ফুটবল থেকে ভারতকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবলীয় কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর অভিযোগে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিস্কার লঙ্ঘন হয়েছে।’এই নিষেধাজ্ঞার ফলে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও আপাতত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।বিবৃতিতে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথও বাতলে দিয়েছে ফিফা, ‘এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে একটি প্রশাসনিক কমিটি গঠন করতে হবে। এআইএফএফের বর্তমান নির্বাহী কমিটির সব ক্ষমতা সেই প্রশাসনিক কমিটিকে দিতে হবে।’
ব্রেকিং নিউজ
- জামালপুরে আমন খেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের
- বারহাট্টায় পারিবারিক দ্বন্ধে হাতাহাতির পর ঢলে পড়া যুবকের মৃত্যু
- ফেসবুকে প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণ: প্রধান আসামি আকাশ র্যাবের জালে
- অদৃশ্য শ্রমের স্বীকৃতি ও ন্যায্যমূল্যের দাবিতে নেত্রকোনায় ‘কুটিরশিল্পের পসরা’
- ‘দেশীয় বীজের সেতুবন্ধন’: আমতলায় কৃষকদের বীজ বিনিময় ও শপথ গ্রহণ
- কেন্দুয়ায় কিশোরীকে লোমহর্ষক নির্যাতন: বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি
- নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ শুরু হচ্ছে


