গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। নবাগত পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তাগণ।
আজ রবিবার সকালে পৌর শহরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে গাইবান্ধা জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মিট দ্যা প্রেস এ মতামত ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সেই সাথে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
এর আগে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতামত গ্রহন করেন। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মাঝে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল,শাহাবুল শাহিন তোতা, অমিতাব দাস হিমু, শামিম আল সাম্য,খালেদ হোসেন,জাভেদ হোসেন, মিলন খন্দকার,আফরোজা লুনা,এস এম বিপ্লব, আতিক বাবু, রিপন আকন্দসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল সংবাদ কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবাগত পুলিশ সুপার। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষ থেকেও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ


