাড়ী থেকে লাফ দেয়ায় সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরদিকে নিহত শিমুল হোসেন মটরসাইকেল যোগে শহরতলীর চাচড়া এলাকায় এসে পৌছালে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান পৌনে ৮টার দিকে মৃত্যু ঘোষণা করেন। যশোর হাইওয়ে পুলিশের সিনিয়ার সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাসমি জানান, আমরা ঘটনার সংবাদ শুনেছি দূরে আছি এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বারোবাজার হাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। আইনানুক ব্যবস্থা নেয়া হবে। যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


