মো. মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়, উপজেলা প্রশাসন কতৃক, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১১ ভালুকা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় ছিলেন ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, মনিরা সুলতানা মনি। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, সহকারি কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে শোককে শক্তিতে পরিণত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্রেকিং নিউজ
- জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিন আটক
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- নাগরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন এমপি লাভলু
- টাঙ্গাইলের নাগরপুরে নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- গাইবান্ধায় দুধ-কলা দিয়ে সাপ পুষ ছিল আজাদিল”সেই সাপের কামড়েই সাপুড়িয়ার মৃত্যু।
- ডিমলায় যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ফাইনাল অনুষ্ঠিত
- ৭ দফা দাবিতে ভবদহের জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের ডিসি অফিসে গণঅবস্থান
- সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ডিমলায় দ্বিতীয় ধাপে চলছে নিয়োগ পরীক্ষা


